
শেখ জাবেরুল ইসলাম, গোপালগঞ্জ
শেখ জাবেরুল ইসলাম, গোপালগঞ্জ
সকল লেখা

টাকা ছাড়া কৃষকের ধান নেন না খাদ্যগুদাম কর্মকর্তা প্রবীর
গোপালগঞ্জ সদর উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবীর কুমার কীর্তনীয়া। টাকা না দিলে কৃষকদের কাছ থেকে তিনি ধান গ্রহণ করেন না বলে অভিযোগ রয়েছে। এই কর্মকর্তার অনিয়ম আর স্বেচ্ছাচারিতায় কমেছে কৃষকদের থেকে সরকারিভাবে ধান সংগ্রহ। এতে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন উপজেলার কৃষকেরা।

আড়াই কোটি টাকার সড়ক টিকল না সাত মাসও
গোপালগঞ্জে আড়াই কোটি টাকা বরাদ্দে নির্মিত একটি সড়ক ইটের সোলিং করার সাত মাসের মাথায় বিভিন্ন স্থানে ভেঙে গেছে। এতে সড়কটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। চরম ভোগান্তিতে পড়েছে ওই এলাকার কৃষকসহ প্রায় ৫০০ পরিবার। কাজে অনিয়মের কারণে এমন হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলেছেন।

রাতের আঁধারে কাটা হচ্ছে মধুমতীর তীরের মাটি, নষ্ট ফসলি জমি
গোপালগঞ্জে রাতের আঁধারে মধুমতী নদীর তীর থেকে মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিভিন্ন ইটভাটার মালিকের বিরুদ্ধে। এতে ফসলি জমি নষ্ট হয়ে যাচ্ছে। ভারী বৃষ্টিতে তীর ভেঙে গিয়ে নদীর গতিপথ পরিবর্তন হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।

আয় ২ কোটি, সম্পদ ১২ কোটির
গোপালগঞ্জে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) প্রকল্পের পরিচালক ড. এম এম কামরুজ্জামান চলতি মাসে বদলি হয়ে গাজীপুরে কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান কার্যালয়ের তৈলবীজ গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগ দেন। তৃতীয় গ্রেডে তিনি বর্তমানে বেতন পান ৭৪ হাজার ৪০০ টাকা।

গাছের চারা রোপণ তাঁর নেশা
যেখানেই উপযুক্ত ফাঁকা জায়গা পান, সেখানেই রোপণ করেন গাছের চারা। ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের পাশাপাশি বহন করেন বিভিন্ন প্রজাতির গাছের বীজও। এই বৃক্ষপ্রেমীর নাম মো. দেলোয়ার হোসেন।

শিকলে বাঁধা শিশু জুনায়েদের ‘জার্নি বাই প্লেন’
গোপালগঞ্জের পারইহাটি এখন সবারই চেনা গ্রাম। দূরদূরান্ত থেকে লোকজন সেই গ্রামের দিকে ছুটছেন, ইউটিউবার আর ভিডিওগ্রাফারদের ভিড় তো লেগেই আছে। সবাই আসছে এক শিশু ‘সুপারম্যান’কে দেখতে। জুনায়েদ মোল্লা নামের ১২ বছর বয়সী সেই শিশুর বাস সেই গ্রামে, যে পুরো বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থাকে কড়ে আঙুল দেখিয়ে উঠে বসেছ

গোপালগঞ্জে দখল-দূষণে মৃতপ্রায় খাল, ক্ষতিগ্রস্ত কৃষক
দখল ও দূষণে অস্তিত্ব হারাতে বসেছে গোপালগঞ্জ পৌরসভার মধ্য দিয়ে বয়ে যাওয়া আতিয়ার খাল। চার কিলোমিটারের খালটির আশপাশে রয়েছে শতবিঘা ফসলি জমি। কিন্তু দখল, রাস্তা আর বাঁধ নির্মাণের কারণে কয়েক বছর ধরে খালের পানিপ্রবাহ বন্ধ রয়েছে। এতে কয়েক হাজার কৃষক ফসল উৎপাদনে ভোগান্তিতে পড়ছেন।

ডালি পদ্ধতিতে সবজি চাষে সম্ভাবনার ডালি
ডালি পদ্ধতিতে সবজি চাষের মাধ্যমে দেশের জলাবদ্ধ ও অনাবাদি পতিত জমি আসবে কৃষকদের ব্যবহারের আওতায়। এ পদ্ধতিতে সবজি চাষ প্রসারিত হলে সারা বছর পানির নিচে থাকা দেশের সব অনাবাদি জমিও রূপ নেবে আবাদি জমিতে।

