
বেলাল হোসেন, জাবি
বেলাল হোসেন, জাবি
সকল লেখা

সবুজ নগরে পাখির কৃত্রিম বাসা
অতিথি পাখির অভয়ারণ্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সবুজে আচ্ছাদিত এই ক্যাম্পাসে রাস্তার ধারে কিংবা গাছের মগডালে দেখা মেলে কিছু কাঠের বাক্সের। প্রথম দেখায় মনে কিছুটা ধন্দ তৈরি হতে পারে। কিন্তু খেয়াল করলে বোঝা যায় এগুলো পাখিদের জন্য তৈরি করা কৃত্রিম বাসা।

বিশ্বসেরা ৩ বিশ্ববিদ্যালয়ে পদচারণ জাবি শিক্ষকের
অক্সফোর্ডের ভিজিটিং রিসার্চ ফেলো ছিলেন, পোস্ট ডক্টরাল গবেষক হিসেবে গবেষণাও করছেন। কেমব্রিজেরও ভিজিটিং স্কলার ছিলেন, স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের (এসওএএস) ভিজিটিং স্কলার হিসেবেও দায়িত্ব পালন করছেন। আবার হার্ভার্ডেও ভিজিটিং ফেলোশিপ পেয়েছেন।

জাবিতে মাঘের কুয়াশায় রঙিন হিম উৎসব
মাঘের ঘন কুয়াশায় রুক্ষ মূর্তি ধারণ করেছে সাংস্কৃতিক রাজধানী খ্যাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তবে শীতের এই জীর্ণশীর্ণ প্রকৃতিকে উপেক্ষা করেছে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। ক্রমশ হারিয়ে যাওয়া প্রাণের লোকজ সংস্কৃতি নিয়ে পঞ্চমবারের মতো হাজির হয়েছেন তাঁরা। ক্যাম্পাসকে শিল্পের বর্ণিল রঙে রাঙিয়ে তুলতে

৫২ বছরে জাবিতে বেড়েছে গবেষণার সংখ্যা
রাজধানী ঢাকার অদূরে নান্দনিক প্রাকৃতিক পরিবেশে তৈরি হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এই নগরে প্রত্যেকের চালচলন ও আচরণ স্বকীয়। এখানকার পরিবেশ ধীরে ধীরে গড়ে তুলেছে নিজস্ব এক সংস্কৃতি। সে সঙ্গে সময়ের পরিক্রমায় সমৃদ্ধ হচ্ছে

‘উদাসীনতায়’ সেশনজট মূল্যায়ন পদ্ধতির তাগিদ
‘সকাল ১০টায় ক্লাসের সময়, শিক্ষক আসছেন দুপুর সাড়ে ১২টায়। চার ক্রেডিটের কোর্স আট ক্লাসেই শেষ। ইনকোর্স নম্বর প্রকাশ ছাড়াই চূড়ান্ত পরীক্ষা গ্রহণ। এরপর ফলাফল প্রকাশে অর্ধবছর।

ভর্তির কোটা মেধার কাঁটা!
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষায় শিফট, লিঙ্গ, পোষ্যসহ বিভিন্ন কোটার কারণে যোগ্যতা সত্ত্বেও ভর্তিবঞ্চিত হচ্ছেন মেধাবীরা। সেই সঙ্গে পছন্দের বিষয়ে ভর্তির সুযোগ পাচ্ছেন না শিক্ষার্থীরা। এই সংকট সমাধানে ভর্তি পদ্ধতির মৌলিক সংস্কার করে অভিন্ন প্রশ্নপত্র ও একক মেধাতালিকা প্রণয়নের দাবি জান

ক্যাম্পাসে নিরাপত্তা ঝুঁকি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চুরি, ছিনতাই, মাদক ও অজ্ঞান পার্টির তৎপরতার কারণে বেড়েছে নিরাপত্তার ঝুঁকি। বহিরাগতদের অবাধ চলাচলের সুযোগে সংঘবদ্ধ চক্রের অপরাধ বাড়ছে। এতে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্টরা।

জাবি ক্যাম্পাসে মশার উপদ্রব
ডেঙ্গু প্রতিরোধে প্লাস্টিকজাতীয় দ্রব্যের ব্যবহার নিষিদ্ধ করলেও এর তদারকি করছে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। এতে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা প্লাস্টিকের ওয়ান টাইম গ্লাস, প্লেট, চায়ের কাপ ও প্যাকেট পরিবেশ নষ্ট করছে। পাশাপাশি মশার প্রজনন বৃদ্ধিতে সহায়ক হচ্ছে এসব আবর্জনা।

