
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
সকল লেখা

এনসিপির কমিটিতে নাম, সেই প্রাণিসম্পদ কর্মকর্তা বরখাস্ত
সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চরফ্যাশন উপজেলা কমিটিতে সাংগঠনিক পদে থাকার অভিযোগে ভোলার চরফ্যাশনের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সফিউল্লাহ জগলুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

চরফ্যাশনে ২ শিক্ষকের বিরুদ্ধে বেঞ্চ-টেবিল বিক্রির অভিযোগ, তদন্ত শুরু
ভোলার চরফ্যাশন উপজেলার কুতুবগঞ্জ মাজিদিয়া দাখিল মাদ্রাসার কম্পিউটার শিক্ষক ও লাইব্রেরিয়ানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটিকে তোয়াক্কা না করে ছুটির দিনে বেঞ্চ ও টেবিল বিক্রিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার

মিয়ানমারে পাচারকালে ২৯৩ বস্তা সার জব্দ, আটক ৪
ভোলার চরফ্যাশনে মিয়ানমারে পাচারের সময় আনুমানিক সাড়ে তিন লাখ টাকা মূল্যের ২৯৩ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. পারভেজ হোসেন (৩৭), নোয়াখালী জেলার বাসিন্দা মো. সিরাজ (৫৭), সোহেল (২৮) ও শাহারাজকে (৪০) আটক করা হয়েছে।

ভোলায় ইট তুলে নিয়ে কাদামাটি দিয়ে রাস্তা সংস্কার
ভোলার চরফ্যাশনে হেরিং বোন বন্ড (ইটের সলিং) সড়কের ইট তুলে কাদা-মাটি দিয়ে রাস্তা সংস্কারের অভিযোগ উঠেছে এওয়াজপুর ইউনিয়ন পরিষদের ইউপি সচিব জামাল উদ্দিনের বিরুদ্ধে। সড়কের ইট তুলে নেওয়ায় বর্তমানে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা...

চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি নিয়াজ, সাধারণ সম্পাদক কামাল
ভোলার চরফ্যাশন প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে জুলফিকার মাহমুদ নিয়াজকে পুনরায় সভাপতি এবং কামাল গোলদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে...

হাসপাতালে ৩ মাসের অসুস্থ শিশুকে ফেলে উধাও নারী
ভোলার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন মাস বয়সী এক অসুস্থ মেয়েশিশুকে ফেলে রেখে পালিয়ে গেছেন অজ্ঞাতনামা এক নারী। ওই শিশুকে বর্তমানে হাসপাতালের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ শনিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত শিশুটির পরিবারের সন্ধান পাওয়া যায়নি।

ইনজেকশন দিয়ে অচেতন করে কলেজছাত্রী অপহরণ, ২ যুবক গ্রেপ্তার
ভোলার চরফ্যাশনে ইনজেকশন দিয়ে অচেতন করে এক কলেজছাত্রীকে অপহরণের মামলায় হাসনাইন (২১) ও মেহেদী হাসান (২৬) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে তাঁদের কুয়াকাটার একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে এ ঘটনায় ৮ মে ভুক্তভোগীর মা চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে...

সাগরে নৌকাডুবি, দুই ঘণ্টা সাঁতরে বাবার মরদেহ নিয়ে বাড়ি ফিরলেন দুই ছেলে
বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে এক জেলে মারা গেছেন। তাঁর নাম নূরে আলম (৪৫)। তবে নৌকাডুবির ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেছেন তাঁর দুই সন্তান। নিজেদের প্রাণ রক্ষাই যেখানে দায়, সেখানে সাগরে প্রায় দুই ঘণ্টা সাঁতরে বাবার মরদেহ নিয়ে বাড়িতে ফিরেছেন তাঁর ছেলেরা।

চরফ্যাশনে রাতের ঝড়ে অর্ধশতাধিক ঘর বিধ্বস্ত, খোলা আকাশের নিচে বহু পরিবার
ঢালচর ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মফিজ জানান, পরিবারের সঙ্গে রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েছিলেন তিনি। তবে সেহরির আগেই ঝড়ে তাঁর ঘরের চালা উড়ে যায়। তিনি বলেন, ‘ঈদের মাত্র তিন দিন আগে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে আমরা নিঃস্ব হয়ে পড়েছি।’ তাঁর মতো আরও অনেক পরিবার এখন খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে।