মাঠে শুধু শেখ সেলিমের নাম
এমনিতে জাতীয় নির্বাচনে গোপালগঞ্জ মানেই আওয়ামী লীগের জয়জয়কার। গোপালগঞ্জ-২ আসনের দিকে তাকালে যুক্ত হবে আরেকটি নাম, শেখ সেলিম। এ আসনে রেকর্ড সাতবারের এমপি তিনি।

স্বচ্ছ পানিতে ফারুক খানের নৌকা
দলে তিনি ছাড়া বিকল্প প্রার্থী নেই। এমনকি দলীয় কোনো নেতারও বিদ্রোহী প্রার্থী হওয়ার সম্ভাবনা নেই। বিরোধী শিবির অনেকটাই নিষ্প্রভ। এমতাবস্থায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গোপালগঞ্জ-১ আসনে এমনিতে এগিয়ে যাওয়ার পথ বাধাহীন হয়ে আছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খানের। এ

৫০০ হেক্টর অনাবাদি জমিতে ফলবে ফসল
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার একাংশে রয়েছে পাঁচটি বিল। এগুলো হলো পুবের বিল, হোগলার বিল, তারাইল বিল, জোয়ারিয়া বিল ও মধুখালী বিল। বিলগুলোতে রয়েছে প্রায় ২ হাজার ৬০০ হেক্টর জমি। এর মধ্যে প্রাথমিক পর্যায়ে চাষাবাদের

স্বাস্থ্যশিক্ষার সঙ্গে মিলবে চিকিৎসা, উদ্বোধন এপ্রিলে
উদ্বোধনের অপেক্ষায় গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ, মেডিকেল কলেজ হাসপাতাল ও নার্সিং কলেজ। আগামী এপ্রিলে উদ্বোধন হবে এই তিনটি প্রকল্প। প্রকল্পের গড় ভৌত অগ্রগতি ৯৮ শতাংশ। এই প্রকল্পের এখন পর্যন্ত চার দফায় মেয়াদ বৃদ্ধি করা হয়। ইতিমধ্যে প্রকল্পের তিনটি প্রতিষ্ঠানের মধ্যে মেডিকেল কলেজ নির্মাণসহ

‘পিঠা বিক্রি করে কষ্টের দিন শেষ হয়েছে’
প্রকৃতিতে বইছে শীতের আমেজ। শীতের শুরুতে জমে উঠেছে গোপালগঞ্জের পিঠার দোকানগুলো। মৌসুমি পিঠা বিক্রেতারা রাস্তার মোড়ে মোড়ে পসরা সাজিয়ে বসেছেন। শীতের সময় ধোঁয়া ওঠা পিঠা খেতে এসব দোকানে ভিড় করছে মানুষ। শীতে চিতই পিঠার চাহিদা বাড়ে বেশ। বিভিন্ন ধরনের ভর্তার সঙ্গে চিতই খাওয়ার মজাই আলাদা

সিত্রাংয়ে কৃষিতে ক্ষতি ১৭ কোটি টাকা
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে গোপালগঞ্জে কৃষিতে ব্যাপক ক্ষতি হয়েছে। জেলার প্রায় ৯ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। কৃষিতে ক্ষতি হয়েছে প্রায় ১৭ কোটি টাকা। গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে...

কৃষি অফিসের দুর্নীতিতে ভর্তুকিবঞ্চিত কৃষকেরা
গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসের বিরুদ্ধে সরকারি বরাদ্দের প্রতিটি খাতেই অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। অফিসের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী কৃষকদের ভর্তুকির সার ও বীজ লোপাট করেছেন। এতে উপজেলার কৃষকেরা...

৩১ লাখ টাকা পানিতে
ভাসমান কচুরিপানা দূরীকরণের জন্য ৩১ লাখ টাকা ব্যয়ে ক্রয় করা হয় অ্যাকোয়াটিক উইড হারভেস্টার। এটি কেনার পর থেকে অকেজো অবস্থায় ভেসে বেড়াচ্ছে গোপালগঞ্জ শহরের মধুমতি লেকে। তাই হারভেস্টার থাকতেও সনাতন পদ্ধতিতে শ্রমিক দিয়েই পরিষ্কার করা হচ্ছে কচুরিপানাসহ জলজ আগাছা। এদিকে বিষয়টি নিয়ে পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদ
