
কুবি প্রতিনিধি
কুবি প্রতিনিধি
সকল লেখা

কুবির নারী শিক্ষার্থীকে বাসে হেনস্তার অভিযোগ, আটক ৫
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অর্থনীতি বিভাগের এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে হেনস্তার অভিযোগে বাসচালক, হেলপারসহ পাঁচজনকে আটক করেছে কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশ। শনিবার (২৪ জানুয়ারি) কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের এএসপি মুস্তাকিম বিল্লাহ ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৭ ডিসেম্বর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দ্বিতীয় সমাবর্তনের তারিখ আগামী ৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

কুবিতে র্যাগিংয়ে দণ্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষে মানববন্ধন, সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) র্যাগিংয়ের দায়ে দণ্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষে আয়োজিত এক মানববন্ধনে খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকেরা দুর্ব্যবহারের মুখে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে আজ রোববার ভুক্তভোগী সাংবাদিকেরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

প্রধান উপদেষ্টা যেদিন বলেছেন, সেদিনই নির্বাচন হবে: প্রেস সচিব
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘আপনারা নিশ্চিত থাকুন, চিফ অ্যাডভাইজর (প্রধান উপদেষ্টা) যেদিন নির্বাচনের কথা বলেছেন, সেদিনই নির্বাচন হবে। একদিন পেছানো হবে না। সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন হবে।’

কুবি শিক্ষককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘রক্তাক্ত জুলাই-২০২৪’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা চলাকালে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হাসান কামরুল শিক্ষক মুতাসিম বিল্লাহকে প্রাণনাশের হুমকি দেওয়া অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শিক্ষক মুতাসিম বিল্লাহ। অভিযুক্ত হাসান কামরুল

কুবিতে উত্তরপত্রসহ শিক্ষকের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তদন্ত কমিটি গঠন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী এম আনিছুল ইসলামের বিরুদ্ধে ওঠা উত্তরপত্রসহ প্রশ্নফাঁসের অভিযোগ তদন্তের জন্য উচ্চতর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত ২৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ১০৩তম সিন্ডিকেট সভায় এই কমিটি গঠন করা হয়েছে বলে আজ বুধবার নিশ্চিত করেছেন রেজিস

হোটেলে ক্যামেরার লেন্স চুরি, কুবির ২ শিক্ষার্থীকে বহিষ্কার
ক্যামেরার লেন্স চুরির অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তাঁরা হলেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের আইন বিভাগ শিক্ষার্থী আনাস আহমেদ ও শামীম ভূঁইয়া।

কুবির নজরুল হলের শিক্ষার্থীর নামে মাদক সেবন করে উগ্র আচরণের অভিযোগ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কাজী নজরুল ইসলাম হলের এক আবাসিক শিক্ষার্থীর নামে ‘মাদক সেবন করে উচ্ছৃঙ্খল ও উগ্র আচরণের’ অভিযোগ উঠেছে। তিনি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আজ বুধবার রাত ১টার দিকে মাদক সেবন করে হলের নিচতলায় ও ১০৬ নম্বর রুমে জোরে লাথি...

কুবির ভর্তি পরীক্ষা ১৯ এপ্রিল, মানতে হবে যেসব নির্দেশনা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার বিকেলে প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এ নির্দেশনার কথা জানানো হয়।

স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তির দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা কুবি শিক্ষকদের
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ভর্তিতে গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্র পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার দাবির সঙ্গে একাত্মতা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। পাশাপাশি গুচ্ছ নিয়ে ১৫ জানুয়ারি দুপুর ১২টার মধ্যে সিদ্ধান্ত জানাতে সময় চেয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।

গুচ্ছ থেকে বের হতে কুবি প্রশাসনকে শিক্ষার্থীদের আলটিমেটাম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে স্বতন্ত্র পদ্ধতিতে নেওয়ার দাবিতে প্রশাসনকে আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। ৭২ ঘণ্টার মধ্যে গুচ্ছ পদ্ধতি থেকে বের না হলে সব ধরনের প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় গুচ্ছতেই থাকছে, ইঙ্গিত উপাচার্যের
গুচ্ছ পদ্ধতিতেই ২০২৪-২৫ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। আজ শুক্রবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, বিষয়টি নিয়ে একাডেমিক কাউন্সিলে আলোচনা করা হবে।

কুবির গুচ্ছ থেকে বের হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি এখনো
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গুচ্ছ থেকে বের হওয়ার সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। পেছানো হবে ভর্তি আবেদনের সময়সীমা এবং পরীক্ষার সম্ভাব্য তারিখ। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার আজকের পত্রিকাকে এসব তথ্য জানিয়েছেন।

ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ হলেও শহীদ মিনারে ফুল দিল কুবি ছাত্রদল
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকলেও বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়েছেন শাখা ছাত্রদলের নেতা–কর্মীরা। আজ সোমবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।

কুবিতে খিচুড়ি ভোজ নিয়ে বিতর্ক, কেন্দ্রীয় সমন্বয়ক তরিকুলকে অবাঞ্ছিত ঘোষণা
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, তরিকুল ইসলাম আওয়ামী লীগ আমলের একজন কাউন্সিলরের কাছ থেকে অর্থ নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে খিচুড়ি ভোজের আয়োজন করেছেন। এই আয়োজন বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জা ও অপমানজনক। আওয়ামী আমলের কাউন্সিলরের সহায়তা নিয়ে তরিকুল ইসলাম আন্দোলনকারীদের অপমান করেছেন।

কুবিতে ‘ভারতীয় আগ্রাসন বিরোধী’ কর্মসূচির শুধু খিচুড়ি ভোজ করতে দিল প্রশাসন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আজ (৬ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে আগামী রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত সব ধরনের সাংগঠনিক কার্যক্রম ও অনুষ্ঠান বন্ধের ঘোষণা করে প্রশাসন। তবে পরবর্তীতে এই সিদ্ধান্ত পরিবর্তন করে প্রশাসন।
