যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করায় ঢাকাগামী আরাফ পরিবহনের একটি বাসের সুপারভাইজারকে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার তেলিগাতী বাজারে এই ঘটনা ঘটে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম সাজ্জাদুল হাসান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়েছে।’
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছিল বিভিন্ন যাত্রীবাহী পরিবহন। গোপন সংবাদের ভিত্তিতে এমন অভিযোগ পেয়ে ইউএনও এম সাজ্জাদুল হাসান আটপাড়ার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। রাত ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার তেলিগাতীসহ বিভিন্ন বাস স্ট্যান্ড, সিএনজি স্টেশনে এই অভিযান পরিচালনা করা হয়।
ইউএনও সাজ্জাদুল হাসান বলেন, ‘অভিযানের সময় ঢাকাগামী আরাফ পরিবহনের একটি বাসের লোকজন অতিরিক্ত ভাড়া আদায় করেছে বলে প্রমাণিত হওয়ায় সুপারভাইজারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ যাত্রীদের ফেরত দেওয়া হয়। এর পাশাপাশি বাসের সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।’

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় পূর্ববিরোধের জেরে জিল্লুর রহমান (৫০) নামে এক জামায়াত নেতাকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় যুবক আব্দুর রহমান, স্বপন ও তাঁদের সহযোগীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার দাশমরিচ এলাকায় এ ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
সিলেট বিভাগে হামের পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২৮৩ জন রোগী।
১ ঘণ্টা আগে
তথ্য গোপন করে প্রায় ১৬ বছর ধরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ২০ নম্বর শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদে দায়িত্ব পালন করছেন মৌসুমী দস্তিদার। অনুসন্ধানে জানা গেছে, নিয়োগের সময় তিনি সরকারি বিধিমালার শর্ত ভঙ্গ করে ভুয়া ঠিকানা ব্যবহার করেছিলেন।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১টি পদের সব কটিতেই জয় পেয়েছেন বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা। নির্বাচনে অন্য কোনো প্যানেল অংশ নেয়নি। আগে থেকেই আওয়ামী লীগ ও জামায়াতপন্থী আইনজীবী প্যানেল নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিল।
২ ঘণ্টা আগে