আয় শুরু করলেই কিছু করসংক্রান্ত দায়িত্ব সামনে আসে। ফ্রিল্যান্সিং, অনলাইন ব্যবসা বা স্টার্টআপ যা-ই হোক, টিআইএন, কর ও রিটার্ন নিয়ে নানা ভুল ধারণার কারণে অনেক তরুণ বিষয়টি শুরুতে এড়িয়ে যান। কেউ ভাবেন টিআইএন নিলেই কর দিতে হবে, কেউ ভাবেন আয় কম হলে কোনো দায়িত্বই নেই।