
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
সকল লেখা

যশোরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকুনুজ্জামান জানান, বেনাপোলগামী একটি পিকআপ ভ্যান যশোর-বেনাপোল মহাসড়ক দিয়ে যাচ্ছিল। পথিমধ্যে ঝিকরগাছা পারবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শামীম পরিবহনের একটি বাসের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়।

যশোরে বাইক আরোহীকে দা দিয়ে কোপ, হামলাকারীকে পিটিয়ে হত্যা
যশোরের ঝিকরগাছায় মোটরসাইকেল আরোহী এক ব্যক্তির মাথায় দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। এ ঘটনায় হামলাকারী ব্যক্তিকে আটক করে দড়ি দিয়ে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার সোনাকুড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম (৫০) ওই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

যশোরে বজ্রপাতে কাঠুরিয়ার মৃত্যু
যশোরের ঝিকরগাছায় বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা দেড়টার দিকে উপজেলার গদখালী ইউনিয়নের বারবাকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বাল্যবিবাহকে ‘লালকার্ড’ দেখাল ছাত্রীরা
যশোরের ঝিকরগাছায় ছাত্রীরা বাল্যবিবাহকে লালকার্ড দেখিয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার আলিমননেছা উচ্চবালিকা বিদ্যালয় ও কারিগরি কলেজে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) ইরেসপো প্রকল্পে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও চেক বিতরণ অনুষ্ঠানে এ লালকার্ড দেখানো হয়।

তালাক দেওয়া স্ত্রীকে নিয়ে সংসার, টাকা-স্বর্ণালংকার হাতিয়ে আবার তালাক
যশোরের মনিরামপুরে আব্দুল্লাহ-আল মামুন নামের এক ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে তালাক দেওয়া স্ত্রীকে নিয়ে সংসার করার অভিযোগ উঠেছে। তালাক দেওয়ার পর আগের স্ত্রীকে নিয়ে সংসার করে টাকা-স্বর্ণালংকার হাতিয়ে নিয়ে দ্বিতীয় দফা তালাক দেওয়া হয়।

বাগানে ব্যবসায়ীর লাশ, পাশে পড়ে ছিল জুতা-পোশাক
যশোরের ঝিকরগাছার চাঁদপুর গ্রামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে ওই গ্রামের মাঠপাড়ার একটি মেহেগনী বাগান থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গাড়িচাপায় যুবক নিহত
যশোরের ঝিকরগাছায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাইভেট কারের চাপায় এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছার হাজিরালী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

দরজা আটকে বাড়িতে আগুন: মারা গেলেন সেই ইউপি সদস্য
যশোরের ঝিকরগাছায় বাড়িতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ সেই ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য তালিমুল ইসলাম মারা গেছেন। গতকাল সোমবার গভীর রাতে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

দরজা আটকে আ.লীগ সমর্থক ইউপি সদস্যের বাড়িতে আগুন, দগ্ধ ৩
যশোরের ঝিকরগাছায় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ইউপি সদস্যসহ তাঁর স্ত্রী এবং সন্তান দগ্ধ হয়েছেন। গতকাল বুধবার গভীর রাতে উপজেলার কাগমারি গ্রামে এ ঘটনা ঘটে।

যশোরে শিশুকে ‘হত্যার’ পর বাবার ‘আত্মহত্যা’
যশোরের ঝিকরগাছায় ১১ মাস বয়সী শিশু সন্তানসহ এক প্রবাসফেরত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্ত্রীর ওপর অভিমান করে শিশু সন্তানকে হত্যার পর তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। গতকাল রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে। আজ সোমবার সকালে দরজা ভেঙে লাশ দুটি উদ্ধার করে পুলিশ। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর

একমাত্র ছেলে জাবিরের মৃত্যুতে নির্বাক মা-বাবা
কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় আহত ইমতিয়াজ আহমেদ জাবির (২০) মারা গেছেন। সাত দিন পর শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে রাতেই যশোর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

ঝিকরগাছায় স্পেনপ্রবাসীর বাড়িতে ঢুকে গৃহবধূকে হত্যা, মেয়েকে জখম
যশোরের ঝিকরগাছায় এক স্পেনপ্রবাসীর বাড়িতে ঢুকে গৃহবধূকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার গভীর রাতে উপজেলার নওয়ালী গ্রামে এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছে নিহতের মেয়ে।

উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানের মামলা
যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ ছয়জনের নামে মামলা করা হয়েছে। কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্যের অভিযোগে গতকাল সোমবার যশোর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম।

ঝিকরগাছায় সবজি বিক্রেতাকে গুলি, পুলিশ কনস্টেবল প্রত্যাহার
প্রত্যক্ষদর্শী তুষার ইমরান বলেন, ‘আজ সকাল ৮টার দিকে কনস্টেবল রিকন হোসেন মোটরসাইকেল মেরামত করতে সুমনের দোকানে আসেন। সুমনের অনুপস্থিতিতে পাশের দোকানের সবজি বিক্রেতা ওই কনস্টেবলকে মোটরসাইকেল ঠিক করতে নাভারণে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তাতে ক্ষিপ্ত হয়ে রিপনকে লাঠি দিয়ে আঘাত করেন রিকন। একপর্যায়ে তিনি গুলি

পুকুরে বিষ দিয়ে ২৫ লাখ টাকার মাছ নিধন
যশোরের ঝিকরগাছায় শত্রুতাবশত পুকুরে বিষ দিয়ে এক খামারির প্রায় ২৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ নিয়ে ছয় বছরে ক্ষতিগ্রস্ত এই খামারির পুকুরে তিনবার বিষ দেওয়া হয়েছে

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত হোসেনউদ্দীন মারা গেছেন
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত প্রাবন্ধিক, ঔপন্যাসিক ও গবেষক বীর মুক্তিযোদ্ধা হোসেনউদ্দীন হোসেন (৮৩) মারা গেছেন। আজ সোমবার বিকেলে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