জাহাঙ্গীরনগরে ৮ বছর পর হবে উপাচার্য প্যানেল নির্বাচন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আট বছর পর হতে যাচ্ছে উপাচার্য প্যানেল নির্বাচন। এ জন্য আগামী ১২ আগস্ট সিনেটের বিশেষ অধিবেশন আহ্বান করা হয়েছে। আজ বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সাময়িক উপাচার্য অধ্যাপক নূরুল আলম।

জাবিতে মেয়াদোত্তীর্ণদের নিয়ে বসছে সিনেট সভা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৯ তম সিনেট সভা মেয়াদ উত্তীর্ণ ৬৩ জন সিনেটর নিয়ে অনুষ্ঠিত হবে। যেখানে মাত্র চারজনের পদাধিকারবলে ও ২০ জন মনোনীত সিনেটরের বৈধ মেয়াদ রয়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে শুরু হবে সিনেট অধিবেশন। এতে সভাপতিত্বে করবেন বিশ্ববিদ্যালয়ের ১৯ তম উপাচার্য অধ

‘ত্রাণকেন্দ্রিকতা নয়, দুর্যোগে ঝুঁকি হ্রাসে মনোযোগী হওয়া উচিত’
বাংলাদেশে ত্রাণকেন্দ্রিক দুর্যোগ ব্যবস্থাপনা পদ্ধতি এড়িয়ে দুর্যোগ ঝুঁকি হ্রাসের সংস্কৃতি প্রচারের প্রচেষ্টায় দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং উন্নয়ন একই সঙ্গে অগ্রসর হওয়া উচিত। যদি অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য সহায়ক জননীতির বাস্তবায়ন ও প্রয়োগকে সক্ষম করা হয়, তাহলেই টেকসই জীবিকা অর্জন করা সম্ভব এবং...

ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক টি-ব্যাগ ও চিনিতে
দেশের বিভিন্ন ব্র্যান্ডের চিনি ও টি-ব্যাগে ক্ষতিকর উপাদান মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি রয়েছে। এই দাবি করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তাঁরা পৃথক দুটি গবেষণায় এমন কিছুর সন্ধান পেয়েছেন বলে প্রকাশিত নিবন্ধে উল্লেখ করা হয়।

চিনি ও টি ব্যাগে ক্ষতিকর মাইক্রো প্লাস্টিক: গবেষণা
দেশের বিভিন্ন ব্র্যান্ডের চিনি ও টি ব্যাগে ক্ষতিকর উপাদান মাইক্রো প্লাস্টিকের উপস্থিতি রয়েছে। এমন দাবি করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। পৃথক দুটি গবেষণায় এমন কিছুর সন্ধান পেয়েছেন বলে প্রকাশিত নিবন্ধে উল্লেখ করেন তাঁরা।

জাহাঙ্গীরনগরে একুশের চেতনায় নান্দনিক স্থাপত্যকর্ম
শুধু বাঙালি নয়, বিশ্বের প্রতিটি জাতির মাতৃভাষার প্রতি মর্যাদা, স্বাধিকার, স্বাধীনতার সংগ্রামে দুর্জয় অনুপ্রেরণা সৃষ্টির দীপ্তিতে দিগন্ত উদ্ভাসিত করেছে একুশে ফেব্রুয়ারি। মহান এ চেতনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গড়ে উঠেছে দেশবিখ্যাত দুটি ভাস্কর্য। একটি শহীদ মিনার, অন্যটি অমর একুশে ভাস্কর্য।

উপাচার্য প্যানেল নির্বাচনে ‘উদাসীন’ জাবি প্রশাসন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইনে উপাচার্য প্যানেল নির্বাচনের বাধ্যবাধকতা থাকলেও এ নিয়ে উদাসীন বিশ্ববিদ্যালয় প্রশাসন। এমনকি উপাচার্য নির্বাচনের বিষয়ে উৎসাহ নেই শিক্ষক সংগঠনগুলোর মধ্যে। তবে নতুন উপাচার্যের বিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে রয়েছে আগ্রহ।

জাবি ক্যাম্পাসের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে উপাচার্য প্যানেল নির্বাচন জরুরি
বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ, মুক্তবুদ্ধির চর্চা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য উপাচার্য প্যানেল নির্বাচনের বিকল্প নেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্যের দ্বিতীয় মেয়াদ শেষ হবে আগামী ২রা মার্চ। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সিনেট সদস্যদের দাবি দ্রুততম সময়ে
