
দেবাশীষ দত্ত, কুষ্টিয়া
দেবাশীষ দত্ত, কুষ্টিয়া
সকল লেখা

১৮-তে পা দিতেই শিশু পরিবার ছাড়ার নির্দেশ, দিশেহারা পাঁচ এতিম
এক বছর বয়সে বাবাকে হারানোর পর দাদা-দাদির কাছে বড় হয় আকাশ ইসলাম। মা ছেড়ে যাওয়ায় চার বছর বয়সে ২০০৭ সালের অক্টোবরে ফুফু তাঁকে কুষ্টিয়া শিশু পরিবারে ভর্তি করে দেন। ২০২১ সালে এসএসসি ও ২০২৩ সালে এইচএসসি পাস করে এখন তিনি কুষ্টিয়া সরকারি কলেজে স্নাতক প্রথম বর্ষে অধ্যয়নরত।

কুষ্টিয়ার-১ ও ৩: বিএনপি দুর্গ পুনরুদ্ধারে মরিয়া, বাধা জামায়াত
কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনই একসময় বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। এর মধ্যে সবচেয়ে শক্ত ঘাঁটি ছিল কুষ্টিয়া-১ (দৌলতপুর) ও কুষ্টিয়া-৩ (সদর) আসনে। কিন্তু ২০০৮ সালে নির্বাচনে বেহাত হওয়া আসন দুটি আওয়ামী লীগের দখলে চলে যায়।

কুষ্টিয়ার ৬ উপজেলা: ২১৩ ভাটার ১৯৬টিই অবৈধ
কুষ্টিয়ার ছয় উপজেলায় মোট ইটভাটা ২১৩টি। এর মধ্যে ছাড়পত্র নিয়ে চালানো হচ্ছে মাত্র ১৭টি। বাকি ১৯৬টিই চলছে নিয়মনীতি উপেক্ষা করে। স্থানীয়দের অভিযোগ, যেসব ইটভাটার পরিবেশগত ছাড়পত্র নেই, সেগুলোর মালিকেরা প্রশাসনকে ‘ম্যানেজ’ করে ভাটা চালাচ্ছেন।

কুষ্টিয়ার ৪টি আসন: ভোটার টানতে মরিয়া দুই দল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কুষ্টিয়ার চারটি আসনের সব কটিতেই প্রাথমিক মনোনয়ন চূড়ান্ত করেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। তবে চার আসনেই বিএনপির মনোনয়ন ঘিরে চলছে অস্থিরতা। বিক্ষোভ-সমাবেশের মাধ্যমে দলীয় প্রার্থীর প্রতি নিজেদের অনাস্থার জানান দিচ্ছে নেতা-কর্মীদের একাংশ।

শিকলে বাঁধা কিশোর শান্ত, দেখতে গেলেন কুষ্টিয়ার ডিসি
বাবা জসিম উদ্দিন বলেন, ‘বয়স যখন সাড়ে তিন বছর, তখন খেয়াল করলাম ছেলের অস্বাভাবিক আচরণ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে উশৃঙ্খল আচরণও বাড়তে থাকে। এলাকার মানুষের বাড়িঘর, থালা-বাটি থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র দেখামাত্রই ভেঙে ফেলতে শুরু করে। একপর্যায়ে রাস্তার পাশের ড্রেনের ময়লা, মুরগি, গরু-ছাগলের

চক্রের দখলে পদ্মার বালু
কুষ্টিয়ায় পদ্মা নদীর বিশাল বালুর রাজ্য লুটে নিচ্ছে বিভিন্ন চক্র। এ নিয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কাছে লিখিত অভিযোগও দেওয়া হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে বিআইডব্লিউটির পক্ষ থেকে কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) চিঠি দেওয়া হলেও অবৈধ চক্রের কর্মকাণ্ড

কুষ্টিয়ায় ফের জেগে উঠেছে হারিয়ে যাওয়া সেই লাঠিখেলা
কালের আবর্তে হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা আবারও ফিরেছে কুষ্টিয়ার মাটিতে। বাদ্যের তালে তালে লাঠিয়ালদের কসরত, আক্রমণ আর প্রতিরক্ষার মুগ্ধকর দৃশ্যে মুখরিত হয়েছে কবুরহাট গ্রাম। তিন দিনব্যাপী আয়োজনে হাজারো মানুষ উপভোগ করেছেন গ্রামীণ এই প্রাণের উৎসব।

১৩৫তম তিরোধান দিবস: পদচারণে মুখর ছেঁউড়িয়া আজ বসছে সাধুর হাট
আজ ১৭ অক্টোবর (১ কার্তিক) শুক্রবার আধ্যাত্মিক সাধক বাউলসম্রাট লালন ফকিরের ১৩৫তম তিরোধান দিবস। এ বছরই প্রথম এই আয়োজন হবে রাষ্ট্রীয়ভাবে। এ উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় আখড়াবাড়িতে তিন দিনব্যাপী আলোচনা সভা ও লালন মেলার আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজকেরা।

