
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
সকল লেখা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন হতে পারে নভেম্বর-ডিসেম্বরে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চলতি বছরের নভেম্বর বা ডিসেম্বর মাসের যেকোনো দিন সমাবর্তন অনুষ্ঠিত হতে পারে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক সভায় সমাবর্তন আয়োজনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৪৬ বছর আগে চবির ছাত্র ছিলাম, আজ উপাচার্য: ড. আবু তাহের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. আবু তাহের বলেছেন, ৪৬ বছর আগে এই বিশ্ববিদ্যালয়ে আমি ছাত্র হিসেবে এসেছি, আজ উপাচার্যের দায়িত্ব নিয়েছি। রাষ্ট্র আমাকে যে দায়িত্ব দিয়েছে, বিশ্ববিদ্যালয়ের একজন অ্যালামনাই হিসেবে তা যথাযথভাবে পালন করব।

চবির শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা, আহত ৫
পূর্ব ঘটনার জের ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছেন স্থানীয় গ্রামবাসী। এ ঘটনায় এক ছাত্রীসহ অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের ফটক আটকে বিক্ষোভ করেছেন শাখা ছাত

চবিতে ছাত্রলীগের ২ পক্ষের সংঘর্ষে এবার পুলিশও আহত
পূর্ব ঘটনার জের ধরে ফের সংঘর্ষ জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুইটি পক্ষ। দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ায় এক পুলিশ সদস্যসহ অন্তত চারজন আহত হয়েছেন।

ফের সংঘর্ষে জড়াল চবি ছাত্রলীগ, ইটপাটকেল নিক্ষেপ
পাঁচ ঘণ্টার ব্যবধানে ফের সংঘর্ষ জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুটি পক্ষ। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার রাত আনুমানিক পৌনে ৮টার দিকে দুই পক্ষের কর্মীদের মধ্যে কথা-কাটাকাটির জের ধরে সংঘর্ষের সূত্রপাত হয়।

চবিতে ছাত্রলীগের দুই পক্ষে দফায় দফায় সংঘর্ষ, আহত অন্তত ১৮
সংঘর্ষে জড়িয়ে পড়া বিবদমান পক্ষ দুটি হলো বিজয় ও সিক্সটি নাইন। বিজয়পক্ষের কর্মীরা নিজেদের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও সিক্সটি নাইন পক্ষের কর্মীরা সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।

চবি ছাত্রীকে ধর্ষণচেষ্টা: ১০দিনেও শেষ হয়নি তদন্ত, শিক্ষার্থীদের বিক্ষোভ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগের বিষয়ে ১০দিনেও তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি যৌন নিপীড়ন সেল। এই ঘটনায় অভিযুক্ত শিক্ষকের স্থায়ী বহিষ্কার দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে বিভাগের সাধারণ শিক্ষার্থীরা। দাবি আদায়ে বিলম্ব হলে অনির্দিষ্টকালের অনশনের হুঁশিয়ারি দেন তাঁরা।

চবিতে আবার ২ সহকারী প্রক্টরের পদত্যাগ
এর আগে গত বছরের মার্চ মাসে চবির প্রশাসন থেকে প্রক্টরসহ প্রক্টরিয়াল বডির একটি বড় অংশ, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষকসহ বিভিন্ন পদে থাকা ২১ জন শিক্ষক একযোগে পদত্যাগ করেন। তখন একসঙ্গে এতজনের পদত্যাগ দেশজুড়ে আলোচনার জন্ম দেয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষকদের কর্মবিরতি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে কর্মবিরতি পালন করছে শিক্ষক সমিতি। আজ সোমবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেন শিক্ষকেরা। আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন এই কর্মবিরতি চলবে।

উপাচার্য-সহউপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য ও সহউপাচার্যের পদত্যাগ দাবিতে এবার চার দিনের কর্মবিরতি ঘোষণা করেছে শিক্ষক সমিতি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সরকারের সর্বোচ্চ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে সংগঠনটি। রোববার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন

চবিতে আরও ২ শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রসায়ন বিভাগের আরও দুই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে ৬ সদস্যদের একটি কমিটিও গঠন করেছে কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার ওই বিভাগের একাডেমিক কমিটির ৩৯০তম সভায় এই কমিটি গঠন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের সভাপতি।

চবির আর্থিক ও প্রশাসনিক অনিয়ম তদন্তে ইউজিসির কমিটি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন ধরনের আর্থিক ও প্রশাসনিক অনিয়ম তদন্তে একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। কমিটিকে সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন আর্থিক ও প্রশাসনিক অনিয়ম সংক্রান্ত খবরের বিষয় তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বুধবার পাবলিক বিশ্ববিদ্যালয় ব্যবস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ছাত্রী।

চবিতে সিন্ডিকেট মনোনীত সদস্য ছাড়াই বসল শিক্ষক নিয়োগ বোর্ড
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সিন্ডিকেট মনোনীত সদস্য ছাড়াই অনুষ্ঠিত হয়েছে নাট্যকলা বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ড। শিক্ষক নিয়োগ বোর্ডের চার সদস্যের মধ্যে দুজনই উপস্থিত ছিলেন না। তবু নিয়োগ বোর্ড সম্পন্ন করেন উপাচার্য। রোববার দুপুরে উপাচার্যের কার্যালয়ে নাট্যকলা বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ডের নির্বাচনী সভা

চবিতে আসনপ্রতি ভর্তিচ্ছু ৪৯, ভেন্যু, সময়সূচি ও মানবণ্টন জানুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ২০২৩–২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪৯ জন ভর্তিচ্ছু। চারটি ইউনিট ও দুটি উপ–ইউনিটে ৪ হাজার ৯২৬টি আসনের জন্য চূড়ান্তভাবে আবেদন করেছেন ২ লাখ ৪৩ হাজার ৫৫৫ জন। তবে ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করেও ১১ হাজার ১১৪ জন ভর্তিচ্ছু টাকা

চবি উপাচার্যের পদত্যাগ দাবিতে এবার শিক্ষক সমিতির গণসংযোগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উপাচার্য ও সহ–উপাচার্যের পদত্যাগ দাবিতে এবার বিভিন্ন বিভাগে গণসংযোগ চালিয়েছেন শিক্ষক সমিতির নেতারা। অন্যদিকে গত তিন দিন শিক্ষক সমিতির অবস্থান কর্মসূচির পাশে প্রশাসনের উদ্যোগে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রযাত্রায় গণতন্ত্রের বিজয়’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ক
