
জাকারিয়া জুবায়ের
জাকারিয়া জুবায়ের
সকল লেখা

সেহরি ও ইফতারের ফজিলত
রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও আল্লাহর নৈকট্য অর্জনের এক অনন্য সময়। এই ইবাদতের দুটি গুরুত্বপূর্ণ অংশ হলো সেহরি ও ইফতার—দিনের শুরু ও সমাপ্তির দুই বরকতময় মুহূর্ত। সেহরি কেবল খাবারের নাম নয়, বরং এটি সুন্নাহর অনুসরণ; আর ইফতার হলো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ের বিশেষ সময়।

রমজানে বর্জনীয় ১০ কাজ
রমজান তাকওয়া অর্জনের শ্রেষ্ঠ সময়। মহান আল্লাহ এই মাসে লাইলাতুল কদর দান করেছেন, যা হাজার মাসের চেয়ে উত্তম। তবে স্রেফ পানাহার থেকে বিরত থাকাই রমজানের সার্থকতা নয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি মিথ্যা বলা এবং সে অনুযায়ী আমল বর্জন করেনি, তার পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই।’

রমজান মহাপ্রাপ্তির মনোহর আয়োজন
শাশ্বত চেতনাবোধের বিনির্মাণ ও অনুপম মনুষ্যত্ব অর্জনের এক কার্যকর প্রশিক্ষণের বার্তা নিয়ে আগমন করে রমজান। শাবান মাসের শেষে পশ্চিম আকাশে বাঁকা চাঁদ উঁকি দিতেই ধরণির বুকে রহমতের ফল্গুধারা নেমে আসে। শুরু হয় মুমিন হৃদয়ের দীর্ঘ প্রতীক্ষার স্নিগ্ধ প্রহর—পবিত্র মাহে রমজান।

রমজানেও হতভাগা যারা
ইবাদতের শ্রেষ্ঠ মৌসুম মাহে রমজান। রোজা আল্লাহর সবচেয়ে প্রিয় ইবাদত। তিনি নিজেই এর প্রতিদান দেবেন। পবিত্র রমজান মাসে ইবাদতের ফজিলতও অনেক বেশি। একটি নফল ইবাদতে মেলে ফরজের সওয়াব এবং ফরজে মেলে আরও ৭০ গুণ বেশি সওয়াব। যে ব্যক্তি এমন ফজিলতপূর্ণ মাসে নিজেকে পাপাচার থেকে বিরত রাখতে পারে না এবং অতীতের গুনাহ মা
