
সখীপুর প্রতিনিধি
সখীপুর প্রতিনিধি
সকল লেখা

৪৮ বছরেও হয়নি ভবন মাটির ঘরে পাঠদান
টাঙ্গাইলের সখীপুরে প্রতিষ্ঠার ৪৮ বছর পেরিয়ে গেলেও পাকা ভবনের স্বপ্ন পূরণ হয়নি মাওলানাপাড়া সালাফিয়া সিনিয়র মাদ্রাসার। অর্ধশত বছরের পুরোনো এ শিক্ষাপ্রতিষ্ঠানটিতে মাটির তৈরি কোঠাঘরেই চলছে চার শতাধিক শিক্ষার্থীর পাঠদান।

কলার হাটে কাঁঠালের রাজত্ব সপ্তাহে বিক্রি ৩০ লাখ টাকা
সখীপুর উপজেলার কয়েকটি হাট থেকে সপ্তাহে প্রায় ৩০ লাখ টাকার কাঁঠাল যাচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। এতে লাভবান হচ্ছেন কাঁঠালগাছের মালিক ও ব্যবসায়ীরা।

সখীপুরের সেই গোখাদ্য ব্যবসায়ীকে এবার ছয় মাসের কারাদণ্ড
সখীপুরে নজরুল ইসলাম নামের এক গোখাদ্য ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আলম এ দণ্ডাদেশ দেন। তিনি দীর্ঘদিন ধরে কেমিক্যাল মিশ্রিত তুলা গোখাদ্য হিসেবে বিক্রি করে আসছিলেন।

একটি কালভার্ট অসমাপ্ত অন্যটি ভেঙে বন্ধ চলাচল
সখীপুর উপজেলার বড়চওনা-মল্লিকবাড়ি সড়কের দাড়িকা বাইদে নির্মাণাধীন একটি কালভার্টের কাজ অসমাপ্ত থাকায় এবং ওই সড়কের নেওরার খালের বক্স কালভার্টটি ভেঙে যাওয়ায় বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল।

সখীপুরে আলো ছড়াচ্ছে সেলিম আল দীন পাঠাগার
নাট্যকার সেলিম আল দীনের নামে সখীপুরে একটি পাঠাগার প্রতিষ্ঠা করা হয়েছে। ‘বই পড়ি নিজেকে গড়ি’ স্লোগান নিয়ে পাঠাগারটি গ্রামীণ শিক্ষার্থীদের মধ্যে আলো ছড়াচ্ছে। পাঠাগারটি ইতিমধ্যে বই ও পাঠকের মিলন এবং নতুন পাঠক সৃষ্টিতেও ভূমিকা রাখছে। উপজেলার কচুয়া গ্রামে সবুজ-শ্যামল বিস্তীর্ণ ফসলের মাঠের এক কোণে আধা পাকা

সখীপুরে ঝড়-বৃষ্টিতে পাঁচ সরকারি কার্যালয় জলাবদ্ধ
বৃষ্টির পানি জমে সখীপুর উপজেলা পরিষদ মাঠসংলগ্ন পাঁচটি সরকারি কার্যালয়ের সামনে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে সেবাগ্রহীতাসহ এসব কার্যালয়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীও চরম দুর্ভোগে পড়েছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে জলাবদ্ধতার এ দৃশ্য দেখা যায়।

সখীপুরে প্রথম তরমুজ চাষেই সাফল্য
সখীপুরে সমতল পাহাড়ি ভূমিতে প্রথমবারের মতো তরমুজের চাষ করা হয়েছে। লালমাটিতে তরমুজ চাষে প্রথমবারেই সফলতা পেয়েছেন উপজেলার বোয়ালী গ্রামের কৃষক মানিক আল মামুন।