এনআইডির তথ্যে ‘মৃত’ দেখানো হলো জীবিত ব্যক্তিকে, ভোগান্তিতে ইসমাইল
ইসমাইল জানান, চার মাস আগে তিনি চরফ্যাশন সদরের একটি দোকানে সিম কার্ড কিনতে যান। সিম নিবন্ধনের সময় জাতীয় পরিচয়পত্র যাচাই করতে গিয়ে দোকানদার জানান, তাঁর আঙুলের ছাপের সঙ্গে এনআইডির তথ্যের মিল পাওয়া যাচ্ছে না। পরে বিষয়টি জানতে তিনি উপজেলা নির্বাচন কার্যালয়ে যোগাযোগ করেন।

নারী সহকর্মীকে ফুটবলের মতো লাথি মারতে চান সাইফুল, অভিযোগ স্কুলশিক্ষিকার
ভোলার চরফ্যাশনে মধ্য আলীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলামের বিরুদ্ধে নারী সহকর্মীকে হেনস্তার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারী (সহকারী শিক্ষক) গত ২৮ জানুয়ারি জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন।

ইসলামি একটি দল গোপনে দিল্লি-ওয়াশিংটনের সঙ্গে বৈঠক করেছে: চরমোনাই পীর
নির্বাচনের তফসিল ঘোষণার পর আমরা ইসলামের পক্ষে ভোটের একটি বাক্স তৈরি করেছিলাম। কিন্তু ইসলামের নাম ব্যবহার করা একটি দল গোপনে দিল্লি ও ওয়াশিংটনের সঙ্গে বৈঠক করে দেশ গঠনের স্বপ্ন দেখে। আমরা আমেরিকা কিংবা ভারতের ইনসাফ চাই না; আমরা মদিনার ইসলামের ইনসাফ চাই।

নদীতে মাছ ধরতে গিয়ে তরুণের মৃত্যু
ভোলার চরফ্যাশন উপজেলায় নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মো. আওলাদ হোসেন (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে ওই এলাকার ফাহিম ব্রিকস সংলগ্ন মায়া নদীতে এ ঘটনা ঘটে...

কোমর পানিতে ডুবে গেছে চরফ্যাশনের নিম্নাঞ্চল, প্রস্তুত ১৫৮ সাইক্লোন শেল্টার
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ভোলা চরফ্যাশনের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিশেষ করে ঢালচর, চর পাতিলা, চর নিজাম এলাকা ইতিমধ্যেই কোমর পানিতে ডুবে গেছে। আজ সোমবার সকাল থেকে টানা ঝড় বৃষ্টির কারণে ঘরবন্দী হয়ে রয়েছে এসব এলাকার মানুষজন। তবে এসব এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে জানিয়েছে উপজেলা

কালো ডিম দেওয়া বন্ধ, অসুস্থ হাঁসটি
ভোলার চরফ্যাশন উপজেলায় কালো ডিম পাড়া সেই হাঁসটি অসুস্থ হয়ে পড়েছে। গত বুধবার ও বৃহস্পতিবার হাঁসটি কালো ডিম দিলেও শুক্রবার থেকে ডিম পাড়া বন্ধ রয়েছে। আজ শনিবার সকালে এ তথ্য জানিয়েছেন ওই হাঁসের মালিক মো. আব্দুল মতিন...

ফের কালো ডিম পাড়ল সেই হাঁস
‘আমার পালিত ১১টি দেশি হাঁসের মধ্যে ৮ মাস বয়সের একটি হাঁস এই প্রথম ডিম পাড়ে। ডিমের রং একেবারে কালো দেখে প্রথমে ভয় পেয়ে যায়। পরে ডিমটি বাড়ির অন্যদের দেখালে মুহূর্তের মধ্যে কালো ডিমের সংবাদটি এলাকায় ছড়িয়ে পড়ে। দেশি হাঁসের কালো ডিম দেখতে বাড়িতে মানুষের ভিড় জমায়।’
