
ছন্দা ব্যানার্জি
ছন্দা ব্যানার্জি
সকল লেখা

ঠাকুরবাড়ির গরমকালের খাওয়াদাওয়া
গ্রীষ্মের সকাল তখন পুরোপুরি তীব্র হয়ে ওঠেনি। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অন্দরমহলে দিনের শুরুটা হতো সংযত ছন্দময়। এই সময়ের জলখাবার কখনোই ভারী নয়; বরং এমনভাবে সাজানো, যাতে শরীর ধীরে ধীরে দিনের গরমের সঙ্গে মানিয়ে নিতে পারে।

বাংলার আদরে গড়া অগ্রহায়ণের পিঠাপুলি
এখন সারা বছর পিঠা তৈরি হলেও একটা সময় হেমন্ত ঋতু আসার সঙ্গে সঙ্গে পিঠা ও পায়েসের সময় এসে যেত। শীত পিঠার প্রধান মৌসুম। তবে তার প্রস্তুতি শুরু হয় হেমন্তে। আমাদের স্থানীয় খাবারগুলোর মধ্যে পিঠা বেশ প্রাচীন খাবার। পিঠার বয়স কত, তা ঠিক করে বলা কঠিন। সিন্ধু সভ্যতার সময়ও পিঠাজাতীয় খাদ্য ছিল।

দুই বাংলার হেঁশেলে হেমন্তের সুঘ্রাণ
এক অদ্ভুত মিশ্র অনুভূতির ঋতু হেমন্ত। নীরব আবেগে ঠাসা। শেষ শরতে ছাতিমের গন্ধে হেমন্ত আসে শিশিরভেজা হালকা শীতের ঘ্রাণ নিয়ে। ধান উৎপাদনের ঋতু বলে একসময় বাংলায় বছর শুরু হতো হেমন্ত দিয়ে। বর্ষার শেষের দিকে বোনা আমন-আউশ শরতে বেড়ে উঠত, আর হেমন্তের অঘ্রানে পেকেও যেত।

‘তুমি রবে নীরবে হৃদয়ে মম’
কিছু ব্যক্তিত্ব আমাদের জীবনে থাকেন, যাঁরা চিরস্মরণীয় তো বটেই, এমনকি প্রাতঃস্মরণীয়। তাঁদের যে শুধু জন্মদিন, প্রয়াণ দিবস বা বিশেষ দিনেই মনে পড়ে, তা নয়। তাঁরা জড়িয়ে থাকেন আমাদের দৈনন্দিন জীবনে, যাপনে, অভ্যাসে, শখে। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁদের মধ্যে অন্যতম।

দেশি মিষ্টান্নের স্বাদ
যত দূর জানা যায়, ১৫ হাজার বছর আগে মানুষ প্রকৃতি থেকে মিষ্টির সন্ধান পেয়েছিল। আখ ও মধু মিষ্টির প্রাচীনতম উৎস। এটাও জানা যায়, উপমহাদেশে প্রথম জন্মেছিল আখ। ঐতিহাসিক তথ্য হলো, মেসোপটেমিয়ায় বহুকাল ধরে খেজুর রস জ্বাল দিয়ে গুড় বানানো হতো।
