Ajker Patrika
Add

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

সকল লেখা
ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে বরযাত্রীর বাস, আহত কয়েকজন

ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে বরযাত্রীর বাস, আহত কয়েকজন

ময়মনসিংহের ত্রিশালে স্পিড ব্রেকার অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝের আইল্যান্ডে উঠে পড়েছে বরযাত্রীবাহী একটি বাস। এতে বাসে থাকা কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার (৯ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

১০ অক্টোবর ২০২৬
ইউএনওর বিরুদ্ধে ছাত্রদল নেতাকে পেটানোর অভিযোগ, ভিডিও ভাইরাল

ইউএনওর বিরুদ্ধে ছাত্রদল নেতাকে পেটানোর অভিযোগ, ভিডিও ভাইরাল

ময়মনসিংহের ত্রিশালে বালুর ঘাটে ইজারাদারের এক কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকীর বিরুদ্ধে। এ ঘটনার একটি সিসিটিভির ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

১২ আগস্ট ২০২৬
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সাংবাদিক কামাল

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সাংবাদিক কামাল

গত ২৩ মে ভোররাতে ত্রিশালের সাংবাদিক কামাল হোসেনকে নিজ বাড়ি থেকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর পর থেকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে বন্দিজীবন কাটছে তাঁর। গতকাল মঙ্গলবার ভোরে তাঁর মা খোরশিদা বেগম মারা যান। মায়ের জানাজা ও দাফনে অংশ নিতে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয় তাঁকে।

০৮ জুলাই ২০২৬
‘ধানের শীষ’ নিয়ে কটূক্তির অভিযোগ: ত্রিশালে বিএনপির আহ্বায়ক এনামুলের শাস্তি দাবি

‘ধানের শীষ’ নিয়ে কটূক্তির অভিযোগ: ত্রিশালে বিএনপির আহ্বায়ক এনামুলের শাস্তি দাবি

ত্রিশাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ আমিন বলেন, ‘উপজেলা বিএনপির আহ্বায়ক হয়ে তিনি এমন কুরুচিপূর্ণ বক্তব্য দিতে পারেন না। শহীদ জিয়ার একজন কর্মী এ ধরনের কথা বলতে পারে না। ধানের শীষ গণতন্ত্র ও মানবতার প্রতীক, ১৭ বছরের আন্দোলনের প্রেরণা ছিল ধানের শীষ।

১৪ অক্টোবর ২০২৫
ত্রিশালের সাবেক এমপি রুহুল আমীন মাদানীর মৃত্যু

ত্রিশালের সাবেক এমপি রুহুল আমীন মাদানীর মৃত্যু

ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সাবেক সংসদ সদস্য রুহুল আমীন মাদানী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে রুহুল আমীন মারা যান।

১৩ আগস্ট ২০২৫
টনসিল অপারেশনে গিয়ে তন্দ্রার ঘুম আর ভাঙল না

টনসিল অপারেশনে গিয়ে তন্দ্রার ঘুম আর ভাঙল না

ময়মনসিংহে টনসিল অপারেশনে গিয়ে তাইয়্যিবা তাবাসসুম তন্দ্রা (১২) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে ময়মনসিংহ শহরের চরপাড়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে এ ঘটনা ঘটে। চিকিৎসক টনসিল অপারেশন করতে গিয়ে তন্দ্রার শ্বাসনালি কেটে ফেলেছেন বলে অভিযোগ স্কুলছাত্রীর স্বজনদের।

১২ মে ২০২৫