
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
সকল লেখা

চারঘাটে ঘুষ নেওয়া সেই তহসিলদার বরখাস্ত
রাজশাহীর চারঘাটের আলোচিত সেই ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা (তহসিলদার) আব্দুস সাত্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভূমিসংক্রান্ত সেবাপ্রত্যাশীদের সেবার বিনিময়ে ঘুষ লেনদেনের অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

চারঘাট তহসিলদার অফিসে ‘ঘুষ লেনদেন’, ভিডিও ভাইরাল
এ বিষয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একাধিক ভিডিও ছড়িয়েছে। কার্যালয়ের ভেতরের ও বাইরের সেই সব ভিডিওতে একই ব্যক্তিকে ঘুষের টাকা নিয়ে দরকষাকষি ও টাকা নিয়ে পকেটে ঢোকাতে দেখা যায়। স্থানীয়রা তাঁকে তহসিলদার আব্দুস সাত্তার হিসেবে শনাক্ত করেছেন।

বাড়ির ছাদে পড়ে ছিল নারীর দগ্ধ মরদেহ
রাজশাহীর চারঘাট উপজেলার একটি বাড়ির ছাদ থেকে এক নারীর দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ৮টার দিকে শলুয়া ইউনিয়নের চামটা গ্রামের নিজ বাড়ির ছাদ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

র্যাব পরিচয়ে চাঁদাবাজি, কথিত সাংবাদিক গ্রেপ্তার
রাজশাহীর চারঘাটে র্যাব পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি কথিত সাংবাদিক তারিক হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-৫ রাজশাহীর একটি দল গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে কাঁকড়ামারী বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে।

চারঘাটে ছোট ভাইয়ের হাসুয়ার কোপে বড় ভাইয়ের মৃত্যু
দুই ভাইয়ের মধ্যে মাঝে মধ্যেই ঝগড়া হতো। আজ দুপুর থেকে দুই ভাইয়ের বউয়ের ঝগড়া শুরু হয়। এতে ক্ষিপ্ত হয়ে ছোট ভাই আনারুল ধারালো হাসুয়া দিয়ে বড় ভাই কামালের গলা ও ঘাড়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। পরে তাঁকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

র্যাব পরিচয়ে চাঁদাবাজি, কথিত সাংবাদিকের বিরুদ্ধে মামলা
গত মঙ্গলবার রাত ১১টার দিকে তারিক হোসেনসহ পাঁচ ব্যক্তি গুড় ব্যবসায়ী ইব্রাহিম আলীর বাড়িতে যান। এ সময় তারিক তাঁর সঙ্গে থাকা চার ব্যক্তিকে র্যাবের সদস্য বলে পরিচয় দিয়ে বলেন, ইব্রাহিমের নামে ভেজাল গুড় তৈরির মামলা রয়েছে। র্যাব তাঁকে আটক করতে এসেছে। পাঁচ লাখ টাকা দিলে ইব্রাহিমকে আটক করা হবে না...

বড়াল নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থী নিখোঁজ
রাজশাহীর চারঘাটের কালুহাটি এলাকায় বড়াল নদীতে গোসল করতে নেমে তপু ইসলাম (২০) নামে অনার্স পড়ুয়া এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে

১৪টি ফেনসিডিলসহ ইউপি সদস্য গ্রেপ্তার
রাজশাহীর চারঘাটে ১৪ বোতল ফেনসিডিলসহ রবিউল ইসলাম (৪৫) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ৬টার দিকে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের শ্রীখন্ডী মধ্যপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়...

চারঘাটে ট্রেনের বগি লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন
রাজশাহী থেকে পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি চারঘাটের সরদহ রেলওয়ে স্টেশনের ১০০ মিটার আগে লাইনচ্যুত হয়েছে। সোমবার রাত ১০টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এতে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ

মেয়েদের জমি লিখে দেওয়া নিয়ে বিরোধ, বাবার হাতে ছেলে খুন
মঙ্গলবার সকালে জাহাঙ্গীর হোসেন হুজারপাড়া বিলের জমিতে পাট কাটতে যান। এ সময় আব্দুল কুদ্দুস এবং তাঁর দুই মেয়ে জামাই শনির আলী ও মনির আলী পাট কাটতে নিষেধ করেন। এ সময় তর্কাতর্কির একপর্যায়ে তিনজন মিলে জাহাঙ্গীর হোসেনকে কুপিয়ে গুরুতর আহত করেন...

সাপের কামড়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু
সকাল ৯টার দিকে সাগরী বেগম রান্নাঘর পরিষ্কার করছিলেন। এ সময় বিষধর সাপ তাঁকে কামড় দেয়। চিৎকার শুনে প্রতিবেশীরা এসে তাঁকে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে নিয়ে...

দপ্তরির বিরুদ্ধে বিদ্যালয়ের বেঞ্চ বিক্রির অভিযোগ
ঈদুল আজহার ছুটির সময় গত ১২ জুলাই দুপুরে লিটন আলী ভ্যানে করে ২৫ সেট লোহার বেঞ্চ বিদ্যালয় থেকে নিয়ে যান। কোথায় নেওয়া হচ্ছে স্থানীয়রা জানতে চাইলে, মেরামত করতে নিয়ে যাওয়া হচ্ছে বলে তিনি জানান। পরে...

প্রতিমন্ত্রীর এপিএস পরিচয়ে হজে পাঠানোর নামে প্রতারণা
রাজশাহীর চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সহকারী একান্ত সচিব (এপিএস) পরিচয় দিয়ে হজে পাঠানোর নামে প্রতারণা করছে একটি চক্র। চারঘাট উপজেলার মাধ্যমিক স্কুলের মাওলানা শ

আ.লীগের সম্মেলন কাল, কে হচ্ছেন সভাপতি-সম্পাদক?
দীর্ঘ সাত বছর পর চারঘাট উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন কাল বৃহস্পতিবার। সম্মেলন ঘিরে চলছে সাজসাজ রব। কে হবেন সভাপতি-সাধারণ সম্পাদক, তা নিয়ে চলছে গুঞ্জন। এরই মধ্যে সম্মেলনের সব প্রস্তুতি শেষ হয়েছে।

রাজশাহীর প্রথম ভূমিহীন ও গৃহহীনমুক্ত সংসদীয় আসন চারঘাট-বাঘা
রাজশাহী জেলার চারঘাট, বাঘা ও মোহনপুর উপজেলাসহ দেশের ৫২টি উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত হওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৫টি উপজেলার সঙ্গে যুক্ত হয়ে তিনি এ ঘোষণা দেন।

নিজের ঘর থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজশাহীর চারঘাট উপজেলায় রুকসানা খাতুন বর্ষা (১৮) নামের এক কলেজছাত্রীর গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার উপজেলার সদর ইউনিয়নের গঁওরা গ্রামে...
