
রঞ্জন কুমার দে, (শেরপুর) বগুড়া
রঞ্জন কুমার দে, (শেরপুর) বগুড়া
সকল লেখা

ফেস ভেরিফিকেশন চলছে ৮ বছর ধরে
বগুড়ার শাজাহানপুর ও শেরপুর উপজেলার এলাকায় বিভিন্ন বয়সী মানুষের ফেস ভেরিফিকেশন, ছবি, পাসপোর্টের ছবি ও বায়োমেট্রিক তথ্য হাতিয়ে নেওয়ার ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় আট বছর ধরে এই কাজ করেছে একটি চক্র।

১৪ কোটির ট্রমা সেন্টারে চিকিৎসা নেই আহতদের
দুর্ঘটনায় গুরুতর আহত রোগীদের দ্রুত চিকিৎসা দেওয়ার জন্য বগুড়ার শেরপুরে প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল চারতলা ট্রমা সেন্টার। ২০১৯ সালে নির্মাণকাজ শেষ করে ভবনটি উপজেলা স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু সাত বছর পেরিয়ে গেলেও সেখানে চালু হয়নি ট্রমা রোগীদের ভর্তি ও জরুরি....

বন্ধ এতিমখানায় সমাজসেবা কার্যালয়ের ৪ লাখ টাকার অনুদান
বগুড়ার শেরপুরে কার্যত বন্ধ একটি নিবন্ধিত এতিমখানার নামে গত দুই অর্থবছরে ৪ লাখ ৮ হাজার টাকা সরকারি বিশেষ আর্থিক অনুদান উত্তোলনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ২৭ জুলাই ইউএনওর কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। সমাজসেবা কর্মকর্তা ও ইউএনও বিষয়টি তদন্তের কথা বলেছেন।

শেরপুরে আ. লীগ কর্মী অভি হত্যাকাণ্ড: পুলিশের বিরুদ্ধে মামলা প্রভাবিত করার অভিযোগ
বগুড়ার শেরপুরে গত সেপ্টেম্বরের শেষে আওয়ামী লীগের কর্মী মর্তুজা কাওসার অভিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এর প্রায় সাত মাস পর আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছে পুলিশ। কিন্তু এর মধ্যেই টাকা চেয়ে ও হুমকির মাধ্যমে মামলাকে প্রভাবিত করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
