
শ্রীপুর প্রতিনিধি
শ্রীপুর প্রতিনিধি
সকল লেখা

গাজীপুরে উড়ালসেতুতে গাড়ির ধাক্কায় নারী-শিশুসহ নিহত ৩
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর উড়ালসেতুতে (ফ্লাইওভার) একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আজ বুধবার (১১ নভেম্বর) বেলা সোয়া ২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল সন্ধ্যা ৭টার মধ্যে স্বাভাবিক হওয়ার আশা
গাজীপুরের শ্রীপুরে ক্ষতিগ্রস্ত রেললাইনের চলছে সংস্কার। ক্ষতিগ্রস্ত স্থানে নতুন করে বসানো হচ্ছে রেললাইনের পাটাতন, স্লিপার ও লোহার পাত। রেলওয়ে প্রকৌশলী বিভাগের শতাধিক কর্মকর্তা-কর্মচারী ক্ষতিগ্রস্ত হওয়া ৩০০ ফুট রেললাইন সংস্কারের কাজ করছেন। কাজ শেষ হলে নিচে পড়ে থাকা বগিগুলো রেললাইনে ওঠানোর পর উদ্ধারকার

শ্রীপুরে আবারও কবর খুঁড়ে কঙ্কাল চুরি
গাজীপুরের শ্রীপুরে রাতের আঁধারে কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ডোমবাড়িচালা গ্রামের পাগারপাড় বটতলা এলাকার স্থানীয় হানিফাদের পারিবারিক কবরস্থানে ওই কঙ্কাল চুরির ঘটনা ঘটে।

শ্রীপুরে কিশোরের মরদেহ উদ্ধার
গাজীপুরের শ্রীপুর থেকে শাকিল (১৭) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের ভিটিপাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম।

বিচার মেলেনি, মৃত ছেলের জামা নিয়ে ডুকরে কাঁদেন বাবা
২০১৯ সালের ৬ ডিসেম্বর। বাড়ির পাশে বালুর ডিবির মধ্যে পুঁতে রাখা শিশুপুত্রের মরদেহের সন্ধান পান দিনমজুর বাবা আক্তারুজ্জামান। এর আগের দিনই শিশু জাহিদ হাসান (১২) নিখোঁজ হয়েছিল। সন্তানের লাশ পাওয়ার পর থানা–পুলিশের কাছে যান বাবা।

মা-শিশু হত্যার পলাতক আসামিকে ‘দালালের সাহায্যে’ ভারত থেকে আনল পুলিশ
গাজীপুরের শ্রীপুরে ধর্ষণে ব্যর্থ হয়ে মা ও শিশুপুত্রকে হত্যা করে ভারতে পালিয়ে যাওয়া আসামিকে দালালের সহযোগিতায় গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার তাঁকে গ্রেপ্তার করা হয়।

মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে সরকারি বরাদ্দের চাল বিক্রির অভিযোগ
সরকারের বরাদ্দ দেওয়া (কাবিখা) চাল প্রকল্পের কাজ শেষ না করে নিয়মবহির্ভূতভাবে বিক্রির অভিযোগ উঠেছে গাজীপুর শ্রীপুরের এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। এদিকে ভুয়া রেজুলেশনে চাল কিনে জেলহাজতে রয়েছেন দোকানি।

শেখ মুজিব সাফারি পার্কে দর্শণার্থীদের কাছে আকর্ষণের নাম কমনইল্যান্ড
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আসা দর্শণার্থীদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে কমনইল্যান্ড প্রাণী। বিশাল দেহের এই প্রাণীটি দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জড়ো হয় শত শত দর্শনার্থী। কমনইল্যান্ড এন্টিলোপ প্রজাতির দক্ষিণ আফ্রিকান প্রাণীটি খুবই শান্ত প্রকৃতির। সাধারণত আফ্রিকা মহাদেশে এদের দেখা যায়।

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় নানি-নাতনি পর জামাতার মৃত্যু
গাজীপুরের শ্রীপুরে লাকড়ি ভর্তি ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে নানি-নাতনি পর চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেল চালক বাবুল মিয়াও মারা গেছেন। আজ বুধবার রাত ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে নিহতের স্বজনেরা।

চা-দোকানির ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি আত্মহত্যা
গাজীপুরের শ্রীপুরে এক চা দোকানির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামের জৈনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি ঋণের চাপ সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন। তিনি জৈনা বাজার এলাকার জুলহাস মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

‘প্রেমিকাকে বিয়ে করতে না পেরে’ তরুণের আত্মহত্যা
গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ, যিনি প্রেমিকাকে বিয়ে করতে না পেরে অভিমান থেকে আত্মহত্যা করেছেন বলে তাঁর বাবার দাবি। আজ শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার নিজ মাওনা গ্রামের কদমের মোড় এলাকার নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

গাজীপুরে মা ও শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা
গাজীপুরের শ্রীপুরে তালাবদ্ধ ঘর থেকে মা ও শিশুপুত্রের মরদেহ উদ্ধারের দুই দিন পর মামলা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে নিহত রুবিনা আক্তারের বাবা সিরাজ মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামাদের নামে এই মামলা করেন।

মেঝেতে পড়ে ছিল নারীর মরদেহ, স্বামী পলাতক
গাজীপুরের শ্রীপুর থেকে নারী শ্রমিক সুইটি আক্তারের (২০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের ধারণা ওই নারীর স্বামী তাঁকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ রেখে পালিয়েছেন...

তদন্ত কমিটির উপস্থিতিতে হামলা, শেষ না করেই ফিরলেন উপপরিচালক
গাজীপুরের শ্রীপুরে তদন্ত কমিটির উপস্থিতিতে ইউপি সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, ইউপি চেয়ারম্যানের ভাড়া করা চিহ্নিত সন্ত্রাসীরা এই হামলা করেছে। এ সময় তিনজন সংরক্ষিত নারী সদস্য তাদের হাতে লাঞ্ছিত হয়েছে।

ছাত্রলীগ কর্মী নয়ন হত্যাকাণ্ডে ৪ জন গ্রেপ্তার
গাজীপুরের শ্রীপুরে আলোচিত ছাত্রলীগ কর্মী নয়ন হত্যা মামলার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা-পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলা কাওরাইদ ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

শ্রীপুরে ট্রাকচাপায় শ্রমিকের মৃত্যু
গাজীপুরের শ্রীপুরে কারখানায় যাওয়ার পথে ইটবাহী ট্রাক চাপায় মো. রাসেল ব্যাপারী (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের বলদীঘাট হয়দেবপুর সড়কের বারেক মেম্বারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে
