Ajker Patrika
Add

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি 

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি 

সকল লেখা
দুমকীতে খাবার ও টাকা দেওয়ার প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

দুমকীতে খাবার ও টাকা দেওয়ার প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

পটুয়াখালীর দুমকিতে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দেলোয়ার খান (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে উপজেলার স্থানীয় একটি এলাকায় এ ঘটনা ঘটে।

২২ সেপ্টেম্বর ২০২৬
পায়রার ভাঙনে অস্তিত্বসংকটে বাহেরচর, রাস্তার ওপর ২০ পরিবারের বসতি

পায়রার ভাঙনে অস্তিত্বসংকটে বাহেরচর, রাস্তার ওপর ২০ পরিবারের বসতি

ভিটেমাটি হারানো পরিবারগুলোর মধ্যে যাদের অন্যত্র যাওয়ার সামর্থ্য নেই, তারা বারবার নদীর তীরে নতুন করে ঘর বাঁধছেন। কোনো কোনো পরিবার এ পর্যন্ত ৮ থেকে ১০ বার বসতঘর নির্মাণ করেছে। শেষ সম্বলটুকুও নদীগর্ভে বিলীন হওয়ায় অনেকেই সরকারি সড়কের ওপর আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

১১ সেপ্টেম্বর ২০২৬
দুমকী ইউএনওকে ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের দাবি

দুমকী ইউএনওকে ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের দাবি

পটুয়াখালীর দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে তাঁর অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় ছাত্র-জনতা।

১১ আগস্ট ২০২৬
বিদ্যালয়ের নতুন ভবন: সাড়ে ৬ বছরে কলাম ছাড়া হয়নি কিছুই

বিদ্যালয়ের নতুন ভবন: সাড়ে ৬ বছরে কলাম ছাড়া হয়নি কিছুই

পটুয়াখালীর দুমকী উপজেলার একটি বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজ সাড়ে ছয় বছরেও শেষ হয়নি। কেবল কয়েকটি কলাম করে কাজ ফেলে চলে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। উপজেলার আংগারিয়া ইউনিয়নের জলিশা মাধ্যমিক বিদ্যালয়ে নতুন ভবনটি নির্মাণের কথা ছিল।

১২ জুলাই ২০২৬
পটুয়াখালীতে ৬৬ কেজি গাঁজাসহ পিকআপ ভ্যান জব্দ

পটুয়াখালীতে ৬৬ কেজি গাঁজাসহ পিকআপ ভ্যান জব্দ

গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার ভোরে উপজেলার আঙ্গারিয়া বাজারের সেতুর ওপর অভিযান চালানো হয়। র‍্যাবের উপস্থিতি বুঝতে পেরে গাঁজাসহ পিকআপ ভ্যানটি রেখে পালিয়ে যায় কারবারিরা। পরে গাঁজাসহ পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।

০৭ জুলাই ২০২৬
হাঁটতে বেরিয়ে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার

হাঁটতে বেরিয়ে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার

পটুয়াখালীর দুমকীতে ট্রাকচাপায় হারুন অল রশিদ খান (৭০) নামের এক সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। আজ বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা পরিষদের প্রধান ফটকের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

১৫ এপ্রিল ২০২৬
সৌদি আরবের সঙ্গে মিল রেখে দুমকীতে ঈদের জামাত, অংশ নিলেন শতাধিক মুসল্লি

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দুমকীতে ঈদের জামাত, অংশ নিলেন শতাধিক মুসল্লি

সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতিবছরের মতো এবারও পটুয়াখালীর দুমকী উপজেলার একটি গ্রামের মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেছেন। আজ শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তালুকদার বাড়ি জামে মসজিদে এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মনিরুল ইসলাম।

২০ মার্চ ২০২৬
পটুয়াখালীতে কারাবন্দী ছাত্রলীগ নেতার মৃত্যু

পটুয়াখালীতে কারাবন্দী ছাত্রলীগ নেতার মৃত্যু

পটুয়াখালীতে কারাবন্দী ছাত্রলীগ (নিষিদ্ধ) নেতা শফিকুল ইসলাম খান মারা গেছেন। আজ শুক্রবার কারাগারে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে নেয় কর্তৃপক্ষ। পরে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হলে সেখানে তাঁর মৃত্যু হয়।

২৭ ফেব্রুয়ারি ২০২৬
পবিপ্রবিতে ২৪তম বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপন

পবিপ্রবিতে ২৪তম বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২৪তম বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপন করা হয়েছে। দিনব্যাপী শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ সৃষ্টি হয়।

২৬ ফেব্রুয়ারি ২০২৬
দুমকীতে জমি নিয়ে বিরোধের জেরে পাঁচজনকে কুপিয়ে জখম, আটক ২

দুমকীতে জমি নিয়ে বিরোধের জেরে পাঁচজনকে কুপিয়ে জখম, আটক ২

পটুয়াখালীর দুমকীতে জমি নিয়ে বিরোধের জেরে পাঁচজনকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে পূর্ববিরোধের জেরে ফিরোজ আলম শাওন ও তাঁর বাবা সিদ্দিকুর রহমানসহ কয়েকজন প্রতিপক্ষের ওপর হামলা..

