
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
সকল লেখা

চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ উল্লাহ ঢাকা থেকে গ্রেপ্তার
নোয়াখালী চাটখিল পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহপাটওয়ারীকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে যাত্রাবাড়ী থানা-পুলিশ সায়েদাবাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেন।

চাটখিলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
নোয়াখালীর চাটখিলে পুকুরে ডুবে এক শিশুর (২) মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে উপজেলার বক্তারপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু রাহি বক্তারপুর গ্রামের মিদ্দা বাড়ির মনির হোসেনের ছেলে।

চাটখিলে থানা থেকে লুট হওয়া বেশ কিছু সরঞ্জামসহ যুবক আটক
নোয়াখালীর চাটখিল থানা থেকে লুট হওয়া বেশ কিছু সরঞ্জামসহ রবিউল হাসান প্রকাশ (২৪) নামের একজনকে আটক করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার ছয়ানী টবগা অলি ব্যাপারী বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।

খালে মাছ ধরতে গিয়ে সাপের ছোবলে যুবকের মৃত্যু
নোয়াখালীর চাটখিলে সাপের ছোবলে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

চোরদের সঙ্গে নিয়ে ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ ওসির বিরুদ্ধে
নোয়াখালীর চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বিমল কর্মকারের বিরুদ্ধে চোরদের সহযোগিতা করে সিএনজিচালিত অটোরিকশা ব্যবসায়ীকে হয়রানি ও আর্থিক ক্ষতিসাধনের অভিযোগ উঠেছে। আজ সোমবার বিকেলে এ ব্যাপারে অটোরিকশার মালিক মো. হাসেম নোয়াখালীর পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেছেন।

চাটখিলে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক
একপর্যায়ে সোনিয়া তার স্বামীর অণ্ডকোষ টিপে ধরলে সেখানে অজ্ঞান হয়ে পড়েন ইলিয়াস। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ সন্ধ্যার দিকে গৃহবধূ সোনিয়াকে শ্বশুরবাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যায়...

চাটখিলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কিশোরের
নোয়াখালীর চাটখিল-রামগঞ্জ সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে মো. আরিফ হোসেন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় চাটখিল মাখরাজ মসজিদসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জিম্মি জাহাজের নাবিক সালেহ ফোনে পরিবারের কাছে দোয়া চান
সোমালিয়ায় দস্যুদের কবলে পড়া বাংলাদেশি মালিকানাধীন জাহাজ এমভি আব্দুল্লাহর ২৩ নাবিকের মধ্যে একজন নোয়াখালীর চাটখিল উপজেলার সিংবাহুড়া গ্রামের মোহাম্মদ সালেহ আহমদ। গতকাল বুধবার সকালে মোবাইল ফোনে পরিবারের সদস্যদের সঙ্গে শেষ কথা হয় তাঁর। তখন দোয়া চান তাঁদের কাছে।

চাটখিলে ছাত্রকে ধর্ষণের মামলায় মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
নোয়াখালীর চাটখিল উপজেলায় আল-ফারুক ইসলামী একাডেমি মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁকে মাদ্রাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক সাইফুল ইসলাম (৩৫) উপজেলার খিলপাড়া ইউনিয়নের শংকরপুর গ্রামের মিদ্দা বাড়ির ইব্রাহিম খলিলের

মেয়ের সঙ্গে ঝগড়ার জেরে ৮ বছরের শিশুকে খুন করলেন বাবা: পুলিশ
সমবয়সী দুই শিশুর মাঝে ঝগড়া হয়। সেই জের ধরে খুন করা হয়েছে নোয়াখালীর চাটখিল উপজেলার আট বছরের শিশু ফিহা আক্তারকে। ওই ঘটনায় গ্রেপ্তার মিজানুর রহমান সেন্টুকে (৩০) প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে এ তথ্য দিয়েছে পুলিশ।

চাটখিলে ৮ বছরের শিশুর লাশ উদ্ধার, মাথায় জখমের চিহ্ন
নোয়াখালীর চাটখিলে প্রিয়া আক্তার নামে আট বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত ১১টার দিকে মোহাম্মদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জষড়া গ্রামের মোল্লা বাড়ি সংলগ্ন একটি পুকুর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে একে হত্যাকাণ্ড বলে মনে করছে পুলিশ। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর

গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
নোয়াখালীর চাটখিলে ফাতেমা মরিয়ম অর্পিতা নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গৃহবধূর পরিবারের দাবি, তাঁকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছে শ্বশুরবাড়ির লোকজন। অর্পিতার শরীরে আঘাতে চিহ্ন রয়েছে।

সোনাইমুড়ীতে ৯ দোকান পুড়ে অর্ধকোটি টাকার ক্ষতি
নোয়াখালীর সোনাইমুড়ীতে আগুনে নয়টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। গতকাল রোববার রাত পৌনে ২টার দিকে উপজেলার দেওটি ইউনিয়নের পিতাম্বপুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তালাবদ্ধ ঘরের শৌচাগারে মিলল তরুণীর লাশ, স্বামী পলাতক
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার সেনাইমুড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গনি মাস্টার পোল সংলগ্ন একটি ভাড়া বাসার শৌচাগার থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তরুণীর নাম রহিমা আক্তার সুমি (১৯)।

চাটখিলে যুবলীগ নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
নোয়াখালীর চাটখিল পৌর যুবলীগ নেতা রনি পালোয়ান হত্যা মামলার প্রধান আসামি খোকনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল রোববার রাতে সোনাইমুড়ীর জয়াগ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

চাটখিলে বাগানের ভেতরে যুবকের রক্তাক্ত মরদেহ
নোয়াখালীর চাটখিল উপজেলায় বাগানের ভেতর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম রনি পালোয়ান (৩২)। আজ শনিবার সকাল ৯টার দিকে চাটখিল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর এলাকার ফটিক বাড়ির বাগান থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।
