Ajker Patrika
Add

ঈশ্বরদী প্রতিনিধি 

ঈশ্বরদী প্রতিনিধি 

সকল লেখা
শটগান হাতে প্রকাশ্যে মহড়া যুবকের, পুলিশের হাতে আটক

শটগান হাতে প্রকাশ্যে মহড়া যুবকের, পুলিশের হাতে আটক

পাবনার ঈশ্বরদীতে মাথা ও বুকে সাদা কাপড় জড়িয়ে শটগান হাতে এক যুবকের প্রকাশ্য চলাচলের ভিডিও ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়। পুলিশ তাকে আটক করে হেফাজতে রেখেছে। অস্ত্রের লাইসেন্স যাচাই চলছে। ঘটনার প্রতিবাদে থানার সামনে বিক্ষোভও হয়েছে।

১৭ আগস্ট ২০২৬
রূপপুর প্রকল্পে রুশ নাগরিক দোরোখিন সের্গেইর মৃত্যু, সাড়ে তিন মাসে ৪ জনের মৃত্যু

রূপপুর প্রকল্পে রুশ নাগরিক দোরোখিন সের্গেইর মৃত্যু, সাড়ে তিন মাসে ৪ জনের মৃত্যু

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে কর্মরত রুশ নাগরিক দোরোখিন সের্গেই (৪৮) মারা গেছেন। আজ বুধবার তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। গত ১ মে থেকে আজ পর্যন্ত সাড়ে তিন মাসে প্রকল্পসংশ্লিষ্ট চার রুশ নাগরিকের মৃত্যুর ঘটনা ঘটল।

১২ আগস্ট ২০২৬
ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়ক: সংস্কারকাজ শেষ হওয়ার ২ বছরেই আবার গর্ত

ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়ক: সংস্কারকাজ শেষ হওয়ার ২ বছরেই আবার গর্ত

পাবনার ঈশ্বরদী থেকে রাজশাহীর বানেশ্বর পর্যন্ত ৫৫ কিলোমিটার আঞ্চলিক মহাসড়কের সংস্কার ও প্রশস্তকরণ কাজ শেষ হওয়ার দুই বছরের মধ্যে ঈশ্বরদী অংশের বিভিন্ন স্থানে ফাটল ধরার পাশাপাশি গর্ত হয়ে দেবে যাচ্ছে। বৃষ্টিতে পরিস্থিতি আরও খারাপ হওয়ায় সওজ অস্থায়ীভাবে বালু, ইট ও খোয়া ফেলে মেরামতের চেষ্টা করছে।

১৪ জুলাই ২০২৬
ঈশ্বরদীতে ডিমের ন্যায্য দাম না পাওয়ায় সড়কে ডিম ভেঙে খামারিদের প্রতিবাদ

ঈশ্বরদীতে ডিমের ন্যায্য দাম না পাওয়ায় সড়কে ডিম ভেঙে খামারিদের প্রতিবাদ

পাবনার ঈশ্বরদীতে ডিমের ন্যায্য মূল্য নির্ধারণ, পোলট্রিখাদ্য ও ওষুধের দাম কমানোসহ পাঁচ দফা দাবিতে পোলট্রি খামারিরা মানববন্ধন, বিক্ষোভ ও সড়কে ডিম ভেঙে প্রতিবাদ করেছেন। রোববার অপরাহ্নে মুলাডুলি বাজারে ঈশ্বরদী-নাটোর মহাসড়কে কিছু সময় সড়ক অবরোধে যান চলাচল বন্ধ হয়ে যায়।

০৫ জুলাই ২০২৬
ঈশ্বরদীতে আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিএনপির বিবদমান দুই পক্ষের বিক্ষোভ

ঈশ্বরদীতে আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিএনপির বিবদমান দুই পক্ষের বিক্ষোভ

পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে অরাজকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধের দাবিতে বিএনপির বিবদমান দুটি পক্ষ পৃথকভাবে সতর্ক অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত পোস্ট অফিস মোড় ও রেলগেট বাসটার্মিনাল এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

২৩ জুন ২০২৬
পদ্মা নদীতে নৌ পুলিশকে লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলি, ৫ পুলিশসহ আহত ৬

পদ্মায় টহলের সময় সন্ত্রাসীদের গুলিতে ৫ নৌ পুলিশ সদস্যসহ আহত ৬

‘তাদের বালু উত্তোলন করতে নিষেধ করি। তখন তারা আমাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে আমরা পাঁচ পুলিশ সদস্য এবং একজন নৌকার মাঝি গুলিতে আহত হয়েছেন।

২২ এপ্রিল ২০২৬