আওয়ামী লীগ নেতাকে মারধরের অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে
সখীপুরে আওয়ামী লীগ নেতাকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবলীগ নেতার বিরুদ্ধে। গত মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার কালমেঘা ইলিমজান উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। মারধরে আহত আওয়ামী লীগ নেতা কামাল হোসেনকে রক্তাক্ত অবস্থায় সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ক্রেতাদের আনাগোনায় প্রাণ ফিরেছে দরজিপাড়ায়
ঈদুল ফিতরকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন সখীপুরের দরজি কারিগরেরা। শহরের বিভিন্ন এলাকার দরজিপাড়ায় কান পাতলেই শোনা যায় কেবল মেশিনের শব্দ। পৌর শহর ও বিভিন্ন মার্কেটগুলোতেও নারী-পুরুষের আনাগোনা দেখা গেছে। দীর্ঘদিন পর সেলাই মেশিনের শব্দ ও ক্রেতাদের আনাগোনায় যেন প্রাণ ফিরে পেয়েছে দরজিপাড়া।

খাল পুনর্খননে নানা ‘অনিয়ম’
সখীপুরে শাইল সিন্দুর খাল খননে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় এক কৃষক খালের জমিতে পুকুর খনন ও মাটি বিক্রির অভিযোগ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন। শাইল সিন্দুর খালের পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মেহেদি হাসান গফুরের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।

পারিবারিক কলহ, অভিমানে আত্মহত্যার ঘটনা বেশি
সখীপুর উপজেলায় গত ১৫ মাসে ৭২ জন নারী-পুরুষ আত্মহত্যা করেছেন। এর মধ্যে অধিকাংশ আত্মহত্যার ঘটনা ঘটেছে ফাঁসিতে ঝুলে। এ ছাড়া নিজ শরীরে আগুন দেওয়ার মতো ঘটনাও ঘটেছে।

নিয়োগ-বাণিজ্যের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
সখীপুরের দাড়িয়াপুর এসএ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্যের অভিযোগ উঠেছে। প্রধান শিক্ষক আবদুল আজিজ মিয়ার বিরুদ্ধে গোপনে নিয়োগ কমিটির সদস্য বাতিল, পরীক্ষার ভেন্যু স্থানান্তর করাসহ বিভিন্ন অভিযোগ উঠেছে।

সখীপুরে আগুনে পুড়ল ভ্যানচালকের স্বপ্ন
ভ্যানচালক শামীম মিয়ার (২৫) অভাবের সংসার। ভ্যানগাড়ির স্বল্প আয়ে স্ত্রী ও সন্তান নিয়ে কোনো রকমে জীবন চলে তাঁর। শামীম সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের পোড়াবাসা গ্রামের বাসিন্দা। কয়েক মাস আগে শামীম

ট্রাক্টরের চাকায় নষ্ট সড়ক
নিষিদ্ধ ট্রাক্টরের দৌরাত্ম্যে প্রতিনিয়ত নষ্ট হচ্ছে সখীপুর উপজেলার কাঁচা-পাকা রাস্তা। এ ছাড়া ট্রাক্টরের বেপরোয়া চলাচলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সড়কে চলাচলকারী জনসাধারণ অবৈধ ট্রাক্টরের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে। এ যানবাহন বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সখীপুরে ভুট্টা চাষে নতুন সম্ভাবনা, ঝুঁকছে কৃষক
ধান ও সরিষার পাশাপাশি ভুট্টা চাষে ঝুঁকছেন সখীপুরের কৃষকেরা। ফলে ভুট্টা চাষে নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। ভুট্টার দানা মানুষের খাদ্য হিসেবে এবং গাছ ও সবুজ পাতা গোলার হিসেবে ব্যবহার হয়। হাঁস-মুরগি ও মাছের খাদ্য হিসেবেও এর যথেষ্ট চাহিদা রয়েছে। তা ছাড়া জ্বালানি হিসেবে ভুট্টার গাছের রয়েছে চাহিদা।

চাল মজুতের মামলায় ব্যবসায়ী রিমান্ডে
সখীপুরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে সংগ্রহ ও মজুত মামলায় ব্যবসায়ী বিল্লাল হোসেনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।
