রয়টার্স, দুশানবে
তাজিকিস্তানের পুলিশের বিশেষ বাহিনীর জন্য একটি ঘাঁটি তৈরি করে দিচ্ছে চীন। তাজিকিস্তানের পূর্বাঞ্চলের গর্নো-বাদাখশান প্রদেশে এ ঘাঁটি নির্মাণ করা হবে। প্রদেশটির সঙ্গে চীনের জিনজিয়াং এবং আফগানিস্তানের বাদাখশান প্রদেশের সীমান্ত রয়েছে।