
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
সকল লেখা

মা-শিশুকে বেত্রাঘাত ও জমি দখলে সহযোগিতা, ২ বিএনপি নেতার পদ স্থগিত
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুর বিরুদ্ধে মা-শিশুকে বেত্রাঘাতের অভিযোগ এবং কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান হাওলাদারের বিরুদ্ধে জমি দখলে সহযোগিতার অভিযোগ ওঠায় তাঁদের সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।

ঘর পরিষ্কারের সময় বিদ্যুতায়িত হয়ে মৃত্যু
বসতঘরে বৈদ্যুতিক সংযোগের তার ছিঁড়ে পড়েছিল। এতে পাশাপাশি তিনটি টিনের ঘর বিদ্যুতায়িত হয়। দুপুরে আনোয়ার হোসেন ঘর পরিষ্কার করতে থাকেন। একপর্যায়ে টিনের বেড়ায় স্পর্শ হলে তিনি বিদ্যুতায়িত হন। স্বজনেরা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

‘জিন আতঙ্কে’ মনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত অর্ধশতাধিক শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ২০
পটুয়াখালীর কলাপাড়ায় পাঠদান চলাকালে ‘জিন আতঙ্কে’ মনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে গুরুতর অসুস্থ ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাহের উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে

বৈরী আবহাওয়া উপেক্ষা করে কুয়াকাটা সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড়
আবাসিক হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন সূত্রে জানা যায়, কুয়াকাটায় ছোট-বড় মিলিয়ে আড়াই শতাধিক হোটেল ও রিসোর্ট রয়েছে। প্রথম শ্রেণির হোটেলগুলোর বেশির ভাগই শতভাগ আগাম বুকিং হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির হোটেলগুলোতেও ৫০-৬০ ভাগ কক্ষ বুকিং হয়েছে, যা শতভাগে পৌঁছাবে বলে তারা আশাবাদী।

ট্রলিং বোট নিষিদ্ধের দাবিতে কুয়াকাটায় জেলেদের মানববন্ধন
বঙ্গোপসাগরে দিন দিন বেড়ে চলেছে মাছ ধরার অনুমোদনহীন নৌযান ট্রলিং বোট। এসব নৌযানে নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার করায় মারা যাচ্ছে সব প্রজাতির মাছের পোনা। যার ফলে মাছের উৎপাদন কমে যাওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই ট্রলিং বোট নিষিদ্ধদের দাবিতে আজ রোববার (২৭ জুলাই) বেলা ১১টায় কুয়াকাটায় শত শত জেলের উপস

কলাপাড়ায় ৫ হাজার প্যাকেট নকল সিগারেট জব্দ, দণ্ড
রোববার (০৬ জুলাই) রাতে কলাপাড়া পৌরসভার রহমতপুর ও শিকদার বাড়ির এলাকায় অভিযান চালিয়ে এসব সিগারেট ও ব্যান্ডরোল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। এসময় দিলীপ কুমার পাল (৩৯) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা ও মিলন হোসেন (৪১) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রধান উপদেষ্টার হাত থেকে শাপলা কাব অ্যাওয়ার্ড নিল কলাপাড়ার হাবিবা
হাবিবা কলাপাড়া উপজেলার মঙ্গলসুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, পটুয়াখালীতে ষষ্ঠ শ্রেণিতে পড়ছে। উম্মে হাবিবা সুন্নাহর বাবা আহসান হাবিব চুন্নু বরিশালে ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক হিসেবে কর্মরত এবং মা রাবেয়া সুলতানা রিপা একজন...
