
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
সকল লেখা

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা, হারমোনিয়াম উপহার পেল অনুশ্রী
একটি চিঠি, একরাশ স্বপ্ন আর সংগীতের প্রতি গভীর ভালোবাসা—এই তিনের মিলনেই পূরণ হলো রংপুরের গঙ্গাচড়া উপজেলার খুদে সংগীতশিল্পী অনুশ্রী রায়ের বহুদিনের আশা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর কাছ থেকে একটি হারমোনিয়াম উপহার পেয়েছে পঞ্চম শ্রেণির এই শিক্ষার্থী...

রংপুরে সড়ক দুর্ঘটনা: দাদা-বাবার ১০ ঘণ্টা পর না ফেরার দেশে চলে গেল শিশু বন্ধন
দুপুরে গোসল সেরে নতুন পোশাক পরে বাবার সঙ্গে মোটরসাইকেলের সামনে বসেছিল সাড়ে পাঁচ বছরের শিশু বন্ধন চন্দ্র রায়। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন বাবা প্রশান্ত চন্দ্র রায়, আর পেছনে বসেছিলেন দাদা নির্মল চন্দ্র রায়। গন্তব্য ছিল তুলসীহাটের একটি বিয়েবাড়ি। কিন্তু সেই পথ আর শেষ করা হলো না তাঁদের।

গঙ্গাচড়ায় চাঁদাবাজি ও অপপ্রচারের অভিযোগে ৩৪ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৩
রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর এলাকায় চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খোকা মিয়া, দছির উদ্দিন ও সোনা মিয়া। তাঁদের মধ্যে দছির উদ্দিন আগে একটি মাদক মামলায় ৩৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

রংপুরে যৌতুকবিহীন বিয়ে করায় ১১ দম্পতি পেল নগদ অর্থসহ বিভিন্ন উপহার
যৌতুকবিহীন বিয়ে করায় রংপুরের গঙ্গাচড়ায় ১১ নব দম্পতিকে দেওয়া হয়েছে উপহার। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী গঙ্গাচড়া উপজেলা শাখা...
