
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সকল লেখা

ব্যবসায়ীদের মাথায় হাত
বছরের এই সময়ে শত শত নৌকা আর পর্যটকে মুখর থাকে টাঙ্গুয়ার হাওরসহ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দর্শনীয় স্থানগুলো। পর্যটকেরা দেশের বিভিন্ন স্থান থেকে হাওরের সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন এই স্থানগুলোতে।

‘থাকমু কই চিন্তায় ভালা লাগে না’
টাঙ্গুয়ার হাওর লাগোয়া উজ্জ্বলপুর গ্রামের হতদরিদ্র আব্দুর নূর মিয়া। বন্যার পানির তোড়ে তাঁর ঘর ভেসে গেছে। স্ত্রী ও সন্তানদের নিয়ে রাত কাটান অন্যের বাড়ির বারান্দায়। কোথায় থাকবেন, এই দুশ্চিন্তা তাঁকে তাড়া করে। কিছুই ভালো লাগে না।

হেলিকপ্টার থেকে ছোড়া ত্রাণসামগ্রী নিতে গিয়ে আহত ১ জনের মৃত্যু
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বন্যা দুর্গতদের জন্য হেলিকপ্টারে করে বিমানবাহিনীর দেওয়া ত্রাণসামগ্রী নিতে গিয়ে আহত ৬ জনের মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টায় সিলেটের রাগীব রাবেয়া মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে...

হেলিকপ্টার থেকে ছোড়া ত্রাণসামগ্রী নিতে গিয়ে আহত ৬
তাহিরপুর উপজেলায় বন্যা দুর্গতদের জন্য হেলিকপ্টারে করে বিমানবাহিনীর দেওয়া ত্রাণসামগ্রী নিতে গিয়ে ছয়জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুরে তাহিরপুর উপজেলা সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে হেলিকপ্টারের ওপর থেকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

বাঁধ ভেঙে তলিয়ে গেছে গলগলিয়া ও পানার হাওর
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর সংলগ্ন হাওরের বাঁধ উপচে পানি প্রবেশ করেছে। এতে গুরমার হাওর বর্ধিতাংশ উপপ্রকল্পের ২৭ নম্বর ফসল রক্ষা বাঁধ ভেঙে 'গলগলিয়া ও পানার ' হাওরের প্রায় ৩০০ বিঘা জমির ধান পানিতে তলিয়ে গেছে। অপরদিকে গুরমার বর্ধিতাংশ এই বাঁধটি ভেঙে যাওয়ার কারণে পার্শ্ববর্তী মধ্যনগর উপজ

তাহিরপুর আ.লীগের কমিটি বাতিলের দাবি
তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের আয়োজনে কমিটির বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক কোনো পদক্ষেপ নেই বলে অভিযোগ এনেছেন দলটির একাংশের নেতা-কর্মীরা।

আঁখির মেডিকেলে ভর্তি অনিশ্চিত
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাসিন্দা আঁখি রানী তালুকদার। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। বাবা হারা পরিবারের আর্থিক সংকটের কারণে আঁখির মেডিকেলে ভর্তির স্বপ্ন অনিশ্চিত হয়ে পড়েছে।

তলিয়ে গেছে ২০০ একর জমির বোরো ধান
তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর সংলগ্ন এরালিয়া কোনা হাওরের বাঁধ ভেঙে তলিয়ে গেছে ২ শত একর জমির বোরোধান। সপ্তাহব্যাপী ধরে উজান থেকে নেমে আসা ভারতীয় পাহাড়ি ঢল ও অস্বাভাবিকভাবে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আজ শুক্রবার সকাল থেকে এরালিয়া কোনা হাওরে পানি প্রবেশ করতে থাকে। এতে কিছু সময়ের মধ্যেই তলিয়ে যায় দুশত এক

শনি হাওরের দুটি বাঁধ ঝুঁকিপূর্ণ, অনিদ্রায় কৃষকেরা
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শনি হাওরের নান্টু খালি ও লালুর গোয়ালা বাঁধ দুটি চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। চলতি বছর এ হাওরটিতে ৬ হাজার ১০০ হেক্টর জমিতে বোরো ধান চাষাবাদ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টায়

বাঁধ ভেঙে পানিতে তলিয়ে গেছে ২০০ বিঘা জমির ধান
তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের নজরখালি বাঁধ ভেঙে তলিয়ে গেছে প্রায় ২ শতাধিক বিঘা জমির বোরো ধান। আজ শনিবার সকাল ১০টায় হঠাৎ করে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের স্থানীয় কৃষকদের উদ্যোগে নির্মিত নজর খালি বাঁধটি ভেঙে যায়।

পুণ্যতীর্থ স্নানে এসে এক ব্যক্তির মৃত্যু
তাহিরপুর উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের যাদুকাটা নদীতে পুণ্যতীর্থ স্নানে ভক্তদের অতিরিক্ত ভিড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ওই ব্যক্তির নাম সুশংকর দাস (৫০)। তিনি হবিগঞ্জ জেলার...

নির্মাণ শেষ না হতেই ফসল রক্ষা বাঁধে ধস
তাহিরপুরের শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের গুরুমার হাওরের ফসল রক্ষা বাঁধ ধসে গেছে। গতকাল শুক্রবার দুপুরে ধসে যাওয়া বাঁধ পরিদর্শন করেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল।

শিমুলের আভায় রাঙা মন মাটিতে ফুলের গালিচা
ফাগুনের আগুন লেগেছে দেশের সর্ববৃহৎ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জয়নাল আবেদীনের শিমুলবাগানে। প্রকৃতি, কল্পনার রং আর বাস্তব যেন মিলেমিশে একাকার অপরূপ এ শিমুলবাগানে। সৌন্দর্য উপভোগ করতে দেশের নানা প্রান্ত থেকে পর্যটকেরা আসছেন এখানে।

বিশাল শিমুলবাগানে দর্শনার্থীর ভিড়
গতকাল শুক্রবার বাগান ঘুরে দেখা যায়, দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো দর্শনার্থী এসেছেন তাহিরপুর উপজেলার জয়নাল আবেদীন শিমুল বাগানে। বিশাল শিমুল বাগানের একপ্রান্তে দাঁড়ালে অন্যপ্রান্ত দেখা যায় না। বাগানের ভেতর যেদিকেই চোখ যায় সেদিকেই সারি সারি গাছে শিমুল ফুল ফুটে রয়েছে। গাছের নিচে মাটিতেও ছড়িয়ে-ছিটিয়ে

তাহিরপুরে ট্রাকচাপায় শিশুর মৃত্যু
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বলদার হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণকাজে ব্যবহৃত এস্কেভেটরের সঙ্গে থাকা ট্রাক চাপায় রাহাত মিয়া (৭) নামে এক শিশু মারা গেছে। আজ সোমবার দুপুর ২টায় এ ঘটনা ঘটে। নিহত শিশু বাদাঘাট ইউনিয়নের দক্ষিণ ধরুন গ্রামের আবুল কালামের ছেলে।

ফসল রক্ষা বাঁধ দ্রুত নির্মাণের দাবি
গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় দেড় মাস আগে হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ শুরু করার কথা থাকলেও এখনো কিছু বাঁধের কাজ শুরু হয়নি। এ কারণে উদ্বেগ জানিয়ে দ্রুত বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওর পাড়ের কৃষকেরা।
