
মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
সকল লেখা

প্রবাসীর বাড়ি অবরুদ্ধ করে রাখলেন জামায়াত নেতা, এলাকাবাসীর মানববন্ধন
চাঁদপুরের মতলব উত্তরের গাজিরগাছখোলা গ্রামে সৌদিপ্রবাসী মামুন মোল্লার বাড়ির প্রবেশপথে বাঁশের বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে জামায়াত নেতা ও মেয়র প্রার্থী আবদুল হাই শিকদারের বিরুদ্ধে। প্রতিবাদে মানববন্ধন করেছেন পরিবারের সদস্য ও এলাকাবাসী। অভিযুক্তের দাবি, কবরস্থানের নিরাপত্তায় বেড়া দেওয়া হয়েছে।

চিরকুট লিখে নিখোঁজ নবম শ্রেণির শিক্ষার্থী, উৎকণ্ঠায় পরিবার
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দক্ষিণ ইসলামাবাদ গ্রামের নবম শ্রেণির শিক্ষার্থী লিখন মজুমদার পবন (১৫) রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। সোমবার (১১ মে) সকাল ১০টার দিকে স্কুলে যাওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় তার পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

কোটি টাকার বায়োমেট্রিক হাজিরা মেশিন এখন ‘শোপিস’
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৮০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করতে কোটি টাকা ব্যয়ে স্থাপিত বায়োমেট্রিক হাজিরা মেশিনগুলো এখন পুরোপুরি অচল। পরিকল্পনাহীনতা, নিম্নমানের সরঞ্জাম ক্রয় এবং তদারকির অভাবে সরকারের এই বিশাল অঙ্কের বিনিয়োগ কোনো কাজেই আসছে না, যা স্থানীয়দের কাছে সরকারি

ইটভাটা থেকে বিসিএস চিকিৎসকের লাশ উদ্ধার, পাশে পাওয়া গেছে চিরকুট
রাজিবের স্ত্রী নওরীন বারী জানান, রাজিব বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ৩৯তম ব্যাচের কর্মকর্তা ছিলেন। তিনি ঢাকার জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসাপ্রতিষ্ঠানে (নিপসম) কর্মরত ছিলেন। পাশাপাশি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার একটি ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখতেন। এ ছাড়া নিজের ইটভাটার ব্যবসা ছিল।

চাঁদপুরে ঈদ ও মেলা ঘিরে নৌপথে ডাকাত আতঙ্ক, টহল বাড়ানোর দাবি
চাঁদপুরে ঈদ ও লেংটার মেলাকে কেন্দ্র করে মতলব উত্তর উপজেলার কালীপুর-চরকালীপুর ট্রলারঘাটসহ অন্যান্য ঘাটে ডাকাত আতঙ্ক দেখা দিয়েছে। আসন্ন ঈদুল ফিতর ও শাহ্ সোলাইমান (রহ.) ওরফে লেংটার মেলাকে কেন্দ্র করে এই এলাকায় মানুষের জনসমাগম ও যাতায়াত ব্যাপকভাবে বেড়েছে।

বালুবাহী ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী নৌকাডুবি, আহত ৪
গতকাল সোমবার রাতে ধনাগোদা নদীর উত্তর পাড় থেকে মতলব খেয়াঘাটে নৌকা দিয়ে মতলব বাজারে আসার সময় মাঝ নদীতে একটি বালুবাহী ট্রলার যাত্রীবাহী নৌকাকে সজোরে ধাক্কা দেয়। ট্রলারের ধাক্কায় নৌকায় থাকা যাত্রীরা নদীতে ছিটকে পড়ে এবং নৌকাও ডুবে যায়।

চাঁদপুরে ইউপি চেয়ারম্যানের বাড়িতে ককটেল বিস্ফোরণ, কাফনের কাপড় পাঠিয়ে হুমকি
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালীর বাড়িতে গতকাল সোমবার রাতে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

নির্বাচনে যেকোনো সহিংসতা দমনে প্রস্তুত কোস্ট গার্ড: মহাপরিচালক
মহাপরিচালক জানান, নির্বাচনকে ঘিরে সারা দেশে প্রায় সাড়ে পাঁচ হাজার কোস্ট গার্ড সদস্য মোতায়েন রয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ড্রোন নজরদারির পাশাপাশি সুরক্ষা অ্যাপসের মাধ্যমে সার্বিক পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়।

মতলব উত্তরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, তরুণ নিহত
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক তরুণ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন এক যুবক। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধনাগোদার ভাঙনে দুশ্চিন্তায় পারের মানুষ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ধনাগোদা নদীতে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। এতে করে ভিটেমাটি হারানোর দুশ্চিন্তায় দিন কাটছে পারের মানুষের। স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের খাগুরিয়া, হাপানিয়া ও নবীপুর গ্রামের বেশ কিছু এলাকায় এক সপ্তাহ ধরে নদীপাড়ে ভাঙন চলছে।

মতলব উত্তরে নদীভাঙন রোধে এলাকাবাসীর মানববন্ধন
চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীর ভাঙন থেকে ভিটেমাটি রক্ষায় ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে ভাঙনকবলিত এলাকাবাসী। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার জহিরাবাদ ইউনিয়নের লঞ্চঘাট এলাকার সোনারপাড়া, সরকারপাড়া, সানকিভাঙ্গা, নাওভাঙ্গা জয়পুর পর্যন্ত এই মানববন্ধন হয়।

মতলব উত্তরে যুবকের উপর্যুপরি ছুরির আঘাতে বাবার মৃত্যু
চাঁদপুরের মতলব উত্তরে ছেলের উপর্যুপরি ছুরির আঘাতে মো. আব্দুস সোবহান (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের লুধুয়া আমতলা গ্রামের প্রধান বাড়িতে এই ঘটনা ঘটে।

মতলবে মেঘনার বালু অবৈধভাবে উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন
চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন উপজেলার ষাটনল ইউনিয়নের বাসিন্দারা। আজ শুক্রবার ষাটনল ইউনিয়ন পরিষদের (ইউপি) সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

হস্তান্তরের আগেই মতলব উত্তর মডেল মসজিদের দেয়ালে ফাটল
মতলব উত্তর উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভবন হস্তান্তরের আগেই দেয়ালে ফাটল ধরেছে। গত সপ্তাহে মসজিদের বিভিন্ন অংশের ভেতর ও বাইরের দেয়ালে ফাটল স্থানীয় ব্যক্তিদের নজরে আসে। এ ঘটনায় স্থানীয় মানুষের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় এ ধরনের ফাটল দেখা দিয়

মতলব উত্তরে মাছ ধরতে গিয়ে গোখরা সাপের কামড়ে কৃষকের মৃত্যু
চাঁদপুরের মতলব উত্তরে মাছ ধরতে গিয়ে খৈয়া গোখরা সাপের কামড়ে মো. লিটন খান (৪৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের রাঢ়ীকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।

সম্পত্তি নিয়ে বিরোধে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ভাই-বোনসহ আটক ৬
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সম্পত্তি নিয়ে বিরোধে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাই-বোনদের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার মিঠুরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
