
নিয়াজ মোরশেদ, আক্কেলপুর (জয়পুরহাট)
নিয়াজ মোরশেদ, আক্কেলপুর (জয়পুরহাট)
সকল লেখা

আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: ১ কেজির বদলে ১৯৫ গ্রাম মাছ সরবরাহ
ওজন পরিমাপক যন্ত্রে মাছগুলো একে একে ওজন করে দেখা যায়, প্রতিটি মাছের ওজন ৫০০ থেকে ৬০০ গ্রামের মধ্যে। মাথা, লেজ ও নাড়িভুঁড়ি বাদ দিলে, দেখা যায় ১৪০-১৫০ গ্রাম সলিড অংশ রয়েছে।

জয়পুরহাটে বাস-ট্রেন সংঘর্ষ: ২০ বছর ধরে শোক আর যন্ত্রণা নিয়ে বেঁচে আছেন ভুক্তভোগীরা
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আমুট্ট রেলক্রসিংয়ে যাত্রীবাহী খেয়া পরিবহনের একটি বাসের সঙ্গে আন্তনগর রুপসা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গুরুতর আহত হন মাছুম। দুর্ঘটনায় টানা এক সপ্তাহ ছিলেন সংজ্ঞাহীন। জ্ঞান ফিরলে নিজেকে আবিষ্কার করেন হাসপাতালের বিছানায়।

আক্কেলপুর পৌরসভা: অনুমোদনহীন সামগ্রীতে কাজ, নজরদারি নেই
জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভায় বিশ্বব্যাংক ও এডিবির সহায়তায় বাস্তবায়নাধীন পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় নালা নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। যাচাই করা ও অনুমোদিত উপকরণের পরিবর্তে ভিন্ন মানের উপকরণ ব্যবহার করে কাজ করা হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নের বালুকাপাড়া গ্রামে ‘একঘরে’ করে রাখা এক দিনমজুর আব্দুল জলিল প্রামাণিককে মারধর করা হয়েছে। এতে তাঁর বাম হাত ভেঙে যায়। এ ঘটনায় তিনি থানায় মামলা করেছেন। গতকাল মঙ্গলবার রাতে মামলাটি রেকর্ড করা হয়। তবে এজাহারে একঘরে করে রাখার বিষয়টি উল্লেখ নেই।

আওয়ামী লীগ নেতাদের সঙ্গে জামায়াত নেতার মৎস্য সপ্তাহ পালন
জয়পুরহাট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এস এম রাশেদুল আলম সবুজ বলেছেন, ‘এখনো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা আছে। তারপরেও আপনারা চেয়ার পেয়েছেন। আওয়ামী লীগের পদে আছেন, এ রকম আজকের প্রোগ্রামেও আছেন। মামলার আসামি ৩-৪টা হত্যা মামলাও আছে, তারা চাকরি করছে, ব্যবসা করছে।’

রাতে ‘আটক রেখে’ বিবাহ, পরদিন দেনমোহরের টাকা নিয়ে বিচ্ছেদ
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর (চলতি দায়িত্ব) জাহাঙ্গীর আলমকে একাধিক মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে ফাতেমাতুজ্জোহুরা নামের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। উপজেলা রিসোর্স সেন্টার কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ওই শিক্ষকের বাড়ি নওগাঁ জেলার ধামইরহাট
