Ajker Patrika

নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৫: ৫৫
নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ

নেত্রকোনার আটপাড়া উপজেলার সাত ইউপিতে নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এ শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা সুলতানা। সাত ইউপির সংরক্ষিত মহিলা আসনে ২১ জন এবং সাধারণ সদস্য পদে ৬৩ জন শপথ নেন।

এ সময় মাহফুজা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. খায়রুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন রেখাসহ বিভিন্ন ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের সদস্যরা। এ ছাড়াও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত