
রঞ্জন কুমার দে, শেরপুর (বগুড়া)
রঞ্জন কুমার দে, শেরপুর (বগুড়া)
সকল লেখা

বগুড়ার শেরপুর: হাজারো মানুষের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে চক্র
জনবসতিহীন এলাকায় একটি পরিত্যক্ত মুরগির খামার। সেখানে প্রতিদিন জড়ো হচ্ছে শিশু-কিশোর, প্রাপ্তবয়স্করা। টাকার বিনিময়ে বিভিন্ন বয়সী মানুষের কাছ থেকে নেওয়া হয় পাসপোর্টের ছবি, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ও ফেস ভেরিফিকেশন। দিনশেষে এসব তথ্য পাচার হয় বিদেশে।

গভীর রাতে পথে অসহায় জান্নাতি, থানায় আশ্রয় মেলেনি
গভীর রাতে অসহায় শিশু জান্নাতিকে কয়েক তরুণ রাস্তা থেকে উদ্ধার করে থানায় নিয়ে গেলেও সেখানে আশ্রয় মেলেনি শিশুটির। উল্টো সমাজসেবা কর্মকর্তার সঙ্গে তাদের যোগাযোগ করতে বলে দায় এড়ান পুলিশ কর্মকর্তা।

শেরপুর পৌরসভার টিআর প্রকল্প: নথিতে প্রায় সম্পন্ন, বাস্তবে অদৃশ্য
বগুড়ার শেরপুর পৌরসভায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় বরাদ্দ পাওয়া সাতটি প্রকল্পের কাজের মেয়াদ শেষ হলেও এখন পর্যন্ত দৃশ্যমান হয়নি অধিকাংশ প্রকল্পের কাজ। যদিও দাপ্তরিক নথিতে সব প্রকল্পই ‘প্রায় সম্পন্ন’ হিসেবে দেখানো হয়েছে, তবে মাঠপর্যায়ে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন।

৮ ইটভাটার একটির লাইসেন্স নেই, নবায়ন ছাড়াই চলছে বাকি ৭টি
শেরপুর উপজেলায় ১৫টি ইটভাটা রয়েছে, যার মধ্যে ৮টি বর্তমানে চালু। এগুলোর মধ্যে ৭টির ছাড়পত্র নিয়েছিল। যা পরবর্তীকালে নবায়ন করা হয়নি। ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
