
জসিম উদ্দিন, নীলফামারী
জসিম উদ্দিন, নীলফামারী
সকল লেখা

নীলফামারীতে লাভের আশায় আগাম আলু চাষে ব্যস্ত কৃষক
শীত আসার আগেই বাজারে নতুন আলু তুলে ভালো দাম পাওয়ার আশায় নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। আমন ধান কাটার পরপরই উপজেলার বিভিন্ন মাঠে আলু রোপণ শুরু হয়েছে। গত মৌসুমে আলুর দাম কম থাকায় লোকসান হলেও এবার অনুকূল আবহাওয়া ও সারের স্বাভাবিক সরবরাহে আশাবাদী তাঁরা।

মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও
রাজধানীর বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান মীম নিহতের ঘটনায় করা মামলায় ভুল লোককে আসামি করার অভিযোগ করেছেন স্বজনেরা। ঘটনাটি আপস-মীমাংসার মাধ্যমে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়েও তাঁরা অবগত নন বলে জানিয়েছেন। তাঁদের দাবি, একটি চক্র কৌশলে মূল আসামিকে আড়াল করার চেষ্টা করছে।

সৈয়দপুর ক্যান্ট. পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অসাধারণ সাফল্য
ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২৫–এর জাতীয় পর্বে অসাধারণ সাফল্য অর্জন করেছে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ। গত ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রতিযোগিতার ফিউচার ইনোভেটরস ক্যাটাগরির সিনিয়র গ্রুপে প্রতিষ্ঠানটির একদল শিক্ষার্থী জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক লাভ করে।

জেলায় জেলায় যাচ্ছেন কৃষিশ্রমিকেরা
বৈশাখ-জ্যৈষ্ঠ মাসের এ সময়ে উত্তরাঞ্চলের রংপুর বিভাগের কয়েকটি জেলায় কর্মহীন হয়ে পড়েন কৃষিশ্রমিকেরা। এসব জেলায় খেতের ইরি-বোরো ধান পাকতে এখনো এক মাসের অনেক সময় বাকি। তাই তাঁরা কাজের সন্ধানে পরিজন ছেড়ে বের হয়ে পড়েছেন রাজশাহী ও খুলনার বিভিন্ন জেলা-উপজেলার উদ্দেশে।

নীলফামারীতে বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষকেরা
চৈত্রের দাবদাহ আর অনাবৃষ্টিতে নীলফামারীতে দেখা দিয়েছে খাবার পানি ও সেচসংকট। অনেক ফসলি জমি ফেটে চৌচির হয়েছে। পানির স্তর নেমে যাওয়ায় পানি উঠছে না নলকূপে। সেচপাম্পের অগভীর নলকূপে কাঙ্ক্ষিত পরিমাণ পানি উত্তোলন না হওয়ায় বোরো খেতে সময়মতো সেচ দিতে পারছেন না কৃষকেরা।
