
মাহিদুল ইসলাম, কমলগঞ্জ (মৌলভীবাজার)
মাহিদুল ইসলাম, কমলগঞ্জ (মৌলভীবাজার)
সকল লেখা

বাড়ি-দোকানে বিলীন ৬২২ একর কৃষিজমি
মৌলভীবাজারে কৃষিজমি ভরাট করে গড়ে উঠছে বিভিন্ন স্থাপনা। সময় যত যাচ্ছে ততই পাকা ভবন দৃশ্যমান হচ্ছে। শহর থেকে শুরু করে গ্রামীণ সড়কের পাশে জমি ভরাট করে গড়ে তোলা হচ্ছে বসতঘর, দোকানপাট। এমনকি হাওরের জমিও ভরাট করা হচ্ছে। এতে মানা হচ্ছে না কোনো নিয়ম বা ভূমি সুরক্ষা আইন। ফলে দিন দিন কমছে ফসল উৎপাদনের খেত।

শুরু হয়নি বাঁধের কাজ, আগাম বন্যার আশঙ্কা
মৌলভীবাজারে মনু ও ধলাই নদীর ১৬টি প্রতিরক্ষা বাঁধসহ অন্যান্য ছোট নদীর অসংখ্য বাঁধ ভেঙে গত বছর জেলায় চার দফা বন্যা হয়েছে। বন্যায় ফসল ও ঘরবাড়ি হারিয়েছে হাজারো মানুষ। পানিবন্দী হয়ে পড়ে প্রায় চার লাখ মানুষ। ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল ৬০০ কোটি টাকার অধিক। এত কিছুর পরও জেলার অন্যতম প্রধান দুই নদীর প্রতিরক্ষা...

পর্যটকে আতঙ্কিত প্রাণীরা, চিন্তিত বন বিভাগ
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঈদের ছুটিতে বেড়েছে পর্যটকদের সমাগম। অসচেতনতায় নষ্ট হচ্ছে বনের পরিবেশ। অতিরিক্ত ভিড় ও পর্যটকদের হইহল্লায় হারিয়ে গেছে বনের সহজাত নীরব পরিবেশ। আতঙ্কিত হয়ে পড়েছে প্রাণীরা। ভয়ে ছোটাছুটি করছে তারা। এ অবস্থায় উদ্যানের পরিবেশ নিয়ে চিন্তায় পড়েছে বন বিভাগ।

মৌলভীবাজারে সড়কজুড়ে দোকান-স্ট্যান্ড, যানজটে চরম ভোগান্তি
মৌলভীবাজারের বিভিন্ন শহর ও বাজার এলাকায় সড়কের জায়গা দখল করে বসানো হয়েছে দোকান। গড়ে তোলা হয়েছে যানবাহনের স্ট্যান্ড। এতে করে চলাচলের পথ সরু হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। ভোগান্তিতে পড়ছেন পথচারীরা। মৌলভীবাজার পৌর শহর, শমশেরনগর, মুন্সিবাজার, আদমপুর, শ্রীমঙ্গল শহর, রবিরবাজার, ব্রাহ্মণবাজার...

মৌলভীবাজারের শেরপুরে শুরু হয়েছে শতবর্ষী মাছের মেলা
পৌষসংক্রান্তি ও নবান্ন উৎসব উপলক্ষে মৌলভীবাজারের শেরপুরে ঐতিহ্যবাহী শতবর্ষী ‘মাছের মেলা’ বসেছে। শতবর্ষী এই মাছের মেলা এখনো এই অঞ্চলে মানুষের ঐতিহ্যের অংশ। মেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাছ নিয়ে আসেন ব্যবসায়ীরা। এখানে খুচরা ও পাইকারি দরে মাছ বিক্রি হয়
