
গাইবান্ধা ও ফুলছড়ি প্রতিনিধি
গাইবান্ধা ও ফুলছড়ি প্রতিনিধি
সকল লেখা

ফুলছড়িতে চালবোঝাই ট্রাক উল্টে খাদে, নিহত ১
গাইবান্ধার ফুলছড়িতে চালবোঝাই ট্রাক উল্টে মোজাহিদ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার উপজেলার আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গাইবান্ধায় কারাবন্দী সাবেক চেয়ারম্যানের মৃত্যু
গাইবান্ধা জেলা কারাগারে আবু বক্কর সিদ্দিক মুন্না (৬৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। জানা গেছে, রোববার দিবাগত রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

গ্রাহকদের টাকা নিয়ে উধাও প্রশিকার ব্যবস্থাপক, মাঠকর্মীর ‘আত্মহত্যা’
বাসার মালিক শহিদুর রহমান বলেন, ‘আমরা শুনেছি, প্রশিকার মদনের পাড়া শাখার ব্যবস্থাপক সুরেষ চন্দ্র বর্মণ গ্রাহকদের কোটি টাকা নিয়ে গত রোজার ঈদের সময় পালিয়েছেন। গ্রাহকেরা তাঁদের টাকা ফেরত দেওয়ার জন্য কর্মী হিরাসহ শাখা কর্তৃপক্ষকে চাপ দেন। গ্রাহকদের এই টাকার চাপে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।’

নিখোঁজের ২ ঘণ্টা পর হাত-পা-মুখ বাঁধা অবস্থায় স্কুলছাত্র উদ্ধার
গাইবান্ধার ফুলছড়িতে নিখোঁজের দুই ঘণ্টা পর হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় এক স্কুলছাত্রকে উদ্ধার করেছেন স্থানীয়রা। গতকাল বুধবার রাতে উপজেলার কালাসোনা গ্রামে এ ঘটনা ঘটে। স্কুলছাত্র গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত, লাশ নিয়ে থানায় বিক্ষোভ
গাইবান্ধার ফুলছড়িতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নুরুন্নবী মিয়া (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় আজ মঙ্গলবার সকালে নিহতের লাশ নিয়ে থানার সামনে বিক্ষোভ করেছেন স্বজনেরা।

শেষ মুহূর্তে জমজমাট প্রচার, নানা প্রতিশ্রুতি
গাইবান্ধা-৫ আসনের (ফুলছড়ি-সাঘাটা) উপনির্বাচনের প্রচার শেষ মুহূর্তে জমে উঠেছে। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। তাঁদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগের পাশাপাশি বিভিন্ন কৌশলে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা।
