Ajker Patrika
Add

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি 

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি 

সকল লেখা
জরাজীর্ণ ঘরে একাকী আলিম উদ্দীন

জরাজীর্ণ ঘরে একাকী আলিম উদ্দীন

নেত্রকোনার আটপাড়া উপজেলার গোপালাশ্রম গ্রামের বৃদ্ধ আলিম উদ্দীন দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও চরম ঝুঁকিপূর্ণ একটি ঘরে মানবেতর দিন কাটাচ্ছেন। স্ত্রীহীন এই বৃদ্ধের ছেলেরা অন্যত্র বসবাস করায় বার্ধক্য ও অসুস্থতার মধ্যে সম্পূর্ণ একাকী জীবন কাটছে তাঁর...

২৬ সেপ্টেম্বর ২০২৬
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটক ৫

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটক ৫

নেত্রকোনার আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের খিলাপাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বালু জব্দ ও পাঁচজনকে আটক করেছে প্রশাসন। শনিবার সকালে এই অভিযানে ৪ হাজার ৫০০ ঘনফুট ভিটি বালুসহ একটি বাল্কহেড জব্দ করা হয়।

২৯ মার্চ ২০২৬
আটপাড়ায় মাদক সেবনের দায়ে দুজনকে কারাদণ্ড

আটপাড়ায় মাদক সেবনের দায়ে দুজনকে কারাদণ্ড

নেত্রকোনার আটপাড়া উপজেলায় মাদক সেবনরত অবস্থায় দুজনকে হাতেনাতে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) বসিয়ে তাঁদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

১০ মার্চ ২০২৬
নেত্রকোনার আটপাড়ায় দুই গ্রামের সংঘর্ষে বহু আহত

নেত্রকোনার আটপাড়ায় দুই গ্রামের সংঘর্ষে বহু আহত

নেত্রকোনার আটপাড়া উপজেলার ইটখলা ও মোবারকপুর গ্রামের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা তিন ঘণ্টা দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

২৭ নভেম্বর ২০২৫
মগড়া নদীতে গোসল করতে নেমে কৃষক নিখোঁজ, ডুবুরি দলের তল্লাশি চলছে

মগড়া নদীতে গোসল করতে নেমে কৃষক নিখোঁজ, ডুবুরি দলের তল্লাশি চলছে

নেত্রকোনার আটপাড়া উপজেলার সোনাজুর গ্রামে মগড়া নদীতে গোসল করতে নেমে আব্দুল হক (৫৫) নামের এক কৃষক নিখোঁজ হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে। নিখোঁজ আব্দুল হক ওই গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে।

১৬ অক্টোবর ২০২৫
বিএনপি নেতার ছেলেকে কুপিয়ে ফেলে গেল দুর্বৃত্তরা

বিএনপি নেতার ছেলেকে কুপিয়ে ফেলে গেল দুর্বৃত্তরা

নেত্রকোনার আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান তারা মিয়ার ছেলে মামুন (৩২) কে হাত-পা বেঁধে কুপিয়ে ফেলে গেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত ৯টার দিকে উপজেলার বাউসা বাজারের পাশে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বুধবার রাত ৯টার দিকে উপজেলার বাউসা বাজারের পাশ থেকে হাত-পা বাঁধা অবস্থায় ম

০৯ অক্টোবর ২০২৫
অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

নেত্রকোনার আটপাড়ায় অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আব্দুল হাকিম মীর (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার উপজেলার বামনদী গ্রামে এ ঘটনা ঘটে।

১১ আগস্ট ২০২৫
আটপাড়ায় অটো রাইস মিলে শ্রমিকের মৃত্যু

আটপাড়ায় অটো রাইস মিলে শ্রমিকের মৃত্যু

স্থানীয় পুলিশ ও মিল সূত্রে জানা গেছে, দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর গত ২৮ জুলাই গাভুরকাছ গ্রামের ওমর হাসান, মাঈনুল হাসান মিল্টন ও মোবারকপুর গ্রামের রুহুল আমিন মিলে আবু সাঈদ অটো রাইসমিলটি আবার চালু করেন। বর্তমানে সেখানে ১৮ থেকে ২০ জন শ্রমিক কাজ করেন।

