Ajker Patrika

তাজিকিস্তানকে ঘাঁটি নির্মাণ করে দিচ্ছে চীন

রয়টার্স, দুশানবে
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১৫: ০৮
তাজিকিস্তানকে ঘাঁটি নির্মাণ করে দিচ্ছে চীন

তাজিকিস্তানের পুলিশের বিশেষ বাহিনীর জন্য একটি ঘাঁটি তৈরি করে দিচ্ছে চীন। তাজিকিস্তানের পূর্বাঞ্চলের গর্নো-বাদাখশান প্রদেশে এ ঘাঁটি নির্মাণ করা হবে। প্রদেশটির সঙ্গে চীনের জিনজিয়াং এবং আফগানিস্তানের বাদাখশান প্রদেশের সীমান্ত রয়েছে। তবে ঘাঁটিতে চীনা সৈন্য থাকবে না বলে জানিয়েছে তাজিকিস্তানের সংসদের এক মুখপাত্র।

তাজিকিস্তান ও তালেবানের মধ্যে বিরাজমান উত্তেজনার মধ্যে এ ঘোষণা এল। আফগানিস্তানে সব পক্ষের অংশগ্রহণে সরকার গঠনের ওপর জোর দিচ্ছে তাজিকিস্তান। আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী তাজিকদের সার্বিক সহায়তা দেওয়ার ঐতিহ্য রয়েছে দেশটির। পানশিরের বিদ্রোহী নেতা আহমেদ মাসুদ ও স্বঘোষিত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আমরুল্লাহ সালেহকে দেশটি আশ্রয় দিয়েছে বলে গুঞ্জন রয়েছে।

তালেবানকে চাপে রাখতে রাশিয়ার মতো চীনও তাজিকিস্তানকে ব্যবহার করতে চাইছে। তবে দেশটির সংসদ নির্মাণসহ বিভিন্ন খাতে আগেও সহায়তা দিয়েছে বেইজিং।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দুই বছরের কন্যাকে নিয়ে ২৩ তলা থেকে বাবার ঝাঁপ, দুজনেরই মৃত্যু

সব লঞ্চার ‘ধ্বংসের’ পরও এত ড্রোন-ক্ষেপণাস্ত্র কীভাবে ছুড়ছে ইরান, আর কত অবশিষ্ট

১৯ বছর পর চাকরি ফিরে পেলেন পুলিশের ৩৩০ এসআই ও সার্জেন্ট

ইরান এতগুলো দেশে হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ১৩ বিলিয়ন ডলারের রণতরিতে ৩০ ঘণ্টা ধরে আগুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত