
বুড়িচং প্রতিনিধি
বুড়িচং প্রতিনিধি
সকল লেখা

কুমিল্লায় লরির চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী যুবক নিহত
কুমিল্লার বুড়িচংয়ে পণ্যবাহী লরির চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কংসনগর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন (৩৬)। তিনি কুমিল্লা আদর্শ সদর উপজেলার বারপাড়ার আবদুল বারেকের ছেলে।

কুমিল্লায় মা-মেয়ের লাশ উদ্ধার
কুমিল্লার বুড়িচং উপজেলায় এক মা-মেয়ের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, আর্থিক সংকট, এনজিওর ঋণের চাপ ও দীর্ঘদিনের অসুস্থতায় বিপর্যস্ত হয়ে তাঁরা বিষ পান করে মারা গেছেন। আজ বুধবার সকালে ময়নামতি ইউনিয়নের জালালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

চাকা ফেটে বাস উল্টে ২৫ যাত্রী আহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার বুড়িচং উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে একটি বাস উল্টে ২৫ যাত্রী আহত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলার কোরপাই এলাকায় চাকা ফেটে এই দুর্ঘটনা ঘটে। পদ্মা এক্সপ্রেস পরিবহনের ওই বাসটি ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্য যাচ্ছিল।

আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ফল ও সবজি চাষ
বুড়িচংয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ১৭ ধরনের শাকসবজি এবং ১২ ধরনের ফল চাষ করে সাড়া ফেলেছেন মো. ফেরদৌস নামের এক কৃষক। উপজেলার অরাগ-আনন্দপুর গ্রামের নিজ বাড়ির আঙিনায় আট শতাংশ জমিতে এ চাষাবাদ করেছেন তিনি।

মাদকসহ জব্দ করা গাড়িতে পুলিশ কর্মকর্তার বিলাস
গাঁজাসহ জব্দ করা প্রাইভেট কার নিজের কাজে ব্যবহারে করার অভিযোগ উঠেছে বুড়িচং থানার পরিদর্শক (তদন্ত) মাকসুদ আলমের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সমালোচনার সৃষ্টি হলেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

বুড়িচংয়ে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর বাজারের দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে জেলা ও উপজেলা প্রশাসন এ উচ্ছেদ অভিযান চালায়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউল ইসলাম।

‘এক ব্যক্তির মাথা ফাঁটিয়ে দিলেন ইউপি সদস্য’
বুড়িচং উপজেলা সদরে মো. রুবেল মিয়া নামের এক ব্যক্তিকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেওয়া অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নসু মিয়া ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলা সদরের বিজয় পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিরোধিতার রিট খারিজ, বাধা নেই পৌরসভা ঘোষণায়
বুড়িচংয়ের সদর ইউনিয়নকে পৌরসভা ঘোষণা করতে আর কোনো বাধা রইল না। গত বৃহস্পতিবার উচ্চ আদালত ভূমি জটিলতা সম্পর্কিত একটি রিট খারিজ করে দিলে দীর্ঘদিনের জটিলতা শেষ হয়।

পতিত জমিতে চাষের উদ্যোগ, বীজ বিতরণ
বুড়িচং উপজেলার পাহাড়পুর গ্রামের ৮০ বিঘা পতিত জমিতে আউশ ধান চাষের উদ্যোগ গ্রহণ করেছে কৃষি বিভাগ। এ লক্ষ্যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের সহযোগিতায় ৪০ জন কৃষকের মধ্যে পাঁচ কেজি করে ব্রি ধান-৪৮-এর বীজ বিতরণ করা হয়েছে।

পরীক্ষামূলক চাষে বিঘায় ফলন ৫ মণ
বুড়িচংয়ে পরীক্ষামূলক বিনা সরিষা-৯ চাষ করেছেন উপজেলার শিকারপুর গ্রামের কৃষক জুলফু মিয়া। এতে বিঘাপ্রতি পাঁচ মণ ফলন হয়েছে। উপজেলা কৃষি অফিসের সার্বিক তত্ত্বাবধানে রাজস্ব খাতের প্রদর্শনী হিসেবে এই চাষ করা হয়।

উচ্ছেদের খবরে দোকান সরালেন দখলদারেরা
কুমিল্লা-সিলেট মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষণা দিয়েছে জেলা সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। এই খবরে গতকাল বৃহস্পতিবার মহাসড়কের বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর বাজার অংশের শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান সরিয়ে নিয়েছেন দখলদারেরা। এতে এই অংশে গতকালের নির্ধারিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান স্থ

পাখির ছানা দেখানোর নামে ছাদে নিয়ে হত্যা
বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের শরিফপুরে শিশু ফাহিম হোসেন হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে এক আসামি মো. সুমন (২৮) আদালতে জবানবন্দি দিয়েছেন। গতকাল সোমবার কুমিল্লার আদালতে নেওয়া হলে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

ভাত হলো, আনাস ফিরল না
‘আম্মু, আমি চাচার লগে চুল কাটতে যাই। চুল কাইটা আইয়া ভাত খামু। আমার জন্য ভাত রাইন্দা রাখো।’ বাড়ি থেকে বের হওয়ার আগে স্বভাবসুলভ এমনই আবদার ছিল ৫ বছরের শিশু আনাস হোসেনের। এই শিশুটি চুলও কাটিয়েছিল। বাড়িও ফিরেছে। অপর দিকে ভাতও রান্না হয়েছে। কিন্তু সে আর মায়ের হাতে ভাত খেতে পারবে না। এই মাতম করছেন মা সুমা

মসজিদে ঢুকে যুবককে কুপিয়ে আহত, বিদেশে পালানোর সময় গ্রেপ্তার ১
বুড়িচংয়ে মসজিদে ঢুকে এক যুবককে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। গত সোমবার উপজেলার ময়নামতি ইউনিয়নের নাজিরাবাজারের বাইতুর রহমান জামে মসজিদে মাগরিবের নামাজের পর এ হামলা হয়। এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিকে গতকাল মঙ্গলবার দেশ ছেড়ে পালানোর সময় গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ।

কবরেও একসঙ্গে গেলেন দুই ভাই
মো. জালাল (৪০) ও আলমগীর হোসেন (২৭) দুজন চাচাতো ভাই। একই বাড়িতে পাশাপাশি দুই ঘরে বসবাস। দুজনই মৌসুমি ফলের ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন। বয়সের ফারাক থাকলেও দুজনের মধ্যে ছিল বন্ধুত্বের সম্পর্ক। এ ছাড়া অনেক কিছুতেই ছিল তাঁদের মিল।

কালভার্টের নিচে মিলল অজ্ঞাত লাশ
বুড়িচং উপজেলায় একটি কালভার্টের নিচ থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে উপজেলার মোকাম ইউনিয়নের ডুবাইরচর এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।
