
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় প্রতিনিধি
সকল লেখা

স্কুল ফিডিংয়ের দুধ পানে পেটে ব্যথা-খিঁচুনি, হাসপাতালে ভর্তি ১৯ শিশু
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির দুধ পান করে ১৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আজ সোমবার দুপুরে স্কুল ফিডিংয়ের দুধ খাওয়ার কয়েক মিনিটের মধ্যেই কয়েকজন শিক্ষার্থী পেটেব্যথা, খিঁচুনি ও মাথা ঘোরার কথা জানায়।

পঞ্চগড়ে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, চিরকুটে লেখা ‘আমি বাঁচতে চেয়েছিলাম’
পঞ্চগড়ে রেজাউল করিম রেজা (৪০) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পকেটে পাওয়া চিরকুটে ‘আমি বাঁচতে চেয়েছিলাম কিন্তু পারলাম না’ লেখা ছিল। শহরের তুলারডাঙ্গা এলাকায় ইসলাম ফ্লাওয়ার মিলের পাশে নিচু জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।

খোলা আকাশের নিচে পাঠদান, রোদ-বৃষ্টিতে দুর্ভোগে শিক্ষার্থীরা
কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ভবনটি জরাজীর্ণ অবস্থায় ছিল। সম্প্রতি বিভিন্ন শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে রড বেরিয়ে আসে। ভবনের বিভিন্ন অংশে ফাটলও দেখা দেয়।

পঞ্চগড়ে জেঁকে বসছে শীত, তাপমাত্রা আজ ১৩.৫ ডিগ্রি
আজ শুক্রবার সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। এর আগের দিন বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা...

ঘন কুয়াশার চাদরে পঞ্চগড়: হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন
সকালে জেলা শহর, খেতখামার ও নদীর ধারে কুয়াশা এত ঘন ছিল যে ২০ থেকে ৩০ মিটার দূরত্বের বেশি কিছুই দেখা যাচ্ছিল না। কুয়াশা ও ঠান্ডার কারণে বাজারে মানুষের উপস্থিতি ছিল তুলনামূলক কম। স্থানীয় বাসিন্দাদের অনেকেই ঠান্ডা থেকে রক্ষা পেতে চাদর, জ্যাকেট বা উলের শাল জড়িয়ে বাইরে বের হয়েছেন।

বিদ্যুৎ-বিভ্রাট: নেসকোর কর্মকর্তাদের ‘কলিজা ছিঁড়ে’ ফেলার হুমকি সারজিস আলমের
বিদ্যুৎ চলে যাওয়ায় ক্ষুব্ধ সারজিস আলম বলেন, ‘একবার নয়, দুইবার নয়, এবার নিয়ে তিনবার এনসিপির অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎ-বিভ্রাট দেখা দিয়েছে। নেসকোর যে মালিক, তাকে এবং তার বাপকে জবাব দিতে হবে—এনসিপির প্রোগ্রামের সময় এটা হয় কেন? যারা এই কাজ করেছে, মূলত রাজনৈতিক দেউলিয়াদেরকে আমরা দেখে নেব।
