
আমতলী (বরগুনা) প্রতিনিধি।
আমতলী (বরগুনা) প্রতিনিধি।
সকল লেখা

আমতলীতে ৪৪ বছরের অবৈধ স্থাপনা উচ্ছেদ
১৯৮২ সালে আমতলী উপজেলা পরিষদ গঠিত হয়। এরপর থেকে পর্যায়ক্রমে আমতলী শহরের বরগুনা জেলা পরিষদ কর্তৃপক্ষের জমি অবৈধভাবে সহস্রাধিক প্রভাবশালী দখল করে স্থাপনা নির্মাণ করেছেন। গত ৪৪ বছর ধরে ওই সব জমি দখল করে আছেন তারা। আজ পৌর শহরের জেলা পরিষদ ডাকবাংলোর সামনে ছয়টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে জমি দখলমুক্ত করা..

আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বৃদ্ধের জমির ধানের চারা তুলে ফেললেন আ.লীগ নেতা
বরগুনার আমতলীতে আদালতের নির্দেশে চাষ করা জমির ধানের চারা রাতের আঁধারে তুলে ফেলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা আলতাফ আকন ও সেলিম আকনের বিরুদ্ধে। প্রতিবাদ করায় জমির মালিকপক্ষকে দুই দিন বাড়িতে আটকে রাখার অভিযোগও করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে।

বরগুনায় স্কুল ফিডিং প্রকল্পে কাঁচা কলা–পচা ডিম
তালতলীতে স্কুল ফিডিং প্রকল্পের শিশুশিক্ষার্থীদের মধ্যে পচা ডিম ও রুটি সরবরাহের অভিযোগ উঠেছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তারা। এ ছাড়া বিষয়টি নিয়ে আগামী সোমবার সভা ডেকেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।

আমতলীতে তালগাছ নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
বরগুনার আমতলীতে তালগাছ নিয়ে বিরোধের জের ধরে আতাহার হাওলাদার (৭০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। ঘটনা ঘটেছে আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে আমতলী উপজেলার চলাভাঙ্গা গ্রামে। জানা গেছে, চলাভাঙ্গা গ্রামে সাইদুল মৃধা ও আতাহার হাওলাদারের মধ্যে একটি তালগাছ নিয়ে বিরোধ ছিল।

আমতলীতে ছুরিকাঘাতে যুবক নিহত, চাচাতো ভাই আটক
বরগুনার আমতলী উপজেলায় দুই চাচাতো ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে জহিরুল সিকদার (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার উত্তর তক্তাবুনিয়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

আমতলী কলেজে ভর্তিতে অতিরিক্ত ফি আদায়
আমতলী সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ভর্তিতে অতিরিক্ত টাকা আদায় করার অভিযোগ পাওয়া গেছে। দুই টাকার ছাপানো ভর্তি ফরমের মূল্য ৫০০ টাকা রাখা হচ্ছে বলে কলেজের ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা অভিযোগ করে। অতিরিক্ত টাকা আদায় বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তারা।

ভাঙনের মুখে সহস্র স্থাপনা
পায়রা নদীর ভাঙনের তীব্রতা বৃদ্ধিতে শহর রক্ষা বাঁধের সিসি ব্লক সরে যাওয়ায় ভয়াবহ হুমকির মুখে পড়েছে বরগুনার আমতলী পৌর শহর। গত ২৩ বছরেও সংস্কার হয়নি শহর রক্ষা বাঁধের সিসি ব্লক। এতে নদী গর্ভে বিলীন হয়ে গেছে অনেক স্থাপনা। তাই দ্রুত সংস্কার করা না হলে বিলীন হয়ে যেতে পারে পাউবো অফিস, খাদ্যগুদাম, মুক্তিযোদ্ধ
