
আবেদীন কাদের
আবেদীন কাদের
সকল লেখা

অদৃশ্য জাল ও বন্দী শিল্পীমন
স্যামুয়েল হান্টিংটন আমার মতো অনেকেরই প্রিয় রাষ্ট্রবিজ্ঞানী। অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে দুর্নীতির একটা অবিভাজ্য সম্পর্ক রয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। শুধু তা-ই নয়, অনেক সময় দ্রুত অনুন্নত অর্থনীতিকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার সঙ্গে...

নদীগর্ভে হারাবে না জমিজিরাত
যেকোনো দেশের রাজনীতিকদের অন্যতম দায়িত্ব জনচিত্তের সন্তুষ্টি নিশ্চিত করা এবং তাঁদের স্বপ্ন বাস্তবায়ন করার সঙ্গে সঙ্গে তাঁদের বড় স্বপ্ন দেখায় অভ্যস্ত করে তোলা। বড় স্বপ্ন দেখা, বিশেষ করে স্বদেশ ও স্বজাতি নিয়ে...

ছাত্ররাজনীতি কেন পথ হারাল?
একবার আমাদের শ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদকে নিয়ে ফেবুতে আমরা এক বিতর্কে জড়িয়েছিলাম। তক্কাতক্কি আমাদের প্রিয়, কিন্তু কাউকে তক্কে অসম্মান করার আমি ঘোর বিরোধী। কোনো মানুষ বা কোনো সময়কে মূল্যায়ন করা খুব সহজ কাজ নয়, কারণ এত সব সূক্ষ্ম উপাদান সম্পর্কে সজাগ থাকতে হয় যে কোনো মূল্যায

বুদ্ধিজীবীদের রাজনৈতিক ও নৈতিক প্রবণতা
আমাদের সমাজের সত্যিকার নৈতিকতার প্রতীক এবং বুদ্ধিজীবিতার উদাহরণ গত পঞ্চাশ বছরে কে? কাকে আমরা আমাদের রাজনীতি এবং রাষ্ট্র বিষয়ে ভাবতে গিয়ে সত্যিকার অর্থে কোনো বিতর্কহীনভাবে শ্রদ্ধা করতে পারি? কেউ কি আমাদের চোখের সামনে এমন আছেন?

গণতন্ত্র উন্নয়নের পূর্বশর্ত, বাধা নয়!
একটি দেশের অর্থনীতি কেমন ধারায় এগোবে, তা বহুলাংশে নির্ভর করে সেই দেশের রাজনৈতিক বা শাসনব্যবস্থা কেমন, তার ওপর। রাষ্ট্রনিয়ন্ত্রিত অর্থনীতি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বিপুল গতিতে এগোয়। কিন্তু সেটা স্থায়ী করা সম্ভব হয় না, সেটার উৎকৃষ্ট উদাহরণ সমাজতান্ত্রিক দেশগুলো। কথা উঠতে পারে চীনের অর্থনীতি নিয়ে, কি

চলচ্চিত্রশিল্প নিয়ে অবজ্ঞা কেন!
ছেলেবেলায় আমার বাবা বলতেন, ‘প্রত্যেক মানুষের জীবনে প্রতিকূল অবস্থা আসে এবং সেটাই আসে বেশি। কিন্তু সেই প্রতিকূল অবস্থাকে নিজের অনুকূলে আনাই সত্যিকার মেধাবী মানুষের কাজ।’ বিষয়টা আমি খুব ভালো বুঝতাম না। তিনি বলতেন, ‘ধরো তুমি কোনো কারণে জেলে গেলে।

দারুণ ভয়!
আমার একটি ফেবু স্টেটাসের বিষয়ে আমার এক শ্রদ্ধেয় বন্ধু কিছুটা আহত হয়ে বলেছেন: আমাদের সবার ত্রুটি আছে, তাই সেসব ভুলে কীভাবে এগোতে পারব, সে বিষয়ে যেন চিন্তা করি। আমার এই বন্ধুর প্রতি আমার গভীর শ্রদ্ধা আছে। তাঁর মনোবেদনার জন্য আমি ব্যথিত। আরেক বড়ভাই বলেছেন: মানুষকে একটি ঘটনা দিয়ে চরিত্র বিচার ঠিক নয়; আর

