
নেত্রকোনা, প্রতিনিধি
নেত্রকোনা, প্রতিনিধি
সকল লেখা

নেত্রকোনায় রাতে নিখোঁজ, পরদিন পুকুরে মিলল যুবকের লাশ
নেত্রকোনার আটপাড়া উপজেলায় নিখোঁজের একদিন পর অন্তর মিয়া (২৫) নামের এক যুবকের লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে উপজেলার তেলিগাতী ইউনিয়নের টেংগা গ্রামের একটি পুকুরে ভাসমান অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়।

বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতারা, বয়কট মুক্তিযোদ্ধাদের
জামায়াত নেতারা আসায় নেত্রকোনার মোহনগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠান থেকে বেরিয়ে গেলেন মুক্তিযোদ্ধারা। আজ রোববার উপজেলার অডিটরিয়ামে এ ঘটনা ঘটে।

বড় ভাইয়ের রডের আঘাতে ছোট ভাই নিহত
নেত্রকোনার খালিয়াজুরীতে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের রডের আঘাতে ছোট ভাই জাহেদ আলী (৬০) নিহত হয়েছেন। আজ শনিবার খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল শুক্রবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের দুর্লভপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নাশকতার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
নেত্রকোনার কলমাকান্দা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. রাজন মিয়াকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (৫ নভেম্বর) দুপুরে সদর ইউনিয়নের ঘোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে নাশকতার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মো. তারা মিয়ার ছেলে।

আগে মিলল অটোরিকশা, পরে মিলল চালকের লাশ
নেত্রকোনার মদনে রাস্তার পাশে থেকে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার কাইটাইল ইউনিয়নের পাচহার বড়বাড়ি গ্রামের রাস্তার পাশে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার বিকেলে তার অটোরিকশাটি উদ্ধার করা হয়।

বাবা-ছেলের ময়নাতদন্ত সম্পন্ন, মাকে জিজ্ঞাসাবাদ
নেত্রকোনায় একটি বাসা থেকে বাবা-ছেলের লাশ উদ্ধারের পর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে লাশ দুটির ময়নাতদন্ত করেন চিকিৎসা কর্মকর্তা শ্রদ্ধানন্দ নাথ এবং টিটু রায়।
