Ajker Patrika
Add

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সকল লেখা
ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিখোঁজের দুই দিন পর মীম (৭) নামের এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট গ্রামে পুকুরের পাশের ঝোপঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মিজানুর রহমানের মেয়ে ও স্থানীয় নুরানি মাদ্রাসার ছাত্রী।

২১ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎ বিভাগের অভিযোগ কেন্দ্রে হামলা-ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎ বিভাগের অভিযোগ কেন্দ্রে হামলা-ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎ বিভাগের একটি অভিযোগ কেন্দ্রে হামলা ও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শহরের দাতিয়ারায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ব্রাহ্মণবাড়িয়া বিতরণ বিভাগ-১-এর অভিযোগ কেন্দ্রে কয়েকজন এসে হামলা চালিয়ে কাচের দরজা ভাঙচুর করে। ঘটনার খবর পেয়ে বুধবার দুপুরে পুলিশ এসে পরিদর্শন করেছে।

২২ এপ্রিল ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় সড়কের অনিয়ম পরিদর্শনে গিয়ে মারধরের শিকার প্রকৌশলী

ব্রাহ্মণবাড়িয়ায় সড়কের অনিয়ম পরিদর্শনে গিয়ে মারধরের শিকার প্রকৌশলী

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ তদন্ত করতে গিয়ে উপসহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আজ সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার শিবপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

১৩ এপ্রিল ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে ফের গোলাগুলি: যুবক নিহত, আহত ২

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে ফের গোলাগুলি: যুবক নিহত, আহত ২

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কান্দিপাড়া এলাকায় ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে সন্ত্রাসীদের গুলিতে মোহাম্মদ সাদ্দাম মিয়া (৩৭) নামের এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত সাদ্দাম কান্দিপাড়া এলাকার মোস্তফা কামাল মস্তুর ছেলে।

২৮ নভেম্বর ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে এলোপাতাড়ি গুলিতে আহত ৩

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে এলোপাতাড়ি গুলিতে আহত ৩

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের গুলিতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা শহরের কান্দিপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন কান্দিপাড়া এলাকার নাজমুল আহমেদ টুটুল (৩৬), শিহাব (৩০) ও সাজু মিয়া। আহতদের মধ্যে টুটুল ও শিহাব ব্রাহ্মণবাড়িয়

২৭ নভেম্বর ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের বড্ডাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশার চালক মোহাম্মদ ইউসুফ (৫০) ও যাত্রী মুসলিম মিয়া (৫২)। তাঁদের বাড়ি সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামে।

০৭ নভেম্বর ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুতায়িত হয়ে মহিলা মাদ্রাসার ৭ শিক্ষার্থীসহ আটজন আহত

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুতায়িত হয়ে মহিলা মাদ্রাসার ৭ শিক্ষার্থীসহ আটজন আহত

মাদ্রাসার চারতলার ছাদ থেকে একটি কাপড় বাইরে থাকা বিদ্যুতের তারের ওপর পড়ে গিয়েছিল। কাপড়টি আনার জন্য মাদ্রাসার আয়ার দায়িত্বে থাকা আলেয়া (৩০) জানালা দিয়ে একটি স্টিলের লম্বা পাইপ ব্যবহার করেন। পাইপটি বিদ্যুতের তারে লাগার সঙ্গে সঙ্গেই শক লেগে আলেয়ার শরীরে বিদ্যুতায়িত হয়।

৩০ অক্টোবর ২০২৫
উচ্ছেদচেষ্টার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় অধিকাংশ ফার্মেসি বন্ধ, ভোগান্তি

উচ্ছেদচেষ্টার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় অধিকাংশ ফার্মেসি বন্ধ, ভোগান্তি

ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সামনে থেকে দোকান উচ্ছেদ অভিযানের প্রতিবাদ জানিয়ে জেলা শহরে অনির্দিষ্টকালের জন্য ওষুধের ফার্মেসি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। আজ সোমবার সকাল থেকে এই ধর্মঘট কর্মসূচি পালন করছেন তাঁরা।

২৭ অক্টোবর ২০২৫