সুশীল সমাজই রাষ্ট্রের ভ্যানগার্ড
এলিট শ্রেণি সমাজকে এগিয়ে নেয়। কথাটি বিখ্যাত সমাজবিজ্ঞানী এমিল ডুরখেইমের। বছর দুই আগে এক আড্ডায় আমরা এলিটদের বিষয়ে আমাদের সমালোচনা বলার সময় অধ্যাপক ড. কায়সার হক নিউইয়র্কে হাসতে হাসতে আমাদের মনে করিয়ে দেন

আমার মায়ের দুটি হাত ও আঙুলগুলো!
গত সাড়ে তিন মাসে এটা আমার তৃতীয়বার হাসপাতাল বাস। এবং নিঃসন্দেহে সবচেয়ে ‘বেদনাদায়ক’ স্মৃতি। বেদনাদায়ক মানে সত্যিকার শারীরিক ও মানসিক কষ্টের স্মৃতি। এবারের এই দীর্ঘ অ্যানেস্থেসিয়া এবং সার্জারি বা অজ্ঞান অবস্থা থেকে ফিরে আসা এসব নিয়ে অবশ্যই লিখব।

ভালো গ্রন্থ আলোচনায়ও আমরা দীন
অধ্যাপক অমর্ত্য সেন একটি সমাজের উন্নয়নের সূচক নিয়ে কথা বলতে গিয়ে প্রায় আড়াই শত বছর আগে একটি নির্দিষ্ট বছরে জাপানে এবং বিলেতে কী পরিমাণ বই ছাপা হয়েছিল এবং ওই দুটি দেশে কতসংখ্যক স্কুল ছিল তার তথ্য দিয়ে একটি তুলনামূলক আলোচনা করেছেন। সেখানে তিনি দেখিয়েছেন, জাপানে সে সময়ে স্কুল এবং প্রকাশিত বইয়ের সংখ্যা

দেয়াল ভাঙা ও গড়া দুটোই রাজনীতি
আমি আমাদের সংসদ ভবনে করোনাভাইরাস থেকে মুক্তির জন্য মোনাজাতের ছবি দেখে একটি সংক্ষিপ্ত স্ট্যাটাস দিয়েছিলাম সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে। এর ঠিক কিছুক্ষণ পর ঢাকার একজন বিখ্যাত সাংবাদিক, যিনি আমার প্রিয় সাংবাদিকদের একজন, একটি স্ট্যাটাস দেন এই বলে যে সংসদে মোনাজাত নিয়ে ফেসবুকে কেউ কেউ আপত্তি তুলেছেন।

বই কি কারও ক্ষুধা মেটায়?
২৪ এপ্রিল ছিল বই দিবস। কথাটা মনে করিয়ে দিলেন আমাদের শ্রদ্ধেয় প্রাবন্ধিক আহমাদ মাযহার বই পড়ার স্মৃতি নিয়ে একটি সুন্দর প্রবন্ধ লিখে। আমি সারাক্ষণ ভাবি, আমাদের মতো বেদনাক্রান্ত দরিদ্র মানুষদের বেঁচে থাকার জন্য বই-ই হয়তো সত্যিকার সাহায্য করেছে।

রানা প্লাজায় শ্রমিকের প্রাণনাশ ও পুঁজির অসীম শক্তি
আমাদের এক শ্রদ্ধেয় কবিবন্ধু, একসময় দেশের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ করেছিলেন। কিন্তু সাংবাদিকতা পেশায় একসময় তিনিই মাওলানা মান্নানের একটি সাপ্তাহিক পত্রিকায় অনেক দিন চাকরি করেছেন। সেটা তাঁর জীবিকার জন্য, আহার সংস্থানের জন্য—এ রকম যুক্তি আমাদের কোনো কোনো বন্ধু তাঁর পক্ষে আমাদের শাহবাগের তক্কাতক্কিতে

লকডাউন জরুরি, সঙ্গে অসহায় মানুষের জন্য সাহায্যও
উন্নত, বিশেষ করে যেসব দেশ অর্থনৈতিকভাবে ধনী, তারাও গত এক বছরের বেশি সময় ধরে হিমশিম খাচ্ছে তাদের নাগরিকদের করোনার জন্য স্বাস্থ্যসেবা দিতে এবং এর কারণে যে বিপুলসংখ্যক মানুষ কর্মহীন হয়ে পড়ছেন, তাদের আর্থিক সাহায্য দিতে। সেদিক থেকে দরিদ্র দেশগুলোর মানুষদের অবস্থা সত্যিই বেদনাদায়ক।
