
নিজস্ব প্রতিবেদক, কানপুর থেকে
নিজস্ব প্রতিবেদক, কানপুর থেকে
সকল লেখা

শূন্যতেই কি তবে শেষ সাকিবের
মুশফিকুর রহিম যখন খালেদ আহমেদকে নিয়ে শেষ উইকেটে লড়ছিলেন, ড্রেসিংরুমে তখন মুখে হাত দিয়ে বসে থাকতে দেখা গেল সাকিব আল হাসানকে ৷ কানপুর টেস্টে বোলিংয়ে দারুণ করলেও ব্যাট হাতে যে তাঁর আর রাঙানো হলো না ৷

বাংলাদেশ-ভারত টেস্টের তৃতীয় দিনের খেলাও বাতিল
ঘণ্টার পর ঘণ্টা, দফায় দফায় ম্যাচ কর্মকর্তাদের মাঠের অবস্থা পর্যবেক্ষণ—কানপুরে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টের সবশেষ দুই দিনের পরিচিত চিত্র। ফলও দেখা গেল একই। গ্রিন পার্ক স্টেডিয়ামে আজ তৃতীয় দিনেও কোনো বল না গড়িয়ে খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশি সমর্থককে ফেরত পাঠাচ্ছে ভারত
কানপুর টেস্টে বাংলাদেশ দলকে সমর্থন জানাতে আসা রবিউল ইসলাম রবি ওরফে টাইগার রবি নামে বাংলাদেশি সমর্থককে দেশে ফেরত পাঠাচ্ছে ভারত সরকার। তিনি মূলত চিকিৎসা ভিসা নিয়ে চেন্নাইয়ে এসেছিলেন। তবে চেন্নাইয়ে কোনো চিকিৎসা না নিয়েই কানপুরে এসে বাংলাদেশ বনাম ভারতের দ্বিতীয় টেস্ট দেখতে স্টেডিয়ামে আসেন। স্টেডিয়ামের ভ

কানপুরে বেগতিক অবস্থা, হোটেলে ফিরলেন শান্ত-কোহলিরা
স্থানীয় সময় দুপুর ১২টা, এখনো মেঘলা আবহাওয়া বিদ্যমান কানপুরে। টানা ভারী বর্ষণে মাঠে নামারই সুযোগ হয়নি বাংলাদেশ-ভারতীয় দুই দলের ক্রিকেটারদের। ঘণ্টা তিনেকের বেশি সময় ড্রেসিংরুমে অলস সময় কাটিয়ে গ্রিন পার্কের স্টেডিয়াম ত্যাগ করে হোটেলে ফিরে গেছেন ক্রিকেটাররা। ম্যাচ অফিশিয়াল রিচার্ড কেটলবরো ও ক্রিস ব্রাউন

বৃষ্টিতে থেমে আছে দ্বিতীয় দিনের খেলা
গতকাল কানপুর টেস্টের প্রথম দিনের প্রায় দুই সেশন বৃষ্টিতে ভেসে গেছে। আজও সকাল থেকে বিরামহীনভাবে ঝরছে। কখন থামবে বেরসিক বৃষ্টি, তার ঠিক নেই। সকালে একমুহূর্তের জন্য উইকেটের কভার সরিয়ে নেওয়ার সুযোগ হয়নি তাই।

হাসপাতালে বাংলাদেশি সমর্থক, ভারতীয় দর্শকদের বিরুদ্ধে হামলার অভিযোগ
মিডিয়া স্ট্যান্ড লাগোয়া গ্যালারিতে বাংলাদেশি সমর্থক রবিউল ইসলাম রবি ‘টাইগার’ সেজে বাংলাদেশকে সমর্থন দিচ্ছিলেন ম্যাচ শুরুর সময় থেকে। তবে দুপুরের দিকে গ্যালারিতে থাকা ভারতীয় দর্শকদের হামলার শিকার হয়েছেন বলে রবি অভিযোগ করেছেন।

কানপুরে বাংলাদেশ-ভারত টেস্ট শুরু হতে দেরি
ম্যাচের আগের দিন গতকাল দুপুর থেকে সারা দিনই থেমে থেমে বৃষ্টি হয়েছে কানপুরে। রাতে হয়েছে ভারী বৃষ্টি। স্টেডিয়ামে আসার পথে জমে আছে থোকায় থোকায় পানি। আষ্টে কাদা তো রয়েছেই, মাঠে ঢুকেই চোখ পড়ল ম্যাচের উইকেটে। ছিল ত্রিপলে ঢাকা। আকাশ এখনো মেঘলা। তবে নেই বৃষ্টি। উইকেটের আবরণ সরিয়ে নেওয়া হয়েছে কানপুরে স্থানীয়
