দেশের শিক্ষাব্যবস্থা গভীর সংকটের মধ্যে নিপতিত। শিক্ষার্থী, শিক্ষক এবং রাজনৈতিক প্রভাবের কারণে জটিল আকার ধারণ করেছে। ফলে দেশের বৌদ্ধিক সম্ভাবনা ও মেধার বিকাশকে ক্রমেই ক্ষয় করছে। এটি শুধু শিক্ষার মান হ্রাস নয়, বরং একটি সামাজিক, নৈতিক এবং মানসিক সংকট, যা দীর্ঘ মেয়াদে জাতীয় প্রতিভার ধ্বংসসাধন করছে।