
গোপালপুর প্রতিনিধি
গোপালপুর প্রতিনিধি
সকল লেখা

বিদ্যালয়ের ফাইলপত্র নিয়ে উধাও প্রধান শিক্ষক
গোপালপুরে বিদ্যালয়ের জরুরি ফাইলপত্র নিয়ে প্রধান শিক্ষকের লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। এতে বিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম বন্ধ রয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। এ ঘটনায় গোপালপুর থানায় একটি অভিযোগ করা হয়েছে।

লিচুবাগানের গ্রাম ভুটিয়া
গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের ভুটিয়া গ্রাম এখন লিচুর গ্রাম বলে পরিচিতি লাভ করেছে। গ্রামের যেদিকে তাকানো যায়, শুধু লিচু আর লিচুগাছ। বড়, মাঝারি, ছোট গৃহস্থ অথবা শুধু ভিটে রয়েছে এমন প্রান্তিক চাষিরাও উঠান ও পালানজুড়ে নানা জাতের লিচুর আবাদ করছেন। সেসব গাছে থোকায় থোকায় ঝুলছে লিচু। এতে লাভবান হচ্ছে

গোপালপুরে নৌকার মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ
গোপালপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার প্রতীকের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। গত শনিবার রাতে ঝাওয়াইল ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়া চেয়ারম্যান প্রার্থীর কর্মীরা ঝাওয়াইল বাজারে এ সমাবেশ করেন।

অরক্ষিত রেল ক্রসিং: প্রাণ গেল ২ অটোযাত্রীর
টাঙ্গাইলের গোপালপুরে অরক্ষিত রেল ক্রসিংয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ অটোযাত্রীর। গতকাল শনিবার দিবাগত রাতে হেমনগর ইউনিয়নের ভোলারপাড়া সিগন্যাল বিহীন অরক্ষিত রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

গোপালপুরে উপহারের ঘর পেয়ে আবেগাপ্লুত বিলাসী
মুজিববর্ষ উপলক্ষে গোপালপুরে পুলিশের দেওয়া ঘর পেলেন উপজেলার শাহাপুর গ্রামের মৃত রহিমের স্ত্রী ভিক্ষুক বিলাসী বেগম (৮৪)। গত রোববার বিকেলে পুলিশের পক্ষ থেকে তাঁকে এ ঘর হস্তান্তর করা হয়। জীবনের শেষ প্রান্তে এসে নিজস্ব মালিকানায় ঘর পেয়ে খুশি বিলাসী।

গোপালপুরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা
গোপালপুরে অসহায় ও দরিদ্র মানুষকে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার দিনব্যাপী উপজেলার খন্দকার ফজলুল হক ডিগ্রি কলেজে রোটারি ক্লাব অব বারিধারা সানরাইজ নামের সংগঠন এ আয়োজন করে।

মাদক ও ইভ টিজিং প্রতিরোধে মতবিনিময়
গোপালপুর পৌরসভার বৃহত্তর সূতী এলাকায় মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সূতী বলাটা ঈদগাহ মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন।

শহীদ পরিবারের পাঁচ বিধবা পেলেন ৫০ লাখ টাকার সঞ্চয়পত্র
গোপালপুর উপজেলার মাহমুদপুরে গণহত্যার শিকার সেই শহীদ পরিবারের পাঁচ অসহায় বিধবারা পেলেন ৫০ লাখ টাকার পরিবার সঞ্চয়পত্র। প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার আফরোজা বিনতে মনসুর গাজী লিপি স্বাক্ষরিত এক পত্রে এ খবর জানানো হয়।

করোনা টিকা না নিলে সেবা নয় গোপালপুরে
গোপালপুরে এবার ‘নো ভ্যাকসিন নো সার্ভিস’। টিকার বাইরে থাকা শতকরা ৪৫ শতাংশ মানুষকে আওতায় আনতে এমন ঘোষণা দিয়েছেন উপজেলা করোনা প্রতিরোধ কমিটি।

বেড়েছে ভুট্টার আবাদ
কম খরচে বেশি ফলনের কারণে টাঙ্গাইলের গোপালপুরের প্রান্তিক চাষিরা কয়েক বছর ধরে ভুট্টা চাষে মনোযোগী হয়েছেন। তাই অন্যান্য বছরের তুলনায় এ বছর উপজেলায় বেড়েছে ভুট্টার চাষ। স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে গোপালপুর উপজেলায় ২৫০ হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে।

ভুট্টার আবাদ বেড়েছে
কম খরচে ভালো ফলনের কারণে গোপালপুরের প্রান্তিক চাষিরা কয়েক বছর ধরে ভুট্টা চাষে মনোযোগী হয়েছেন। তাই অন্যান্য বছরের তুলনায় এ বছর উপজেলায় বেড়েছে ভুট্টার চাষ।

নিভৃত পল্লিতে আলো ছড়াচ্ছে ‘জয় বাংলা পাঠাগার’
গোপালপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে জ্ঞানের আলো ছড়াচ্ছে ‘জয় বাংলা পাঠাগার’। পাঠাগারে স্থান পেয়েছে অনেক দুষ্প্রাপ্য বই। বই বাড়িতে নিয়ে পড়ার সুযোগও পাচ্ছেন পাঠকেরা। এতে খুশি শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা।

ভোট দিয়ে বাড়ি ফিরেই বৃদ্ধার মৃত্যু
গোপালপুরে ভোট দিয়ে বাড়ি ফিরেই মারা গেলেন শতবর্ষ পেরোনো সখিনা বেওয়া। যদিও জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তাঁর বয়স ৮৪ বছর। এ বয়সেও নাতনির সহযোগিতায় জীবনের শেষ ভোট দিতে কেন্দ্রে গিয়েছিলেন তিনি। সখিনা বেওয়ার পরিবার এ তথ্য জানিয়েছে।

আ.লীগের বিদ্রোহীরা এককাট্টা
গোপালপুর উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার বিরুদ্ধে এককাট্টা হয়ে লড়ছেন স্বতন্ত্র ও বিদ্রোহীরা। এ যেন ঘরের শত্রু বিভীষণ। এতে চেয়ারম্যান পদে ১৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের সাত নেতা নৌকা প্রতীক না পেয়ে স্বতন্ত্র (বিদ্রোহী) হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৩

গোপালপুরে শহীদ পরিবারের সদস্যরা পাচ্ছেন রাষ্ট্রীয় স্বীকৃতি
গোপালপুরে গণহত্যার শিকার শহীদ পরিবারের জীবিত পাঁচ বিধবা পাচ্ছেন রাষ্ট্রীয় স্বীকৃতি ও প্রচলিত সুযোগ-সুবিধা। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত তত্ত্বাবধানে এসব অসহায় ও বিধবার দুঃখের অবসান হতে যাচ্ছে।

ছিনিয়ে নেওয়া আসামি ফের গ্রেপ্তার, আহত ৩
গোপালপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামি ছিনিয়ে নিয়েছেন দুর্বৃত্তরা। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে আবারও অভিযান চালিয়ে ওই আসামি ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার সাজনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
