
ঢামেক প্রতিবেদক, ঢাকা
ঢামেক প্রতিবেদক, ঢাকা
সকল লেখা

রাজধানীর সায়েদাবাদ সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
আরিয়ান গুলিস্তান ফুটপাতে জুতা বিক্রি করতেন। প্রতিদিন রাত ১১টার দিকে বাসায় ফিরে আসেন। গতকাল বৃহস্পতিবার রাত ৩টা বেজে গেলেও বাসায় ফেরেননি। এরপর আরিয়ানকে খুঁজতে গুলিস্তান যাই।

রাজধানীতে গুলিবিদ্ধ হয়ে আরও ৯ জনের মৃত্যু
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনে রাজধানীর বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে গুলিবিদ্ধ ৯ জন নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত এই ৯ জন নিহত হন।

বিউটিশিয়ানকে ধর্ষণ: ডাক্তারি পরীক্ষায় অন্তঃসত্ত্বার প্রমাণ মেলেনি
ফোনে অর্ডার পেয়ে গত ১১ অক্টোবর রাতে ফেসিয়াল সেবা দিতে এসে গণধর্ষণের শিকার হন ওই বিউটিশিয়ান। পরের দিন তিনি ধানমন্ডি থানায় অভিযোগ দিলে তাঁকে হাসপাতালে ভর্তি করে পুলিশ। এই ঘটনায় শেরে বাংলা নগর থানায় মামলা হলে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

যাত্রাবাড়ীতে পৃথক ঘটনায় ২ জনের মরদেহ উদ্ধার
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পৃথক ঘটনায় দুজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ৯টার দিকে মৃধাবাড়ি ওয়াসার খাল থেকে অজ্ঞাত একজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে মাতুয়াইল জিয়া সরণি রোডের বাসা থেকে রাকিব হোসেন (২২) নামে দুজনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

খিলগাঁওয়ে স্বামীকে ভিডিও কলে রেখে গৃহবধূর আত্মহত্যা
রাজধানীর খিলগাঁও গোড়ান এলাকায় একটি বাসায় স্বামীকে ভিডিও কলে রেখে ইফাত শরীফ মিশু (৩২) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। আজ সোমবার বিকেল ৪টার দিকে মুমূর্ষু অবস্থায় তাঁকে...

রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু
রাজধানীর মালিবাগ রেলগেটে ট্রেনের ধাক্কায় শেফালী বেগম (৫০) নামে এক নারী মারা গেছে। তিনি মগবাজার...

ওমিক্রন আক্রান্ত দুজন শনাক্ত হলেও আতঙ্কের কিছু নেই: স্বাস্থ্যমন্ত্রী
দেশে দুজন কোভিডের ওমিক্রন ধরন দ্বারা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হলেও এখনই আতঙ্কের কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মো. জাহিদ মালেক।

গুলশানে ভবন থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু
গুলশানের এলাকার একটি ১২ তলা ভবনের ১০ তলা থেকে পড়ে সানা রেজওয়ান সেলিম (১৪) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে গুলশান-২ এর ৪১ নম্বর রোডের ৪৮ /এ নম্বর বাসায় এই ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেন গুলশান থানার এসআই শিল্পী আক্তার।

রাজধানীর কাওরানবাজারে ছুরিকাঘাতে যুবক নিহত
রাজধানীর কাওরানবাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। অজ্ঞাত ওই যুবকের বয়স আনুমানিক ২৭ বছর।

মহাখালী রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
রাজধানীর মহাখালী রেলক্রসিংয়ে ট্রেনে কাটাপড়ে অজ্ঞাত এক যুবক মারা গেছেন। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর। তাঁর পরিচয় এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ।

অটোরিকশার ধাক্কায় রাজধানীতে একজনের মৃত্যু
রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের ওপরে সিএনজি অটোরিকশার ধাক্কায় গোলাম রব্বানী (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে নুর মোহাম্মদ (৪০) নামে আরেক ব্যক্তি।

গণভবনের সামনে লরির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
গণভবনের সামনে লরির ধাক্কায় এ টি এম মোতাকাব্বির হোসেন জুয়েল (৪২) নামে এক মোটরসাইকেল চালক মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

‘আমার নিষ্পাপ শিশু ছেলেতো কোন দোষ করে নাই’
বাবা জানে না কেন তাঁর ছেলেকে অপহরণ করে হত্যা করা হয়েছে। আসামির সঙ্গে দেখা হলে তাকে জিজ্ঞাসা করব। আমার নিষ্পাপ শিশু ছেলেতো কোন দোষ করে নাই। আমার এবং আমার পরিবারের সাথেও তো কারও বিরোধ নেই

রাজধানীর গুলিস্তানে ট্রাকচাপায় দুই হোটেল কর্মচারী নিহত
রাজধানীর গুলিস্তানে ফুয়ারার পাশে ট্রাকের চাপায় খাবার হোটেলের দুজন কর্মচারী মারা গেছেন। নিহতরা হলো জাকির হোসেন (৩০) শাকিল (১৫)। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাদের দুজনকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক রাত সারে ৩টার দিকে মৃত ঘোষণা করে।

শাহবাগে মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে নিহত ১
শাহবাগের পরীবাগে অটো ভ্যানের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী মহিউদ্দিন (৩০) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে তানভির (২৫) নামে আরেক মোটরসাইকেল আরোহী
