সাতক্ষীরা ও মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
সুন্দরবনে দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা দস্যুদের ঈদ উপহার দিয়েছে র্যাব। গতকাল মঙ্গলবার বাগেরহাটের মোংলা ও সাতক্ষীরার শ্যামনগরে এই ঈদসামগ্রী বিতরণ করা হয়। মোংলার ফুয়েল জেটিসংলগ্ন এলাকায় গতকাল সকালে ২৮৪ জনের হাতে উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।