২৬ ফেব্রুয়ারি ২০২৬
দুমকীতে পাগলা কুকুরের কামড়ে আহত ৩০

দুমকীতে পাগলা কুকুরের কামড়ে আহত ৩০

পটুয়াখালীর দুমকীতে পাগলা কুকুরের কামড়ে ৩০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের অধিকাংশই বৃদ্ধ, নারী ও শিশু। সোমবার (৫ জানুয়ারি) সকাল থেকে উপজেলার রাজাখালী, থানাব্রিজ, পীরতলা বাজার, জলিশা, আনন্দবাজার, লুথার্ন হেলথকেয়ার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও গ্রামীণ ব্যাংক সড়ক এলাকায়...

০৫ জানুয়ারি ২০২৬
পটুয়াখালীর দুমকী: পানির স্তর নেমে গেছে তীব্র সংকটে মানুষ

পটুয়াখালীর দুমকী: পানির স্তর নেমে গেছে তীব্র সংকটে মানুষ

পটুয়াখালীর দুমকী উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে চারটির বাসিন্দারা চরম পানিসংকটে ভুগছে। তারা জানিয়েছে, প্রায় দুই বছর ধরে এ সংকট দেখা দিয়েছে। শুকনো মৌসুমে গভীর নলকূপের পানি ব্যবহার করতে পারছে না এলাকাবাসী।

২১ ডিসেম্বর ২০২৫
দুমকীতে কোটি টাকার ফেরি অযত্নে নষ্ট, যন্ত্রাংশ হচ্ছে চুরি

দুমকীতে কোটি টাকার ফেরি অযত্নে নষ্ট, যন্ত্রাংশ হচ্ছে চুরি

পটুয়াখালীর দুমকীতে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীনে থাকা ফেরি বিভাগের প্রায় কোটি টাকার সম্পদ অযত্ন আর অবহেলায় নষ্ট হচ্ছে। পায়রা সেতু চালু হওয়ার পর থেকে নদীর তীরে ফেলে রাখা দুটি ফেরি বর্তমানে অচল অবস্থায় পড়ে আছে। নিরাপত্তার অভাবে রাতের আঁধারে এর মূল্যবান যন্ত্রাংশও চুরি হয়ে যাচ্ছে।

২১ অক্টোবর ২০২৫
ডেঙ্গুতে পবিপ্রবির আনসার সদস্যের মৃত্যু

ডেঙ্গুতে পবিপ্রবির আনসার সদস্যের মৃত্যু

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) আনসার সদস্য মো. জয়নুল আবেদীন (৪৮) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল সোমবার (১৬ জুন) সন্ধ্যা ৭টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

১৭ জুন ২০২৫
পবিপ্রবিতে দেয়াল ধসে নির্মাণশ্রমিক নিহত

পবিপ্রবিতে দেয়াল ধসে নির্মাণশ্রমিক নিহত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) দেয়াল ধসে রাফি (২২) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে পানি সরবরাহের কাজ করার সময় দেয়াল ধসে তিনি মারা যান।

২৮ মে ২০২৫
কোরবানির ঈদের আগে দুমকীতে ছড়িয়ে পড়ছে গরুর লাম্পি স্কিন রোগ, আতঙ্কিত খামারিরা

কোরবানির ঈদের আগে দুমকীতে ছড়িয়ে পড়ছে গরুর লাম্পি স্কিন রোগ, আতঙ্কিত খামারিরা

পটুয়াখালীর দুমকী উপজেলায় ছড়িয়ে পড়ছে গরুর লাম্পি স্কিন রোগ। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন খামারিরা। কোরবানির ঈদের আগে গরুর এমন রোগে খামারিরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন বলে আশঙ্কা করছেন। তবে খামারিদের আতঙ্কিত না হয়ে বরং সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন প্রাণিসম্পদ কর্মকর্তারা।

২৫ মে ২০২৫