১৮৬ বছরে পদার্পণ করেছে দেশের অন্যতম প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজ। দীর্ঘ পথচলায় প্রতিষ্ঠানটি হয়ে উঠেছে শিক্ষা, রাজনীতি, সাহিত্য ও সংস্কৃতিচর্চার এক সমৃদ্ধ কেন্দ্র। অসংখ্য কীর্তিমান মানুষের স্মৃতি, আন্দোলন-সংগ্রাম এবং শিক্ষার্থীদের স্বপ্নে গড়ে উঠেছে এর গৌরবময় ইতিহাস।