
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
সকল লেখা

টানা পঞ্চম দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়
আবার ১০ ডিগ্রির নিচে নেমেছে পঞ্চগড়ের তেঁতুলিয়ার তাপমাত্রা। আজ শনিবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন। অর্থাৎ, এই জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্য প্রবাহ। তবে হালকা কুয়াশা ভেদ করে সূর্

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৯ দশমিক ৩ ডিগ্রি
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অবশ্য গত কয়েক দিনের তুলানায় এখানে তাপমাত্রা বেড়েছে। কুয়াশা কিছুটা কমেছে, তবে সকাল ১০টা পার হলেও দেখা মেলেনি সূর্যের। প্রাথমিকের পাঠদান বন্ধ থাকলেও খোলা রয়েছে মাধ্যমিক বিদ্যালয়।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৭ দশমিক ৬ ডিগ্রি
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে গত কয়েক দিনের তুলানায় শীতের তীব্রতা কিছুটা কমেছে জেলাটিতে। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হলেও বেড়েছে তাপমাত্রা। ঘন কুয়াশা কেটে দেখা মিলেছে সূর্যের। এতে দুর্ভোগ কিছুটা কমেছে সাধারণ মানুষের।

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৫ ডিগ্রি সেলসিয়াস
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ রোববার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিকে এ নিয়ে টানা তিন দি

আবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, দুর্ভোগে সাধারণ মানুষ
শীত জেঁকে বসেছে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায়। উত্তর দিক থেকে আসা হিমালয়ের হিম বাতাস ও ঘন কুয়াশার কারণে চরম বিপাকে পড়েছে এই অঞ্চলের সাধারণ ও খেটে খাওয়া মানুষ। আজ শনিবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা আজ সারা দে

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, বিপাকে শ্রমজীবী মানুষ
আজ বুধবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড বলে জানিয়েছেন তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ।

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উপজেলায় জেঁকে বসেছে শীত। উত্তর থেকে বয়ে আসা হিমালয়ের হিম-শীতল বাতাসে কাঁপছে মানুষ। আজ বুধবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে সারা দেশের মধ্যে সর্বনিম্ন

সপ্তাহ ধরে সর্বনিম্ন তাপমাত্রায় তেঁতুলিয়া
দেশে উত্তরের সর্বশেষ জেলা পঞ্চগড়ের সীমান্তবর্তী উপজেলা তেঁতুলিয়া। হিমালয়ের পাদদেশে অবস্থিত হওয়ায় এই উপজেলায় প্রতি শীত মৌসুমে কনকনে শীত অনুভূত হয়। এবার গত কয়েক দিন ধরে তাপমাত্রা হ্রাস পাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতের তীব্রতা...

ধারে ৪০ লাখ টাকা নিয়ে উধাও মসজিদের ইমাম, এলাকাবাসীর ঝাড়ুমিছিল
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক মসজিদের ইমাম মুয়াজ্জিনসহ গ্রামের বিভিন্ন মানুষের কাছ থেকে প্রায় ৪০ লাখ টাকা নিয়ে পালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

শখের বশে মাছ ধরতে গিয়ে পেলেন ৩২ কেজির বাগাড়, ভাগ করে নিলেন নিজেরাই
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মহানন্দা নদীতে স্থানীয়দের জালে ধরা পড়েছে ৩২ কেজি ওজনের বাগাড় মাছ। শনিবার (২২ জুলাই) বিকেলে জেলার তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের সর্দারপাড়া এলাকায় মহানন্দ নদীতে পাথরশ্রমিকদের জালে ধরা পড়ে মাছটি।

৬ দিন বন্ধ থাকার পর বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি–রপ্তানি শুরু
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৬ দিন বন্ধ থাকার পর আজ সোমবার সকালে পুনরায় শুরু হয়েছে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি–রপ্তানি কার্যক্রম। আমদানি–রপ্তানি শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের পোর্ট ইনচার্জ আবুল কালাম আজাদ।

নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বজ্রপাতে আব্দুস সালাম (৩৬) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার ভজনপুর ইউনিয়নের পুহাতুগছ গ্রামের ভেরসা নদীতে এ ঘটনা ঘটে।

তেঁতুলিয়ায় বিএসএফের গুলিতে আহত পাথর শ্রমিকের মৃত্যু
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সাও নদীতে পাথর উত্তোলনের সময় বিএসএফের গুলিতে আহত শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (২১ মে) রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত পাথর শ্রমিক পলাশ (৩৫) মারা যান।

তেঁতুলিয়ায় বিএসএফের গুলিতে পাথরশ্রমিক আহত
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সাও নদীতে পাথর উত্তোলনের সময় পলাশ (৩৫) নামে এক পাথরশ্রমিক বিএসএফের গুলিতে আহত হয়েছেন। আজ রোববার দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বগুলাহাটি সীমান্তে এ ঘটনা ঘটে।

তেঁতুলিয়ায় অবৈধভাবে মজুত ২৬৩ বস্তা সার জব্দ, আটক সাবেক ইউপি চেয়ারম্যান
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অবৈধভাবে মজুত করা ২৬৩ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় সারের ডিলার ও সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা জামান রাজুকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার অভিযান চালিয়ে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সরকারপাড়া এলাকার দুটি স্থান থেকে সারগুলো জব্দ করা হয়।

পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না মীমের
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পরীক্ষা শেষে স্কুল থেকে বাড়ি ফেরার পথে কাভার্ডভ্যানের ধাক্কায় সুমাইয়া আক্তার মীম (১০) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ওই শিক্ষার্থীর ছোট ভাই মুস্তাকিম (৭) ও চাচা ফজলুল হক। তাঁরা রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