০৭ আগস্ট ২০২৫
আটপাড়ায় প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ নেতা নিহত

আটপাড়ায় প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ নেতা নিহত

কায়ছার ইমরান বাবুল শ্রীরামপাশা গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের বড় ছেলে। তিনি ২০২১ সালে দুওজ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে টেলিফোন প্রতীকে নির্বাচন করেছিলেন। তবে বিজয়ী হননি।

২১ এপ্রিল ২০২৫
নেত্রকোনায় বর্ষবরণ অনুষ্ঠানে হামলার ঘটনায় যুবদলের ৩ নেতার বিরুদ্ধে মামলা

নেত্রকোনায় বর্ষবরণ অনুষ্ঠানে হামলার ঘটনায় যুবদলের ৩ নেতার বিরুদ্ধে মামলা

নেত্রকোনার আটপাড়ায় উপজেলা প্রশাসন আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে হামলার ঘটনায় যুবদলের তিন নেতার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোতাহার হোসেন বাদী হয়ে থানায় মামলাটি করেন।

১৫ এপ্রিল ২০২৫
খরস্রোতা মগড়া নদী যেন ফসলের মাঠ

খরস্রোতা মগড়া নদী যেন ফসলের মাঠ

নেত্রকোনার আটপাড়া উপজেলার বুক চিরে বয়ে গেছে মগড়া নদী। একসময় এই নদীর পানি কানায় কানায় পূর্ণ ছিল। তবে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে খরস্রোতা এই নদী। দুই প্রান্তের পানি শুকিয়ে গেছে। হাঁটুপানিও নেই মাঝনদীতে। নাব্যতা হারিয়ে আবর্জনা আর বালুর স্তূপে অস্তিত্ব হারাচ্ছে জলজ প্রাণী ও মানুষের জীবিকার মগড়া নদী।

২৭ ফেব্রুয়ারি ২০২৫
আটপাড়ার প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আটপাড়ার প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নেত্রকোনার আটপাড়ার সুখারী ইউনিয়নের সব প্রাথমিক শিক্ষকদের আয়োজনে শিক্ষা পদক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

১১ ফেব্রুয়ারি ২০২৫
নেত্রকোনা আ.লীগের ৪০ নেতা-কর্মী কারাগারে

নেত্রকোনা আ.লীগের ৪০ নেতা-কর্মী কারাগারে

হামলা মামলায় নেত্রকোনার আটপাড়া আওয়ামী লীগের ৪০ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার নেত্রকোনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২৭ জানুয়ারি ২০২৫
খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি ও সাংবাদিক হাসান হাফিজ

খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি ও সাংবাদিক হাসান হাফিজ

এ বছর খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি ও সাংবাদিক হাসান হাফিজ। আজ বুধবার সকালে নেত্রকোনা জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। হাসান হাফিজ বর্তমানে জাতীয় দৈনিক কালের কণ্ঠের সম্পাদক।

২২ জানুয়ারি ২০২৫
মামলা থেকে বাবরের মুক্তিতে আটপাড়ায় বিএনপির আনন্দ মিছিল

মামলা থেকে বাবরের মুক্তিতে আটপাড়ায় বিএনপির আনন্দ মিছিল

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের ১০ ট্রাক অস্ত্র মামলা থেকে মুক্তি উপলক্ষে নেত্রকোনার আটপাড়ায় বিএনপির আয়োজনে আনন্দ মিছিল হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার সেতুর বাজারসংলগ্ন বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপির কার্যালয় থেকে এ আনন্দ মিছিল বের করা হয়।

২০ ডিসেম্বর ২০২৪
মানবপাচারকারীদের খপ্পরে বিটিএস ভক্ত দুই মাদ্রাসাছাত্রী, পাওয়া গেল গার্মেন্টস কারখানায়

মানবপাচারকারীদের খপ্পরে বিটিএস ভক্ত দুই মাদ্রাসাছাত্রী, পাওয়া গেল গার্মেন্টস কারখানায়

মানবপাচারকারীদের খপ্পরে পড়া বিটিএস ভক্ত নিখোঁজ দুই মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করা হয়েছে। গত রোববার বিকেলে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা এলাকার একটি পোশাক কারখানায় তাদের পাওয়া গেছে।

১৭ ডিসেম্বর ২০২৪