
মিন্টু মিয়া, নান্দাইল (ময়মনসিংহ)
মিন্টু মিয়া, নান্দাইল (ময়মনসিংহ)
সকল লেখা

ময়মনসিংহের নান্দাইল: অধিগ্রহণ করা জায়গায় আ.লীগ নেতার মার্কেট
ময়মনসিংহের নান্দাইলে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধিগ্রহণ করা জায়গায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতা ও তাঁর ভাই মার্কেট নির্মাণ করছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে কিশোরগঞ্জ সওজে অভিযোগ দিয়েছেন এলাকার লোকজন। সম্প্রতি তাঁরা এ অভিযোগ করেন।

সুখাইজুড়ি নদী দখল, ঘের করে ‘ইজারা’
ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া সুখাইজুড়ি নদী একসময় প্রবহমান ছিল। এতে এলাকার মানুষ গোসল দিত, মাছ ধরত ও হাঁস পালন করত। সেই নদী দখল করে বাঁশ ও জালের বেড়া দিয়ে ছোট ছোট ঘের তৈরি করেছেন স্থানীয় প্রভাবশালীরা।

খরচ বেশি ও কম ফলনে কালোজিরার কালো সময়
খরচ বেশি এবং উৎপাদন কম হওয়ায় কালোজিরা ধান চাষে আগ্রহ হারিয়েছেন কৃষকেরা। একসময় শত শত হেক্টর জমিতে এর চাষ হলেও বর্তমানে কিছু কিছু এলাকায় অল্প জমিতে চাষ করা হচ্ছে। বিক্রির জন্য এই ধান তেমন চোখে পড়ে না।

পানির অভাবে দুশ্চিন্তায় কৃষক
ময়মনসিংহের নান্দাইলে খরায় পুড়ছে আমনের খেত। ভাদ্র মাসের এ সময়ে প্রতিবছর মাঠে বৃষ্টির পানি থাকলেও এবার মাঠ পানিশূন্য। কারণ, এবার আষাঢ় ও শ্রাবণ মাসে আশানুরূপ বৃষ্টি হয়নি।

বাড়তি খরচে কমছে আগ্রহ
জ্বালানি তেল ও ইউরিয়া সারের দাম বাড়ার প্রভাব পড়েছে ফসল উৎপাদনে। জ্বালানি তেলের দাম বাড়ায় ট্রাক্টর দিয়ে জমি চাষ করতে খরচ আগের চেয়ে বেড়েছে। আর জমিতে ব্যবহারের জন্য ইউরিয়া সার আগের চেয়ে কেজিপ্রতি ছয় টাকা বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। এ কারণে উৎপাদন খরচ বেড়েছে। আবার জমিতে সেচ দিতে হয় ডিজেলচালিত মেশিন দিয়ে।

ইজারা বন্ধ, মুফতে বালু তুলে পকেট ভারী
ময়মনসিংহের নান্দাইলে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলার অভিযোগ পাওয়া গেছে। নদ থেকে বালু তোলার কারণে চরভেলামারী বেড়িবাঁধ ও ফসলি জমি হুমকির মুখে পড়েছে। স্থানীয় একটি প্রভাবশালী মহল এর সঙ্গে জড়িত বলে অভিযোগ স্থানীয়দের।

আলো ছড়াচ্ছে সেলুন পাঠাগার
জ্ঞানের আলো ছড়িয়ে দিতে ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করেছে আলোর ভুবন পাঠাগার। তাঁদের অধীনে পাড়ায় পাড়ায় পাঠাগার গড়ে তোলা হচ্ছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে আলোর ভুবন নামে প্রায় ৫০টি পাঠাগার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে ছোট পরিসরে ২০টি সেলুন পাঠাগার গড়ে তোলা হয়েছে।

করোনায় স্কুলছাত্র এখন কাঠ মিস্ত্রির সহযোগী
সবেমাত্র তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মো. সোহেল রানা (৯)। পড়াশোনা করার স্বপ্ন থাকলেও করোনা সেই স্বপ্নে বাঁধা হয়ে দাঁড়িয়েছে। করোনার কারণে দীর্ঘ ১৭ মাস ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এখন কাঠ মিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতে হচ্ছে সোহেলকে।
