
মোহাম্মদ আলী, বাবুগঞ্জ
মোহাম্মদ আলী, বাবুগঞ্জ
সকল লেখা

ড্রাগন চাষে চোখে নতুন স্বপ্ন
বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের ইদিলকাঠী গ্রামের পারভেজ মাহমুদ সংযুক্ত আরব-আমিরাতের চাকরিতে ফিরে না গিয়ে দেশেই থেকে যান। এখন ড্রাগন চাষে আশার আলো দেখছেন তিনি।

বাবুগঞ্জে কীটনাশক দিয়ে মাছ শিকার, ঝুঁকিতে স্বাস্থ্য
বাবুগঞ্জে সন্ধ্যা, সুগন্ধা ও আড়িয়াল খাঁ নদীতে কীটনাশক দিয়ে মাছ শিকারের অভিযোগ উঠেছে। এই মাছ শিকারিরা শুধু নদীতেই নয় বিভিন্ন মাছের ঘের এবং খালেও কীটনাশক প্রয়োগ করে মাছ শিকার করছেন বলে অভিযোগ উঠেছে।

এবার ফখরুলের হাসি বরইয়ে
অবসর নেওয়ার পর বসে না থেকে ফলের বাগান ও মাছের ঘের নিয়ে ব্যস্ত হয়ে পড়েন বাবুগঞ্জ উপজেলার মো. ফখরুল আলম। এবার তিনি সফল হয়েছেন ‘বল সুন্দরী কুল’ চাষ করে। তাঁর বাগান দেখে এ ধরনের কুল চাষে আগ্রহী হয়ে উঠছেন বাবুগঞ্জের আরও কৃষক ও যুবকেরা।

শঙ্কা কাটিয়ে ভালো ফলনের আশা সরিষাচাষির
বরিশাল বাবুগঞ্জের বিস্তীর্ণ মাঠজুড়ে হলুদের সমারোহ। যেদিকে চোখ যায় হলুদ আর হলুদ। সরিষা ফুলের হলুদ রঙের আভায় ছেয়ে গেছে গোটা ফসলের মাঠ। বাবুগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নে সরিষার ব্যাপক চাষ হয়েছে। তবে চলতি মৌসুমে প্রাকৃতিক দুর্যোগ জাওয়াদের প্রভাবে কিছুটা ক্ষতির মুখে পড়েছেন সরিষা চাষিরা। তবে যথাসময়ে সরিষা

কালকিনি খালের সেতুতে উঠতেও বাঁশ নামতেও বাঁশ
বরিশালের বাবুগঞ্জের চাঁদপাশা ইউপির ৭ নম্বর ওয়ার্ডের গফুর মৃধার বাড়িসংলগ্ন কালকিনি খালের ওপরের সেতু দিয়ে দক্ষিণ কোলচর ও বায়লাখালী গ্রামের প্রায় দুই হাজার মানুষের যোগাযোগ। কিন্তু দুই প্রান্তে চলাচলের রাস্তা না থাকায় সেতুতে উঠতে ও নামতে বাঁশের সাঁকো ব্যবহার করতে হচ্ছে এলাকাবাসীকে।

সেতুতে তক্তা বসিয়ে চলাচল
বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতের দিয়া (নতুনচর) গ্রামের দক্ষিণ ভূতেরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সেতুটি দেবে গেছে। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্কুলের শিক্ষার্থীসহ গ্রামের বাসিন্দারা। যেকোনো সময় সেতুটি ধসে ঘটতে পারে বড় দুর্ঘটনা।

পোস্টারে ছেয়ে গেছে অলিগলি
বাবুগঞ্জ উপজেলায় ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। নির্বাচনকে ঘিরে উপজেলার চাঁদপাশা ইউপিতে প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। ইউপির অলি-গলি, বাড়ি, চায়ের দোকান ও বিভিন্ন স্থাপনায় শোভা পাচ্ছে বিভিন্ন প্রার্থীর পোস্টার, ব্যানার।

অসময়ের বৃষ্টিতে জলাবদ্ধতা
বাবুগঞ্জে ঘূর্ণিঝড় জাওয়াদ ও নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টির কারণে জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে উপজেলার সরিষা, খেসারি, মসুর, গম চাষিদের পাশাপাশি বিপাকে পড়েছেন শাকসবজির বাগান করা কৃষকেরা।

সড়কে খানাখন্দে ভোগান্তি
বাবুগঞ্জের রহমতপুর বাজারের মূল সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার হচ্ছে না। এতে ভোগান্তির শিকার হচ্ছেন বাজারের ব্যবসায়ী ও আশপাশের এলাকার কয়েক হাজার মানুষ।

আমনের ভালো ফলনেও শঙ্কা
চলতি মৌসুমে বরিশালের বাবুগঞ্জে আমনের ভালো ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকাই আশানুরূপ ফলনের কারণ বলে জানা গেছে। তবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে মানুষ ব্যস্ত থাকায় কিছু এলাকায় শ্রমিক সংকট দেখা দিয়েছে। ফলে ধান কাটতে বিলম্ব হচ্ছে। এদিকে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে এলাকায় বৃষ্টি হচ্ছে। সব কিছু মিলিয়ে ক

কমছে শীতের সবজির দাম
বাবুগঞ্জ উপজেলার বাজারগুলোতে শীতকালীন শাকসবজির সরবরাহ বেড়েছে। ফলে গত কয়েক সপ্তাহের তুলনায় দামও কমতে শুরু করেছে সবজির দাম। তবে প্রায় সব ধরনের সবজির দাম প্রতি কেজিতে ৫ থেকে ১০ টাকা কমলেও টমেটো

পোস্টারে ছেয়ে গেছে রহমতপুর
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় তৃতীয় ধাপে ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। নির্বাচনকে ঘিরে উপজেলার রহমতপুর ইউনিয়নে প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। ইউপির অলি-গলি, বাড়ি, চায়ের দোকান ও বিভিন্ন স্থাপনায় শোভা পাচ্ছে বিভিন্ন প্রার্থীর পোস্টার, ব্যানার

হঠাৎ নদীর পেটে বসতভিটা
বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে হঠাৎ করে দেখা দিয়েছে ভয়াবহ নদী ভাঙন। গতকালের ভাঙনে ৩টি বসতবাড়ি পুরোপুরি নদীগর্ভে ধসে পড়েছে। ১০০ বছরের পুরোনো ঈদগাহর বেশ কতকটাও নদীতে গিয়েছে। নদীর পেটে যাওয়ার পথে একটি মসজিদও।

তিন নদীর ভাঙনে দিশেহারা
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় নদী ভাঙনে গ্রামের পর গ্রাম, পাকা রাস্তা, ব্রিজ-কালভার্টসহ নদীগর্ভে বিলীন হচ্ছে শত শত হেক্টর ফসলি জমি। সন্ধ্যা, সুগন্ধা ও আড়িয়াল খাঁ এই তিন নদীর ভাঙনে বাবুগঞ্জ উপজেলার মানচিত্র থেকে ক্রমশ হারিয়ে যাচ্ছে কেদারপুর ইউনিয়নের ছানি কেদারপুর, দক্ষিণ ভূতেরদিয়া, কেদারপুর, ভূতেরদিয়া, প
