
প্রতিনিধি, চট্টগ্রাম
প্রতিনিধি, চট্টগ্রাম
সকল লেখা

‘সিআরবিতে হাসপাতাল নির্মাণকারীরা চট্টগ্রামের শত্রু’
সিআরবির প্রাকৃতিক পরিবেশ, সংস্কৃতি ও ঐতিহ্য ধ্বংস করে যাঁরা হাসপাতাল করতে চান তাঁদের চট্টগ্রামের শত্রু হিসেবে উল্লেখ করা হয়েছে। নাগরিক সমাজ চট্টগ্রামের নেতারা গত বৃহস্পতিবার বিকেলে এক সমাবেশে এমন মনাতব্য করেন।

পূর্ণিমার জোতে ইলিশের ঝাঁক, কেজি ২০০ টাকা
মৌসুমের শেষ ভাগে এসে ইলিশ উৎসবে মেতেছেন চট্টগ্রামের জেলেরা। এবার পূর্ণিমায় ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়েছে। জেলেরা বলছেন, ইলিশের ঝাঁক সাগরের একেবারে কিনারে চলে এসেছে। মাছ ধরতে দূর সাগরে যেতে হচ্ছে না। কিনারে জাল ফেললেই ...

চট্টগ্রামে ৪ দফা দাবি আদায়ে মাঠে নেমেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা
চার দফা দাবি আদায়ে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। আজ বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচিতে যোগ দেন বিভিন্ন সরকারি, বেসরকারি অফিসে কর্মরত কয়েকশ ইঞ্জিনিয়ার।

ট্রেনে পাথর নিক্ষেপকারীদের চিহ্নিত করতে স্থানীয়দের সহযোগিতা চাইল রেল পুলিশ
ট্রেনে যারা পাথর নিক্ষেপ করে তাঁদের বিষয়ে তথ্য দিতে স্থানীয়দের সহযোগিতা চেয়েছে রেল পুলিশ। পাশাপাশি ট্রেনে চোরাচালান ও মাদকদ্রব্য পরিবহনের বিষয়ে কোন সংবাদ গোপন না করে তা জানাতে আহ্বান জানানো হয়েছে

পাহাড়তলীতে গাড়ির ধাক্কায় নিহত ১
চট্টগ্রামের পাহাড়তলী থানার বারুণী স্নান ঘাটের আউটার রিং রোড অংশে একটি ব্যক্তিগত গাড়ির ধাক্কায় এক অজ্ঞাতনামা ব্যক্তি মারা গেছেন। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। শুক্রবার রাতে অজ্ঞাতনামা ওই ব্যক্তি সড়কে ঘোরাফেরা করার সময় গাড়ির নিচে চাপা পড়ে মারা যান।

চীনের জাহাজে ৭ নাবিকের করোনা উপসর্গ, পণ্য খালাস বন্ধ
চট্টগ্রাম বন্দরে চীন থেকে আসা একটি জাহাজে সাতজন নাবিকের দেহে করোনার উপসর্গ থাকায় ‘এমভি সিরেন জুনিপার’ নামের জাহাজকে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আজ রোববার ওই জাহাজটিকে কোয়ারেন্টিনে রাখা হয়...

আজ থেকে শাহ আমানতে আন্তর্জাতিক ফ্লাইট চালু
চার মাস পর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামার ওপর থেকে নিষেধাজ্ঞা উঠল। আজ মঙ্গলবার থেকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ বিমানবন্দরে পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামার অনুমতি দিয়ে নির্দেশনা দিয়েছে।

চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে তেল চুরি, ১৫ দিনে আটক ৯
চট্টগ্রাম বন্দরে আসা জাহাজ থেকে প্রতিনিয়ত তেল চুরি করছে বেশ কয়েকটি সিন্ডিকেট। বিগত ১৫ দিনে নয়জনকে ৫ হাজার ৩৭৫ লিটার চোরাই তেলসহ হাতেনাতে ধরেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা

চট্টগ্রামে ৪৬ হাজার ৭৪০ পিস ইয়াবা উদ্ধার, আটক ২
চট্টগ্রামের বাকলিয়া থানার শাহ আমানত সেতু সংযোগ সড়ক এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ৪১ লাখ টাকা মূল্যের ৪৬ হাজার ৭৪০ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। আজ বৃহস্পতিবার ভোরে এ অভিযান চালানো হয়। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়।

বড় লোকসানে খাতুনগঞ্জের আমদানিকারকেরা
চট্টগ্রামের বড় পাইকারি ব্যবসা কেন্দ্র খাতুনগঞ্জের ব্যবসায়ীরা আমদানি পণ্যের বিপরীতে পাওয়া ব্যাংক ঋণই শোধ করতে পারছেন না। ব্যবসায় চরম মন্দার কারণে প্রায় ২০০ কোটি টাকা এলসি লোন খেলাপি হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন এখানকার আমদানিকারকেরা। একে তো বর্ষা, তার ওপর লকডাউনে ক্রেতাশূন্য খাতুনগঞ্জ। ফলে আড়তেই পচছে ভো

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় বন্দর কর্মচারীসহ নিহত দুই
চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার ইনকনটেইনার ডিপো ও বন্দর থানার ইসহাক ডিপোর সামনে পৃথক সড়ক দুর্ঘটনায় এক বন্দর কর্মচারীসহ দুজন মারা গেছেন। গতকাল সোমবার রাত ১০টায় ও মঙ্গলবার সকাল ৮টায় এই দুর্ঘটনাগুলো ঘটে।

চট্টগ্রামে অস্ত্রসহ ১১টি মামলার পলাতক আসামি গ্রেপ্তার
চট্টগ্রামের বিভিন্ন থানায় ১১টি মামলার পলাতক আসামি রুবেল (২৮) কে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে ডবলমুরিং থানা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছে থেকে একটি দেশীয় এলজি, এক রাউন্ড কার্তুজ, একটি ছোরা এবং ছিনতাইকৃত ৮ আনা ওজনের স্বর্ণের চেইন উদ্ধার করা হয়

চান্দগাঁওয়ে ৩দিন ধরে পানি সংকট, দুর্ভোগে ৪০ হাজার বাসিন্দা
চান্দগাঁওয়ের সিএন্ডবি বিসিক শিল্প এলাকায় তিনদিন ধরে নেই পানি । এতে চরম ভোগান্তিতে পড়েছে এলাকার প্রায় ৪০ হাজার বাসিন্দা।

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৩৬৭ করোনা রোগী শনাক্ত
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ৭৫ জন। আজ বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে করোনা শনাক্তের সংখ্যা নিশ্চিত করা হয়।

আহমদ শফী হত্যায় জড়িত বাবুনগরী-মামুনুল হকসহ ৪৩ জন: পিবিআই
আহমদ শফী হত্যায় বাবুনগরীসহ ৪৩ জনের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। হত্যায় হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক, সাংগঠনিক সম্পাদক আজিজুলসহ সংগঠনটির ৪৩ নেতাকর্মী জড়িত। এমনটি জানিয়ে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থাটি।

চট্টগ্রামে করোনায় আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ৫৪১
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনায় আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত তিনদিনেই মারা গেছে ২২ জন। মোট মৃত্যুর সংখ্যা ৪৩০ জন।
