
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
সকল লেখা

আলগী নদীতে ভেসে উঠল গলায় ইট ও হাত বাঁধা অজ্ঞাতনামা ব্যক্তির লাশ
পটুয়াখালীর বাউফলে আলগী নদী থেকে হাত বাঁধা ও গলায় ইট বাঁধা অবস্থায় এক অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে বাউফল পৌরসভার বাংলাবাজার জামে মসজিদ-সংলগ্ন নদী থেকে লাশটি উদ্ধার করা হয়...

ঢাকার উদ্দেশে বেরিয়ে ১২ দিন ধরে নিখোঁজ ব্যবসায়ী
১৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে বগা ফেরিঘাট থেকে ‘দশমিনা ট্রাভেলস’ নামের একটি বাসে ঢাকার উদ্দেশে রওনা হন সমীর। পরে রাত ২টার দিকে বোন পূজার মোবাইলে খুদে বার্তা পাঠান তিনি। পরদিন বিকেলেও পরিবারের সঙ্গে তাঁর কথা হয় এবং তিনি ঢাকায় পৌঁছেছেন বলে জানান। তবে এর পর থেকেই তাঁর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া...

কারখানা নদীর ভয়াল থাবায় বাউফলে হাজারো পরিবারের আর্তনাদ
কারখানা নদীর লাগাতার ভাঙনে দিশেহারা পটুয়াখালীর বাউফল উপজেলার কয়েকটি ইউনিয়নের হাজারো পরিবার। একসময়ের কৃষিভিত্তিক সমৃদ্ধ গ্রাম এখন পরিণত হয়েছে বিলাপের জনপদে। একেকটি ঘর, জমি আর গৃহস্থালি যেন গিলে খাচ্ছে ক্ষুধার্ত নদী। এই নদীর করাল থাবায় নিঃস্ব হয়ে আজ আশ্রয়হীন হয়ে পড়েছে বহু পরিবার।

বাউফলে জেলেদের মধ্যে মানবিক সহায়তার চাল বিতরণে অনিয়মের অভিযোগ
অভিযোগে বলা হয়েছে, পরিষদ কর্মকর্তারা পরিবহন খরচ বাবদ প্রত্যেক জেলের কাছ থেকে ৫০ টাকা আদায় করেছেন। এতে প্রায় ৮ হাজার ৮৫০ টাকা আদায় করা হয়। এ ছাড়া নিয়মানুযায়ী ২৫ কেজি চাল দেওয়ার কথা থাকলেও প্রত্যেক জেলেকে ২০ কেজি চাল দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ: বাউফলে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
বাউফল থানা পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের ২৩ মার্চ উপজেলার কায়না গ্রামে শাহ-আলমের ছাগল গোবিন্দ ঘরামির জমিতে প্রবেশ করে ঘাস খাওয়া নিয়ে দুই পরিবারের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শাহ-আলম গুরুতর আহত হন।