কুষ্টিয়ার পৌর গোরস্তানে বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের দাফন সম্পন্ন
কুষ্টিয়ার পৌর গোরস্থানে মা-বাবার কবরে লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের দাফন সম্পন্ন হয়েছে। এর আগে শ্রদ্ধা নিবেদনের জন্য ১০ মিনিট তাঁর মরদেহ গোরস্থান চত্বরে রাখা হয়। রোববার রাত সাড়ে ৮টার দিকে ফরিদা পারভীনের মরদেহবাহী গাড়ি ঢাকা থেকে কুষ্টিয়া পৌর গোরস্থানে পৌঁছায়।

রেলওয়ে স্টেশনেই কেটে গেল মা-মেয়ের ৫৪ বছর!
বয়সের ভারে ঠিকমত কথা বলতে পারেন না খোদেজা বেগম। তবুও অস্পষ্টভাবে বলেন, `যুদ্ধের সময় ফ্যান-পানি খাইয়ে দিন কাটায়ছি। যুদ্ধ শেষ হলিই মিয়াডা (মেয়েকে) নিয়ে চলি আসি কুষ্টিয়া কোট স্টেশনে। মিয়া নিয়েই কাজ কাম করতাম আর এ স্টেশনে রাত কাটাতাম। জীবনের সাথে যুদ্ধ করে রাতে থাকতে হতো এ স্টেশনে।’ কথা বলতে বলতে গলা ধর

সাংবাদিকদের ওপর হামলা ও হত্যা: ‘ক্ষমতাসীনদের চাপে’ আলোর মুখ দেখেনি অধিকাংশ মামলা
কুষ্টিয়ায় গত দেড় দশকে সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার ডজনখানেক ঘটনা ঘটেছে। তবে অধিকাংশ মামলার বিচারপ্রক্রিয়া আলোর মুখ দেখেনি। বেশির ভাগ মামলাই ক্ষমতাসীনদের চাপে মাঝপথে থমকে গেছে। বেশ কয়েকটি মামলা তদন্ত পর্যায়ে আটকে রয়েছে।

সাপের ছোবলে তিনজনের মৃত্যু, ওঝার কাছে সময় নষ্টকে দায়ী চিকিৎসকের
কুষ্টিয়ায় দুই সপ্তাহের ব্যবধানে সাপের ছোবলে নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। তিনজনই চিকিৎসাধীন অবস্থায় ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মারা যান। তাঁদের মধ্যে একজন বিষাক্ত রাসেলস ভাইপার এবং বাকি দুজনকে গোখরো সাপ ছোবল দেয়। তাঁদের বাড়ি দৌলতপুর, কুমারখালী ও মিরপুর উপজেলায়।

কুষ্টিয়ায় করোনা নিয়ে ভয় বাড়ছে, একমাত্র পিসিআর ল্যাবটির সব যন্ত্রাংশ চুরি
কুষ্টিয়ায় প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ নিয়ে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে। গত সপ্তাহে রাজধানী ঢাকা থেকে আসা দুজন কোভিড পজিটিভ রোগী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

দুধ দিচ্ছে পাঁঠা
দুধ দিচ্ছে পাঁঠা। এমনি এক ঘটনা ঘটেছে কুষ্টিয়া সদর উপজেলার নগর-মোহাম্মদপুরের ক্যানেলপাড়া এলাকায়। খামারি আবুল কাশেমের এই পাঁঠা দেখতে প্রতিদিন ভিড় করছে উৎসুক জনতা। কেউ কেউ অলৌকিক ঘটনা বললেও এলাকাবাসী বলছেন এর আগে কখনো পাঁঠাকে দুধ দিতে দেখেননি তাঁরা। তবে প্রাণিসম্পদ কর্মকর্তা এটাকে জেনেটিক ফ্যাক্ট বলেন।

আওয়ামী সিন্ডিকেটের কবজায় বিএডিসি
ক্ষমতার দৃশ্যপটে নেই আওয়ামী লীগ। তবে এখনো বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) নিয়ন্ত্রণ করছে সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের সিন্ডিকেট। অভিযোগ রয়েছে, কৃষি উপকরণ বিতরণকারী প্রতিষ্ঠানটির অধিকাংশ ডিলার সিন্ডিকেটের কাছে অসহায়। গত ৫ আগস্টের পর ওই সিন্ডিকেটের বাইরে গুদাম থেকে কোনো ডিলার ধানবীজ উত

সড়কে শ্যালোইঞ্জিন যানের মরণফাঁদ
শ্যালোইঞ্জিনের ওপর নানা কাঠামো বসিয়ে তৈরি করা হয় রকমারি গাড়ি। নছিমন, করিমন, ভটভটি, স্টিয়ারিং ট্রলি, লাটাহাম্বার মতো অদ্ভুত নাম নিয়ে কুষ্টিয়ার সড়ক-মহাসড়কগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে এই অবৈধ যান। এর কারণে প্রতিবছর জেলায় সড়ক দুর্ঘটনা বাড়ছে।
