
মির্জাপুর প্রতিনিধি
মির্জাপুর প্রতিনিধি
সকল লেখা

সেতু ধসে বিচ্ছিন্ন ১০ গ্রাম
মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের আদাবাড়ি গ্রামে বন্যার পানির তোড়ে একটি সেতু ধসে পড়েছে। এতে আদাবাড়ি, কড়াইল ও হিলড়া গ্রামসহ ১০ গ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে ওই এলাকার শত শত মানুষ ভোগান্তিতে পড়েছেন। স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

টানা পাঁচবার নির্বাচিত হলেন শাজাহান মিয়া
মির্জাপুরে টানা পঞ্চমবারের মতো ইউপি সদস্য নির্বাচিত হলেন উপজেলার বহুরিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা শাজাহান মিয়া। তিনি ১৯৯১ সালে প্রথম বহুরিয়া ইউপির ২ নম্বর ওয়ার্ড থেকে প্রথম সদস্য নির্বাচিত হন।

শেষ সময়ে প্রচারে ব্যস্ত প্রার্থী, কর্মী-সমর্থকেরা
মির্জাপুর উপজেলার ১৪ ইউপির ৬টিতে ১৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘিরে শেষ সময়ে প্রচারের ব্যস্ত সময় পার করছেন প্রার্থী, কর্মী-সমর্থকেরা। পোস্টার, ব্যানারে ছেয়ে গেছে ইউনিয়নের অলিগলি। প্রার্থী, কর্মী-সমর্থকেরা সকাল থেকে রাত পর্যন্ত ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। মিছিল,

দপ্তরি নিয়োগকে কেন্দ্র করে দ্বন্দ্ব, পাল্টাপাল্টি অভিযোগ
মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের গ্রামাটিয়া এসসি উচ্চবিদ্যালয়ে দপ্তরি পদে নিয়োগকে কেন্দ্র করে প্রধান শিক্ষক ও স্থানীয় এক যুবলীগ নেতার মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। এ দ্বন্দ্ব রূপ নিয়েছে পাল্টাপাল্টি মানববন্ধন ও সমাবেশে। এতে এলাকায়...

মির্জাপুর ভূমি অফিসের ছাদে ফল বাগান
মির্জাপুর উপজেলা ভূমি অফিসের ছাদে ফল বাগানের উদ্বোধন করা হয়েছে। গত রোববার বিকেলে এ ছাদ বাগানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাফিজুর রহমান।

ভবনের পেটে সরকারি জমি
মির্জাপুর পৌরশহরের থানা রোডে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক সময়ের গুদামঘরটি দীর্ঘদিন ধরে অযত্ন-অবহেলায় পড়ে রয়েছে। গত পাঁচ বছরে এখানকার সরকারি জমির ৬ দশমিক ৫ শতাংশ বেদখল হয়ে গেছে।

আ.লীগের তিন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বহিষ্কার
মির্জাপুরে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। গত শুক্রবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন স্বাক্ষরিত এক পত্রে তাঁদের এ বহিষ্কার আদেশ দেওয়া হয়।

পাঁচ দিনেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা
মির্জাপুর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক জিএস সেলিম সিকদারকে না চেনায় নিরাপত্তাকর্মীর চুল কাটার ঘটনার ৫ দিন পেরিয়ে গেলেও পুলিশের তরফ থেকে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা।

ইটভাটার ধোঁয়ায় নষ্ট ধান
মির্জাপুরে ইটভাটার ধোঁয়ায় শতাধিক একর জমির বোরো ধান নষ্ট হয়ে গেছে। উপজেলার কদিম দেওহাটা ও মীর দেওহাটা এলাকার দুই শতাধিক কৃষক এই অভিযোগ করেন।

মির্জাপুরে ধানকাটা শ্রমিকের সংকট, বিপাকে কৃষকেরা
মির্জাপুরে ধান কাটা শ্রমিকের সংকট দেখা দিয়েছে। চলতি মৌসুমে ইরি-বোরো আবাদের বাম্পার ফলন হলেও শ্রমিক সংকটে ধান কাটতে পারছেন না কৃষকেরা। তিনবেলা খাবারসহ একজন শ্রমিকে ১ হাজার থেকে ১ হাজার ৫০ টাকা মজুরি দিতে হচ্ছে।

ট্রাক মালিক সমিতির নামে চলছে চাঁদাবাজি
দুই যুবক সড়কের দুপাশে লাঠি হাতে দাঁড়িয়ে থাকেন। ট্রাক আসার সঙ্গে সঙ্গে লাঠি উঁচু করে দুদিক থেকে তেড়ে আসেন তাঁরা। চাহিদামতো চাঁদা না দিলেই চালকের ওপর চড়াও হন।

ভিজিএফের চালের কার্ডে ইউপি চেয়ারম্যানের ছবি ও নাম
মির্জাপুরে ভিজিএফের চাল বিতরণের কার্ডে নিজের নাম ও ছবি ব্যবহার করে দুস্থদের মধ্যে সরকারি চাল বিতরণ করেছেন এক ইউপি চেয়ারম্যান। শুধু তা-ই নয়, নিজের তৈরি করা ওই কার্ডে দাঁড়িপাল্লা প্রতীক ব্যবহার করে গ্রাম আদালতের সিল তৈরি করে তা ব্যবহার করেন তিনি।

তলিয়ে গেছে ৩০০ একরের ধান
মির্জাপুরে প্রায় ৩০০ একর জমির বোরো ধান পানিতে তলিয়ে গেছে। অসময়ে বংশাই নদের পানি বৃদ্ধি এবং দুই দিনের টানা বৃষ্টিতে এসব ফসল তলিয়ে গেছে। এতে শত শত কৃষকের স্বপ্ন পানিতে ভাসছে। ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে অনেকে ডুবে যাওয়া কাঁচা ও আধা পাকা ধান কেটে ঘরে তুলছেন।

শ্বশুরের বিরুদ্ধে হয়রানির অভিযোগ পুত্রবধূর
মির্জাপুরে শ্বশুরের বিরুদ্ধে স্বাক্ষর জাল করে টাকা উত্তোলনে ব্যর্থ হয়ে মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার মির্জাপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন পুত্রবধূ তছলিমা আক্তার।

পানি বেড়ে তলিয়েছে ফসল
মির্জাপুরে হঠাৎ নদ-নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় তীরবর্তী এলাকার ফসলি জমি তলিয়ে গেছে। ফলে বোরো ধানসহ বিভিন্ন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। এতে মাথায় হাত পড়েছে চাষির। এ ছাড়া নদীতে ছাটা ফেলে চাষ করা মাছ ও ছাটা জোয়ারের পানিতে ভেসে গেছে।

সওজের জায়গায় নালা নির্মাণ
মির্জাপুরে সড়ক ও জনপথের (সওজ) জায়গা দখল করে নালা (ড্রেন) নির্মাণের অভিযোগ উঠেছে একটি কারখানার বিরুদ্ধে। কারখানাটির বর্জ্য কয়েক কিলোমিটার দূরে খালে ফেলতে এই নালা তৈরি করা হচ্ছে বলে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে।
